দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা -২০২৩ উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের বিভিন্ন ইভেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বালকদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাউশগাড়া স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয়েছে জালালপুর উচ্চ বিদ্যালয়। অন্য দিকে বালকদের হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ ও রানার্সআপ হয়েছে পাউশগাড়া স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল
বাবুগঞ্জে ইজিবাইক ও অটোভ্যান ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আগরপুর বাজারের সজিব ডেকোরেটর এর সামনে থেকে ইজিবাইকসহ তাদের ধরে পুলিশে দেয় ক্ষুব্ধ জনতা। এই চক্রটি দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক, অটোভ্যান চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এ ঘটনায় ইজিবাইক মালিক মোঃ হানিফ মিয়া বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের
মাদারীপুরের কালকিনিতে মায়ের কোল খালি করে ২মাসের আলিফ নামে শিশু বাচ্চা চুরি করে বিক্রয় করল জন্মদাতা পিতা ও দাদী। পুলিশ অভিযান চালিয়ে বাচ্চাটি উদ্ধার করেছেন। গত ৬ সেপ্টেম্বর বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা আলী আজগর এর স্ত্রী কাজলী বেগম গত মাস পূর্বে একটি পুত্র সন্তান জন্ম দেন। ফুটফুটে সন্তানটির নাম
ভোলায় দাদার সঙ্গে পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে মাইশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ওই ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার ওই গ্রামের মো. মমিনুল ইসলামের মেয়ে। নিহতের পরিবার জানান, দুপুর ১টার দিকে শিশু মাইশা তার দাদা মো. রফিকুল ইসলামের সঙ্গে গোসল
কুমিল্লার দেবীদ্বারে নৈশ প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে রেখে আরহাম ব্যাটারি হাউজ নামে একটি দোকান থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত পৌন ৩টার দিকে পৌরসভার বানিয়াপাড়া গাউছিয়া মার্কেটে এ দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। কান্নায় ভেঙে পরছেন দোকান মালিক আল-আমিন। দোকানের মালিক আল আমিন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের মো.মানিক মিয়ার ছেলে। এ
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা সাংবাদিক আমিনুল ইসলাম এর বাবা চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, দক্ষিন পূর্ব চেচঁরী জমাদ্দার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রেজাউল করিম মাষ্টারের ৫ম মৃত্যুবার্ষিকী ছিলো সোমবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ীতে কুরআনখানী ও পূর্ব মুন্সিয়া মদিনা জামে মসজিদ, শ্রীনগর, মুন্সীগঞ্জ এ আলোচনা সভা মিলাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী এক মহিলার নিকট থেকে পুলিশ পরিচয়ে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ৫ লক্ষাধিক টাকা না দেয়ায় নেটে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকী দেয়ায় প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। থানায় অভিযোগ দেয়ায় প্রতারক চক্র বাদী তার পরিবারের বিভিন্ন সদস্যকে প্রান নাশের হুমকী দিচ্ছে। মামলার বাদী
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এ মামলা থেকে তাকে অব্যাহতি প্রদান করেন ঢাকার নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩। আদালতের বিচারক ঢাকা জেলা ও দায়রা জজ মোছাম্মত রোকসানা বেগম হেপী গত ২ সেপ্টেম্বর এ রায় প্রদান করেন। আদালতের সইমোহরের কপি মঙ্গলবার হাতে পায় ইউপি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে মোমিনুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশিদের দাবী তাকে হত্যা করা হয়েছে। আপন ভাই শামিমের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে নিহত মোমিনুর রহমানের ভাই স্থানীয় ইউপি মেম্বর শামিম হোসেন বলেছেন ইটের উপর পড়ে আঘাতজনিত কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেশির বরাত দিয়ে চাঁদপুর ইউনিয়নের
পিরোজপুরের ভান্ডারিয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার দুপুরের পর নানার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিকেলে ওই শিক্ষার্থীর নানি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি শাহ আলম হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। ধর্ষণের শিকার শিক্ষার্থীর নানি বলেন, ‘আমার নাতি বেড়াতে এলে
সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৩’শ বোতল ফেন্সিডিল ও ৭’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এসময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার নলকা ঝাকড়ী গ্রামের মৃত
লালমোহনে নির্যাতনের মামলা দিয়ে আসামিদের অব্যাহত প্রাণনাশের হুমকি ধামকির পর দুই দফা মারধর করে মামলার বাদির ছেলেকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহতকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে ৫ নং ওয়ার্ড পাঙ্গাশিয়া এলাকার ইদ্দিস বেপারী বাড়ির বাদশা
নওগাঁর ধামইরহাটে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজমাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ধামইরহাট নওগাঁর আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও
ঝালকাঠির রাজাপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তার প্রেমিক রবিউল হাওলাদার সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরীর নানী বাদী হয়ে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশ ওই কিরোশীর স্বাস্থ্য পরিক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখন
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘন্টা পর জান্নাতি খাতুন নামে ৬ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাগুটিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জান্নাতির পিতা খোকন ভুইয়া জানান, সোমবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় জান্নাতি খাতুন। প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামের প্রায় সবখানে খোঁজাখুজির পরও পাওয়া যায়না তাকে। রাত সাড়ে ১০ টার দিকে
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৫৮ জন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা সুরা রানি (৫০) ও
জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে পাটের আবাদ বেশি হলেও আশানুরূপ ফলন ও দাম কম হওয়ায় হতাশায় পড়েছে কৃষকেরা।অতিরিক্ত শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা পাট বিক্রি করে কাঙ্খিত দাম পাচ্ছেন না।সরকারি পাটকলগুলো বন্ধ হওয়ায় স্থানীয় বেশির ভাগ ব্যবসায়ীই এবার পাট কিনছেন না । ফলে বাজারে পাটের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক পাটচাষিরা। অপরদিকে গতবারে পাটের দাম চলতি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী
বরিশালের হিজলা উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, ১২ ও ১৩ সেপ্টেম্বর দুদিন এ ক্রীড়া প্রতিযোগিতা
পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানির অপচয় বন্ধ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয় এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নানাবিধ নির্দেশনা উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর
কৃষকরা মাঠ পর্যায়ে এ মৌসুমে ১০ থেকে ১২ টাকার মধ্যে আলু বিক্রি করেছেন। যা অন্যান্য খরচসহ ব্যবসায়ীরা হিমাগারে ১৮ থেকে ২০ টাকা দামের মধ্যে সংরক্ষণ করেছিলেন। প্রতি কেজি আলুতে হিমাগারে সংরক্ষণের খরচ ৫ টাকা। এরপর সেটি রাজধানীতে পাইকারি ও খুচরা বাজার হয়ে ভোক্তা পর্যায় পর্যন্ত পৌঁছাতে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ টাকা হতে পারে। কিন্তু বর্তমানে খুচরা বাজারে আলুর দাম ৪৮
আগস্টে খাদ্য খাতে ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটা বেড়েছে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। শিগগির এটা কমানোর চেষ্টা করবো। আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম। এরা প্রধান নায়ক ছিল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।এম এ মান্নান বলেন, আমাদের যে বৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা
১৫৯ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান। রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটি দেশটির সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল এবং মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার পর পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে এটি জরুরি অবতরণ করে।বেশ কয়েকটি বার্তাসংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের একটি বিমান ১৫৯
জমজমাট এবারের এশিয়া কাপের পয়েন্ট টেবিল। নানান নাটকীয়তার পর ফল এসেছে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বৈরথের। এশিয়া কাপের সুপার ফোরে একটি করে ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত। আর দুই ম্যাচে হেরে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ। এবার এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। সমীকরণের হিসেবে এই ম্যাচে যে দল জয়ী হবে, তারাই ফাইনালের