গত মে মাস থেকে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকাপ বাড়তে শুরু করে। এরপর জুন, জুলাই ও আগস্ট মাসে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এর মধ্যে রাজধানীসহ দেশে বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পক্ষ থেকে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ নানা উদ্যোগ নিতে বলা হয়েছে। এ মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরুর চার মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি,
মানবতাবাদী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তাদের সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন- তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তন্ময় হাসান, কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পিকুরুল
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে কারী এমদাদুল্লাহর ছেলে রাজা আসাদুুল্লাহ (৩৮) গত ১১ দিন আগে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হওয়ার ১১ দিন পরে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। সে সময় ফেসবুকে ওই লাইভ তার ভাগ্নী প্রথমে দেখতে পেয়ে রাজার পরিবারকে জানায়। তবে কোন লঞ্চ
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে নিয়ে চর্চার যেন শেষ নেই একাধিক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। আবার সেই বিতর্কের জবাবও দিয়েছেন। এবার নতুন বিতর্ক স্বস্তিকাকে নিয়ে। হোটেল রুমে তোয়ালে পরে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। মুহুর্তের মধ্যে কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। এই প্রসঙ্গে স্বস্তিকা লিখেছেন, ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে চারটা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতি পুলিশদের কথা বাদই দিলাম। ওদের
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ১৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯২ রোগী। এর মধ্যে সবচেয়ে
বিশ্বের অন্যতম ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক, মেসেজিং অ্যাপ টেলিগ্রাম এবং অনলাইন-বেটিং ওয়েবসাইট ওয়ানএক্সবেটকে নিষিদ্ধ করেছে সোমালিয়া। অশ্লীল কনটেন্ট আর মিথ্যা প্রচারণা বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। গত রোববার (২০ আগস্ট) দেশটির যোগাযোগমন্ত্রী জামা হাসান খলিফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, যোগাযোগমন্ত্রী ইন্টারনেট কোম্পানিগুলোকে এসব অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের সন্ত্রাসী এবং অনৈতিক গোষ্ঠীগুলো জনসাধারণের মাঝে
দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইল এবং পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর স্বপ্ন বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। তিনি বলেন, ‘আমার একটি স্বপ্ন আছে যা বাংলাদেশের ১৭ কোটি মানুষেরও স্বপ্ন, আর তা হলো, ২০৪১ সালের মধ্যে একটি ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট জাতিতে পরিণত করা।’ তিনি আরো বলেন, স্বপ্ন পূরনের
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভাগ্যক্রমে ভুল অপারেশনের হাত থেকে রক্ষা পেলেন চিকিৎসা সেবা নিতে আসা এক নারী। নেয়া হয়েছিলো অপারেশন থিয়েটারেও। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা মোসাম্মৎ আঁখি। কয়েকদিন ধরে পেটের ব্যাথায় ভুগে উন্নত চিকিৎসার জন্য আসেন বরিশাল শেবাচিমে। ভর্তি হন তৃতীয় তলার প্রসূতি বিভাগে। ভর্তি হওয়ার পরপরই তাকে দেখতে আসেন ইউনিটে
নওগাঁর আত্রাইয়ে চাঞ্চল্যকর আবু সাঈদ সোহাগ (২৩) হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার চার মাস পর অভিযান চালিয়ে ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার সিংসাড়া গ্রামের দিদার আলীর ছেলে আবু
পটুয়াখালী জেলা প্রশাসক মো: নুর কুতুবুল আলম বলেছেন, 'জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন প্রচার মাধ্যমে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। সরকারি কর্মকর্তাদের তাদের স্ব স্ব অফিসের তথ্য অফিসিয়াল ওয়েব পোর্টালে দিয়ে রাখতে হবে। যাতে প্রতিটি নাগরিক তথ্য সেবা পেতে পারে। এর ব্যত্যয় হলে তাকে বিপদে
ঝিনাইদহের বিভিন্ন উপজলোয় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই, নায়েবে আমীর ফকীর আহম্মেদ, জামায়াত নেতা আলী আহম্মেদ, আবু জাফর, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর শাহ আলম, ২নং ওয়ার্ড আমীর আল আমীন, ঝিনাইদহ সদর উপজেলার
ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পূন্ন হয়েছে। এতে মোঃ মাসউদুল আলম সভাপতি, মোঃ শহীদুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার (২৩আগষ্ট) বিকেল ৫টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন, নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ছরোয়ার সিকদার, সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির, সহ সাধারণ সম্পাদক এইচ এম
মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশিত আহবান, তাজউদ্দীন আহমেদের মুজিবনগর সরকার গঠন ও পরিচালনা, অধ্যাপক মোজাফফর আহমেদ ও কমরেড মনিসিংহের আন্তর্জাতিক সমর্থন, যুদ্ধ সরঞ্জামাদি আদায় এবং মুক্তিযুদ্ধা- বীরাঙ্গনা, মুক্তিকামী জনতার রক্ত, শ্রম ও ত্যাগের মধ্যে দিয়ে মাত্র সাড়ে ৯মাসে আমাদের স্বাধীনতা অর্জনে কারো কৃতিত্বকে ছোট করে দেখা যাবে না। কাউকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস কল্পনা করা যায় না। উপমহাদেশের বাম রাজনীতির পুরোধা, মুক্তিযুদ্ধের
পিরোজপুরে কাউখালীতে বুধবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে উপজেলার শিয়ালকাটি ইউনিয়ন ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কাছারি বাড়ি ও শংকরপুর মৌজায় ২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির কাগজপত্র সহ গৃহ হস্তান্তর করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,পিআইও রুনু বেগম, শিয়ালকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার
চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের মতো মহাকাশযান অবতরণ করে ইতিহাস গড়ল ভারত। দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডারটি সফলভাবে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অতবরণ করেছে। এর আগে কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের এই অঞ্চল সবসময় অন্ধকার এবং ছাঁয়াযুক্ত থাকায় বিজ্ঞানীরা এখানে পানির উৎস থাকতে পারে বলে জানিয়েছেন। এই অংশে মিশন পাঠানোর মূল উদ্দেশ্য ছিল পানির সন্ধান। ভারতের
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকালে ইউনিয়নের সকল খামারী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ বুধবার বিকালে আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজামাল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর
জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর পর সহানুভুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে ঝিনাইদহ জেলা ছাত্রলীগসহ ওই সংগঠনের বিভিন্ন ইউনিটের ১০ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শামীম রেজা, মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় জলিল সিকদার নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) আব্দুল জলিল সিকদার (৬৩) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডরিয়া এলাকার মৃত হাসান সিকদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার সকালে তার মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রাজাপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সকালে রাস্তায় হাঁটাচলা করলে দ্রুতগামী গাড়ির চাপায় ভিকটিম ঘটনাস্থলে মৃত্যু
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬ হাজার ৪২৯ জনে। এছাড়া ডেঙ্গু জ্বরে একদিনে সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬ জনে। বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হারুনার রশিদ বাবলু (৪১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহত ব্যক্তি উপজেলার গৌরীপুর গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে। আহতরা হলেন- উপজেলার নুরুল্লাপুর গ্রামের মক্কেল শাহের
ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনে পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের
জয়পুরহাটের পাঁচবিবিতে অপরিকল্পিত বালু উত্তোলন করায় ফসলী জমি ধসে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অপর দিকে হুমকির মুখে পড়েছে নদী পাড়ের বসতবাড়ী। ফলে আতংকে রয়েছে তারা। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা। লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদীর তীরবর্তী আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম ছোট্ট মানিক গ্রাম (গোয়াল পাড়া)। গ্রামের
ঝালকাঠির রাজাপুরে শেরে বাংলা একে ফজুললু হক প্রতিষ্ঠিত সাতুরিয়া রুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক মো. শফিকুর রহমানের বিরুদ্ধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর শোক সভা ও দোয়া অনুষ্ঠানের দোয়া পরিচালনা না করে কাউকে না কিছু জানিয়ে মোবাইল বন্ধ রেখে যুদ্ধাপরাধী মামলায় সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর নামাজে জানাজায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়