মানহীন হওয়ায় দেশে উৎপাদিত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর প্রেক্ষিতে ওষুধটি উৎপাদন, বিক্রি, মজুত করা যাবে না। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি এই ওষুধকে মানহীন ঘোষণা করে। নিষিদ্ধ এই অ্যান্টিবায়োটিক ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন করে আসছে জেনিথ ফার্মা। এ নিয়ে গত
রোহিঙ্গা সন্দেহে সংযুক্ত আরব আমিরাত থেকে করা সাড়ে পাঁচশ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে এনআইডি পাওয়ার জন্য মোট পাঁচ হাজার ৯০টি আবেদন করেছিলেন তারা। তবে তদন্ত শেষে এর মধ্য থেকে সাড়ে পাঁচশ’টি আবেদন বাতিল করে ইসির এনআইডি উইং। এনআইডি উইংয়ের কর্মকর্তারা জানান, আবুধাবিতে এ পর্যন্ত এনআইডি পাওয়ার জন্য মোট পাঁচ হাজার ৯০ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরে বিশ্বব্যাংকের সঙ্গে বড় অঙ্কের ঋণচুক্তি সই হয়েছে। ৫টি প্রকল্পে ২২৫ কোটি (২.২৫ বিলিয়ন) ডলারের ঋণচুক্তি সই হয়েছে। আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ, দুর্যোগ প্রস্তুতি, পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে এ অর্থ ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি ঋণচুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ অর্থায়ন
২০২২ সালে ১৫ দিন আগে নোটিশ দিয়ে প্রাইমারি স্কুলের শীতকালীন ছুটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হলো। ৪ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা একই দিনে নিতে ৫০ টাকা ফি নেয়া হলো। ইতোপূর্বে সমাপনী পরীক্ষায় ৫ দিনে ৫০০ নম্বরের পরীক্ষা নিতেও ৫০ টাকা ফি লাগতো। পরীক্ষার খাতা মূল্যায়ন থেকে শুরু করে ফলাফল তৈরি পর্যন্ত সকল কাজ যেহেতু উপজেলা ও জেলা পর্যায়ে
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে (ডব্লিউএফপি)। প্রতিষ্ঠানটিতে স্ট্যাটেজিক আউটকাম কো-অর্ডিনেটর বিভাগে প্রোগ্রাম পলিসি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। কাজের ধরন: বাংলাদেশ কান্ট্রি অফিসকে ব্যবসায়িক ধারাবাহিকতা ব্যবস্থার বিষয়ে পরামর্শ ও সহায়তা প্রদান। প্রযুক্তিগত পরামর্শ প্রদান এবং নীতি সংক্রান্ত বিষয়গুলিতে প্রযুক্তিগত দক্ষতা
যুক্তরাষ্ট্রে ওড়ার জন্য মার্কিন সরকারের কাছ থেকে আইনি অনুমোদন পেয়েছে আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়ি। এটিই প্রথম কোনো উড়ন্ত গাড়ি, যেটি যুক্তরাষ্ট্রে ওড়ার আইনি অনুমোদন পেল। আলেফ অ্যারোনটিকসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই উড়ন্ত গাড়ি নিয়মিতভাবে ‘শহর বা গ্রামীণ রাস্তায়’ চালানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে। এটি নিয়মিত পার্কিংয়ের জায়গায় ও গ্যারেজের ভেতর পার্ক করা যাবে। এটি কম গতির গাড়ি। রাস্তায় এটি ঘণ্টায়
বরিশালে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন দারোগার হাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত মাদক কারবারি মোঃ বেল্লাল হোসেন কালা (২৩) কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন বদরপুর গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম
সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের মঞ্চে নারীদের সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে আওয়াজ তুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দিন কয়েক কাটতে না কাটতেই, অভিনেত্রী নিজেই অনলাইনে কটাক্ষের শিকার! রবিবার রাতে ইনস্টাগ্রামে তোয়ালে জড়ানো আবেদনময়ী ছবি দিয়েছিলেন স্বস্তিকা। সঙ্গে লিখেছিলেন খোলামেলা ক্যাপশন। আর অভিনেত্রীকে এমন খোলামেলা অবতারে দেখেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। সঙ্গে কুরুচিকর মন্তব্য। ধবধবে সাদা তোয়ালে পরনে কিছু ছবি শেয়ার করে
ওয়ানডে অধিনায়ক হিসেবে যখন তার নাম ঘোষণা করা হয়, তখন তিনি দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পর শ্রীলঙ্কায় যান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে। সেখান থেকে দুবাই গিয়ে একটি সোনার দোকান উদ্বোধন করেন। ওয়ানডে অধিনায়ক হওয়ার পর গতকাল সোমবারই তিনি দেশের মাটিতে পা রাখেন। এদিকে মিরপুরে চলছে এশিয়া কাপের ক্যাম্প। কিন্তু সাকিবের সেই ক্যাম্পে যোগ দেওয়ার সময়
ভোলার মনপুরায় দিনের বেলায় ঘরে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। একইসাথে ওই নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গৃহবধূর বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিকেলে এ ঘটনায় সাবেক ওই ছাত্রলীগ নেতাকে আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম এনাম
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র। কারণ ২১ আগস্টের মতো এমন ভয়াবহ ঘটনাকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন যেখানে এটি দিবালোকের মতো স্পষ্ট যে, তারা এটি ঘটিয়েছে। এমন জঘন্য, ঘৃণ্য, বীভৎস মিথ্যাচার একটি দলের মহাসচিব করতে পারেন, আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে
সম্পর্কের নানা জটিলতা এড়াতে অস্থায়ী বা খণ্ডকালীন সঙ্গী খুঁজছেন চীনের তরুণ-তরুণীরা। তারা এমন সঙ্গীকে পেতে চাইছেন, যার সঙ্গে চিন্তাভাবনা মিলে যাবে। সঙ্গীকে পুরোপুরি জানার চেষ্টা না করেই তার সঙ্গে কেবল স্বল্প সময় কাটাতে চান তারা। সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অস্থায়ী সঙ্গী খোঁজার এই বিষয়কে মান্দারিন ভাষায় বলা হচ্ছে ‘দা জি’। এর অর্থ ‘সবকিছু মিলে
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ চার হাজার ৩৫৯ জনে। এছাড়া ডেঙ্গু জ্বরে একদিনে সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৩ জনে। মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার
ঝালকাঠিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সদর হাসপাতালের শাজমিন জাহান (৩৮) নামের এক সিনিয়র নার্সকে ছুড়িকাঘাত করেছে এক দুর্বৃত্ত্ব। বুক, পেটসহ শরীরের কয়েকটি স্থানে যখম হয় ওই নার্স এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২২ আগষ্ট) ভোরে ৬টার দিকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালের নার্স কোয়াটারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে। তবে লিখিত অভিযাগ দিলেও পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পার
পিরোজপুরের কাউখালীতে বাবা মো. নুরুল ইসলামের (৭৫) মৃত্যুর খবর শুনে মারা গেছেন তার বড় ছেলে মো. আরিফ হোসেন (৩৫)। মঙ্গলবার (২২ আগস্ট) ছেলে আরিফ মারা যান এবং এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে বাবা নুরুল ইসলামের মৃত্যু হয়। নুরুল ইসলামের বাড়ি উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আসপদ্দি গ্রামে। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আরিফ হোসেন কিছুদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি ভূখণ্ড একটি স্বাধীন দেশ আমাদের সোনার বাংলাদেশ। এই দেশের উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু ছিলো বদ্ধপরিকর। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী ঘাতক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। সেদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় প্রাণ রক্ষা পান তিনি। আজ তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় চিকিৎসকের অনুপস্থিতিতে নার্স ও আয়াদের হাতে ডেলিভারির সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২১ আগস্ট) উপজেলার ‘লাইফ কেয়ার হসপিটাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নবজাতকের মৃত্যু হওয়ার পরে হাসপাতালটি ঘেরাও করেন তার স্বজনরা। ভুক্তভোগীরা জানান, ওই দিন সকালে উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী এলাকার মো. জোবায়ের মৃধার স্ত্রী হালিমা বেগমের প্রসব ব্যথা উঠলে তাকে লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকার উত্তর দৌলতপুর বালু ঘাটে সোমবার রাতে কংস নদে ধানবোঝাই নৌকাডুবিতে রেজাউল ইসলাম ওরফে শিরমনি (৩০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। নিখোঁজ শিরমনি পার্শ্ববর্তী সুনামগঞ্জের জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে। নৌকার লোকজন জানায়, সুনামগঞ্জ জেলার দিরাই থেকে স্টিল বডির নৌকাটি ২৫০ বস্তায় ৪৫৬ মণ
ডেঙ্গুর পর উপকূলীয় জেলা ভোলায় বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া। এতে বেশি আক্রান্ত শিশুরা। গত এক মাসে চিকিৎসা নিয়েছেন এক হাজারের অধিক রোগী। যাদের মধ্যে ঠান্ডাজনিত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে। হঠাৎ করেই নিউমোনিয়ার প্রকোপ বেশি হওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। স্থান সংকুলার না হওয়ায় এক শয্যায় গড়ে চিকিৎসা নিচ্ছেন ২/৩ জন রোগী। যাদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ভোলার ২৫০
নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় এক শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২১ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাহের। তিনি
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৩০ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২৫৯ জন রোগী চিকিৎসা সেবা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসাবে সীমানা নির্ধারণ ও ভোট কেন্দ্রের খসড়া তালিকা করে তা প্রকাশ করা হয়েছে। এছাড়া ভোটার তালিকার কাজ শেষ হলেও তপশীল ঘোষণা পর্যন্ত ভোটার স্থানান্তর ও হালনাগাদ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। প্রকাশিত খসড়া অনুযায়ী ভোট কেন্দ্রের তালিকায় মোট ৬০ টি কেন্দ্র রয়েছে যা গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ৫টি
বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে ধারণা এবং নারী স্বাস্থ্য সেবা নিশ্চিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২২ আগষ্ট মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় 'নারী পক্ষ'র সহযোগিতায় 'অধিকার এখানে, এখনই' প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. জাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বিজলী
ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কায়ন নির্ধারন করার পর নতুন শুল্কায়নে এক দিনে হিলি স্থলবন্দর দিয়ে এক হাজার ৭৯১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকাকরা জানান,ভারত সরকারের ৪০ শতাংশ শুল্ক নির্ধারণ করার পর সোমবার (২১ আগস্ট) থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে। প্রথম দিনে ৫৯ ভারতীয় ট্রাকে ১ হাজার ৭৯১ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। ক্রেতা-বিক্রেতারা জানান,আমদানি মূল্য বাড়ায় এর প্রভাব পড়েছে