আদালত কক্ষে (এজলাস) অভিযুক্তকে লোহার খাঁচায় বন্দি রাখা সংবিধান, আইন ও আন্তর্জাতিক নীতি-ঘোষণা পরিপন্থী আখ্যা দিয়ে তা অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে রবিবার আইনজীবী মোহাম্মদ শিশির মনির রেজিস্ট্রি ডাকে এ নোটিশ পাঠান। আইনসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে এ নোটিশ পাঠানো হয়। আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, ‘নোটিশ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিন্তার দৈন্য আছে এবং তিনি স্বার্থপরতায় ভোগেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়া
নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার বড় কোনো দলের বিপক্ষে জয় পেল আফগানিস্তান। এর আগে ১৭ ম্যাচে তাদের একমাত্র জয়টি ছিল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। এবার ১৮তম ম্যাচে এসে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারাল আফগানরা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সাক্ষাতে পেল বড় সাফল্য। রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের আঞ্চলিক, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ অক্টোবর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে ইতোমধ্যে চিঠিটি পাঠানো হয়েছে। নির্বাচনী মালামালগুলো যেহেতু স্থানীয়ভাবে এসব অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন। ইসি সূত্র জানায়, নির্বাচন
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলিতে সনাতন ধর্মামম্বলীদের মাঝে সরকারি অনুদানের ডিও বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২১ টি মন্ডপ কমিটির সভাপতির হাতে এসব ডিও তুলে দেয়া হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন-উর- রশীদ হারুন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুমন মন্ডল,
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। বর্তমানে ১৭ টি পদের ভিতরে মাত্র নয় জন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। বর্তমানে সিনিয়র সহকারী শিক্ষক এসএম গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। চারটি এমএলএস পদ থাকলেও আছে মাত্র একটি পদে। ইংরেজি বিভাগে একজন, বাংলা
‘সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে টিআইবি জানায়, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে নির্বাচনে কাজ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি যখন সিইসি বলেন, নির্বাচনে কোন দল এলো না এলো সেটি বিষয় নয়। জনগণ আসলে, ভোটাররা
ছোটবেলা থেকেই গুনগুন করে গাওয়া গানের সঙ্গে বেড়ে ওঠা ছালমার। গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তার। মানুষের দুঃখে কষ্টে ঝাঁপিয়ে পড়া স্বভাবের গুণে ছালমা ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হওয়া এবং বর্তমানে তার আরও একটি পরিচয় হলো নির্বাচিত জনপ্রতিনিধি। রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য তিনি। বাউল ছালমাকে নিয়ে লিখা কিছু কথা। প্রত্যন্ত এলাকার এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম।
কুমিল্লার দেবীদ্বার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করেছে স্থানীয় প্রশাসন। ফলে কোন ধরনের সংঘাত ছাড়াই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিদায়ি শিক্ষককে বহনকারী হেলিকপ্টার আকাশে উড়লেও মাঠে নামতে দেয়া হয়নি, বিশাল গাড়িবহরও চলেনি, করুণ সূরে বাদ্যযন্ত্রও বাজেনি। ঝরা ফুলের পাপড়ি ছিটানো বৃষ্টিতে এবং শিক্ষার্থীদের করতালির মাধ্যমে
সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, তা মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার (১৫ অক্টোবর) রাজধানী মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনসে তিনি এ আহ্বান জানান। ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। আমরা ডিসিপ্লিন ফোর্স। আমাদের কাজে-কর্মে
চলমান ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজারো ধর্মপ্রাণ মুসলমান। প্রতিবাদ সমাবেশ থেকে ইসরাইলী পণ্য বর্জনের ডাক দিয়েছে মুসলিম তৌহিদী জনতা। শুক্রবার আসর নামাজ শেষে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুসুল্লিদের সমুন্নয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশেের আয়োজন করা হয়।কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন মহিলা
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার। দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা
আগামী তিন-চার দিনের মধ্যেই আমদানি করা ডিম দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশব্যাপী অক্টোবর মাসের এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিপু মুনশি বলেন, সাতটি প্রতিষ্ঠান ভারত থেকে ডিম আমদানি করতে
নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি - এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্র্যালি বের হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
ঝিনাইদহের মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। প্রতিমায় শেষ তুলির আঁচড়ে আকর্ষনীয় করতে ব্যাস্ত কারিগররা। আলোকসজ্জাসহ বাহারী সব আয়োজন দুর্গাপুজাকে ঘিরে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঝিনাইদহের পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে। দোকানে দোকানে ভীড়। চলছে কেনাকাটা। ঝিনাইদহ জেলায় এবারে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে চলছে প্রশাসনের কড়া
অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। রোববার (১৫ অক্টোবর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ফারুক খান বলেন, আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫৯ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগীয় মৎস অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৩১৯ টি অভিযান চালানো হয়েছে এবং ১০৯ টি মোবাইল কোর্ট করা হয়েছে। আর এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দু'দিন পর ধান ক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তুাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন ভূরুঙ্গামারী ইউনিয়নের বারাইটারী মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। রোববার সকালে ভূরুঙ্গামারী ইউনিয়নের আঙ্গারীয়া সনাতন পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশ দেখতে শতশত মানুষ ভীড় জমায়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের
চার দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রোববার (১৫ অক্টোরব) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫
ঝালকাঠির রাজাপুরে আমড়াচাষি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম নান্নুর ৮০ হাজার টাকার আমড়া টানা কয়েক দিনের বৃষ্টিতে ঝড়ে পড়ায় তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তিনি বর্তমানে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।উপজেলার আংগারিয়া গ্রামের আমড়া চাষি মোঃ শাহ আলম নান্নু বলেন, এবছর তার ৬০ টি গাছে আমড়ার ফলন হয়েছিল। ফলন ভালো হওয়ায় গত দেড় মাস আগে ৮০ হাজার টাকার আমড়া বিক্রির চুক্তি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বন্দুক সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জাহিদ হাসান সৌরভ (১৯) উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে। শনিবার (১৪ অক্টোব) বেলা সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে,গতকাল শুক্রবার রাতে তাকে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়,গ্রেফতার সৌরভ মারামারি, দাঙ্গা-হাঙ্গামা,
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মো.ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫) মো.রাশেদ (২৫) মো.সাদ্দাম (২৮) মো.তানিম (২২) আব্দুর রহিম ওরফে আরফান (২৪) মো. সুমন (২৬) মো. খোকন (২২) মো.আল আমিন (২৭)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাদের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সকল ধর্মের মানুষ ও সুধিজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরি য়ামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ‘ইসলামসহ সকল ধর্মে অপর ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি