স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন বিএনপি জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। আগামীতে তারা ক্ষমতায় এলে দেশে হত্যাযজ্ঞ চালাবে। তাদের হাত থেকে কেউ রেহায় পাবেন না। বুধবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, বিরোধী দল দেশের উন্নয়ন চায়নি। যারা দেশে অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলা, লুটপাট করেছে
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ৪০ হাজার মিটার জাল ৪৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের অভিযানে এসব জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মা ইলিশ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ এবং জাল
আশাশুনি উপজেলায় প্রায় ৩ মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নুর । তিনি নিজ কার্যালয়ে ব্যস্ত থাকায় ভূমিসংক্রান্ত কাজে সময় দিতে না পারায় জন সাধারনের ভোগান্তিরর অন্তনেই। উপজেলার জমির মালিকসহ ভিন্ন উপজেলার জমির মালিকরা প্রতিদিন দূরদূরান্ত থেকে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন। উপজেলা ভূমি অফিস গুরুত্বপূর্ণ অফিস হওয়ায় কর্মকর্তা পোষ্টিং জরুরী
বরিশালের হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর দুর্নীতি, মা ইলিশ সংরক্ষণ অভিযানের নামে প্রহসন এবং সাংবাদিকদের নামে হিজলা থানায় সাধারণ ডায়েরি( জিডি ) করার প্রতিবাদে হিজলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। হিজলা উপজেলা পরিষদের সামনে ২৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর দুর্নীতির কথা
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নে দুই হাজার আটশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। বুধবার (অক্টোবর) আলিহাট ইউনিয়নের (১,২,৩) ওয়ার্ড এর জন্য হরিহরপুর বাজারে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন আলিহাট ইউনিয়ন
এক মন দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া । বুধবার(২৫ অক্টোবর) ঢোলার বাজার এলাকায় কয়েকশত মানুষের সম্মুখে তিনি এই ঘটনা ঘটান। ৫০ বছর বয়সী বাবলু ২১ নং ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর(ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে। ২১ বছর
নোয়াখালীর বেগমগঞ্জ এক ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইল করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযুক্ত গৃহ শিক্ষক নিজাম উদ্দিন (৩২) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে
বরিশালে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গত ২০ অক্টোবর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দুধল ইউনিয়নের চাটরা গ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজনই ঢাকার বাইরের বাসিন্দা। বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু প্রায় ১৩০০ ছুঁই ছুঁই করছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন। এর মধ্যে ঢাকা সিটির
তিন প্রতিষ্ঠান থেকে ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার তেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব ডাল ও তেল কেনা হবে। এর মধ্যে বাণিজ্য
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করলে কী হবে, তা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানেন। এ সিদ্ধান্ত তাদের, নির্বাচন কমিশনের কিছুই করার নেই। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসি আনিছুর রহমান বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন
আমরা নয়াপল্টনেই মহাসমাবেশ করবো। এটা আমাদের ঐতিহ্য। বুধবার (২৫ অক্টোবর) দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সমাবেশস্থ্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। এর আগে এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের অনুমতি যেখানে দেয়া হবে
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির আবেদন এখনও যাচাই-বাছাই চলছে। দলটিকে যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই সমাবেশ করতে হবে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। ‘পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরে এসেছেন। আজ সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। পরদিনই কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা। গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে আজ বাংলাদেশ দল কলকাতা যাওয়ার
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ আগামী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(২৫ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বেলজিয়াম সফরে রয়েছেন। তবে বুধবার সংসদেও এ প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার
অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা আনসার ব্যাটালিয়নকে দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া যাবে না। বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুনতে পাচ্ছি,
ভালোবাসার যুবককে বিয়ে করতে যুক্তরাষ্ট্র থেকে পাবনার ঈশ্বরদীতে এসেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈশ্বরদীর আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে হারলি এবেগেল আইরিন ডেভিডসনের (২০) পরিচয় হয় বলে জানা গেছে। রবিবার (২২ অক্টোবর) ঢাকায় বিয়ের অনুষ্ঠান শেষে ঈশ্বরদীতে পৌঁছেছেন নবদম্পতি। এদিকে ‘বিদেশি বধূ’ দেখতে রিজুর বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার আব্দুল লতিফের ছেলে। নববধূ হারলি এবেগেল
মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটিতে মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। জর্ডানের নিয়োজিত এই ইসলামিক সংগঠনটি জানায়, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দেয় এবং মুসলিমদের
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলে আঘাত হানা শুরু করেছে। ঘূর্ণিঝড়টি কক্সবাজারের কুতুবদিয়া দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা শুরু করে। এটি ভোর ৪টার মধ্যে উপকূল অতিক্রম শেষ করতে পারে। আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘হামুন’কে অতিপ্রবল ঘূর্ণিঝড় বলা হলেও বাংলাদেশের উপকূলে আঘাত হানার আগে শক্তি হারায় ঘূর্ণিঝড়টি। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত এ অভিযানে এসব জব্দ করা হয়। অভিযানের সময় নদী থেকে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জাল সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। ঝালকাঠি
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে আটক দুই জেলে ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়ায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ওই চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এরআগে সোমবার (২৩ অক্টোবর) খুলনা জোনের নৌ পুলিশ সুপার মো. শরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে দায়িত্বে অবহেলার কারণে জেলার কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির তিন কর্মকর্তা ও এক সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়। এরা
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচাললিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে ঝালকাঠি জেলা প্রশাসন। ঝালকাঠিতে সকাল থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে। কখনো হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে জেলা তথ্য অফিস থেকে মাইকিং করে নদী তীরবর্তী মানুষদের নিরাপদে থাকার জন্য শতর্ক করা হচ্ছে। বৃষ্টি এবং বৈরি আবহাওয়ায় শ্রমজীবী এবং নদী
ঠাকুরগাঁও প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী হৃদ রোগের আক্রান্তে মৃত্যুবরণ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা উত্তরায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম