‘সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় চীন’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে চীন বাইরের কারও হস্তক্ষেপ চায় না। চীন নিজেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার সহিংস বক্তব্যকে ‘অসহযোগিতামূলক আচরণ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তিনি তার বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন। এ বিষয়ে এক প্রশ্নের
এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার আশার কথাও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেখ হাসিনা বলেন, ভর্তুকি থেকে ধনী-গরীব উভয়েই একই সুবিধা পাচ্ছেন, এটা হয় না। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
বঙ্গবন্ধু ২য় এশিয়া স্যাম্বো-স্যাম্বো- কোরাশ প্রতিযোগিতা-২০২৩" এ স্বর্ণপদক পেলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল তমাল চন্দ্র দে। বিএমপি'র কনস্টেবল /১৫৭৫ তমাল চন্দ্র দে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় মুজিববর্ষ আন্তর্জাতিক রণকলা ক্রীড়া-২০২৩ এর ১ম পর্ব “বঙ্গবন্ধু ২য় এশিয়া স্যাম্বো-স্যাম্বো-কোরাশ প্রতিযোগিতা-২০২৩" এ স্বর্ণপদক পেয়েছেন। গত ০৩ নভেম্বর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, ঢাকায় Combat SAMBO (Adult) এ 79 Kg Weight Category তে ভারতের খেলোয়াড়
পুলিশের করা নাশকতা মামলায় কারান্তরীণ বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতাকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা জামিন দিয়েছেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন। জামিন পাওয়া নেতারা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদর উপজেলা বিএনপির
লালমনিরহাটের হাতীবান্ধায় আইডিয়াল ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ওই উপজেলার আইডিয়াল ক্যাডেট স্কুলে ওই সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব ঈসা খানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠান পরিচালক গোলজার আলম খানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আআওয়ামীলীগের সাধারণ সম্পাদক রংপুর বিভাগের
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার মধ্যেই বরিশালের গৌরনদীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার (০৮ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চালক সিরাজুল ইসলাম জানান, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলুভীবাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম। পথিমধ্যে এই জায়গাতে পৌছালে
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে দেশে উপকারভোগীদের ভাতার টাকা আরো বৃদ্ধি করে দিবেন। বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধিভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতার প্রচলন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ১০০টাকা করে প্রতি মাসে ভাতার টাকা
দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে সহ সব ধরনের সবজির দাম। ক্রেতারা বলছেন, প্রতিটি কাঁচা সবজির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আর কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১০০ টাকা। এক সপ্তাহ আগে এসব পণ্যের দাম দ্বিগুণ ছিল। খুচরা বিক্রেতারা জানান,বাজারে সরবরাহ বাড়ায় ও অবরোধের কারণে কাঁচা পণ্যগুলো মোকামে সময়মতো নিয়ে যেতে না পারার কারণে এসব পণ্যের দাম এখন
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ ঘন্টায় ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (০৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা। জানাগেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বোশেষ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০), ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া
নোয়াখালী নোয়াখালীতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মিদের গণগ্রেপ্তার ও থানায় থানায় গায়েবি মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর বিএনপিসহ অপরাপর সমমনা
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাসুদ রহমান (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ রহমান ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার শিক্ষক। বলাৎকারের শিকার ছাত্রের মা বাদী হয়ে বুধবার ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে মাসুদকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলা কারাগারে
অতিথি পাখির কলতানে ও সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ঝালকাঠির কুমারখালির সুগন্ধা নদীর মরা নদী অংশ (মরগাঙ্গী) হতে পারে নয়নাভিরাম পর্যটন কেন্দ্র। জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন এর কুমারখালিতে প্রবাহমান সুগন্ধা নদীর একটি মরা শাখা রয়েছে যা এলাকাবাসীর কাছে মরগাংগী নামেই পরিচিত। নদীর প্রবাহমান স্রোত না থাকায় স্থানটি এখন একটি বিশাল লেকের মতন হয়ে গেছে। প্রতি বছর শীতের মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামীর পূর্ব পরিকল্পনায় স্ত্রী গৃহবধূ ফেরদৌস বেগম (২২) চাঞ্চল্যকর হত্যাকান্ডের ৬ ঘন্টার মধ্যে হত্যাকারীকে সনাক্ত করে ভিকটিমের ঘাতক স্বামী সাগর আহমেদ (২৪) কে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের নানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাা পশ্চিম বালিঘাটা টিএন্ডটি পাড়ার শমসের আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহ
মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই অব্যাহতি নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়ে প্যানেল মেয়র-১ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাদিক আবদুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু। ফলে দলীয় সাবেক মেয়রের হাত থেকে আর
ইউপি চেয়ারম্যান কর্তৃক সংখ্যালঘুর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা ৪ নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নির্যাতিত সাংবাদিক শফিউল আলম রাজীব বাদী হয়ে দেবীদ্বার উপজেলার ৮ নং ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম(৩৫), উপজেলার খয়রাবাদ গ্রামের ফজলুল হকের পুত্র বিল্লাল গাজী(৩৩) ও
বিএনপির ডাকা টানা অবরোধ ও জনগনের জানমাল রক্ষায় পিরোজপুরে শান্তি সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের পুত্র শেখ খালিদ অরিন্দম তান। আজ বৃহস্পতিবার সকালে তানের নেতৃত্বে শহরের মহিলা কলেজ রোড থেকে একটি অবরোধ বিরুধী মিছিল বের করে আওয়ামী লীগ সর্মথকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউনক্লাব সড়কে এসে শেষ হয়। পরে সেখানেই শান্তি সমাবেশ করেন কয়েক‘শো’
বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবি ও সোমবার সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। এর আগে, অবরোধ না দিয়ে ৪৮ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত বদল করা হয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয়
ঝিনাইদহ জেলায় ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের অভাবে এ সব স্কুলে শিক্ষার মান নিন্মগামি হচ্ছে। স্কুলগুলোতে কবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তাও বলতে পারছে না কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কাজকর্ম ও পাঠদান ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ঝিনাইদহের ৬ উপজেলায় মোট সরকারী প্রাইমারি স্কুলের সংখ্যা ৯০৭টি।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামের প্রতিবন্ধী যুবক মেহেদী হাসান বেপারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে ঢিমেতালে বলে অভিযোগ উঠেছে। এদিকে মেহেদীর বাবা কাশের বেপারীর অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়েরের পর সন্দেহজনক দুইজনকে আটক করে উজিরপুর থানা পুলিশ। তবে মেহেদীর বাবার অভিযোগ হত্যাকান্ডের মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় তার পরিবার রয়েছে
রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে ওই বাসে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টি
সেমিফাইনালের শেষ অঙ্ক শুরু হচ্ছে আজ। তিনটি দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। বাকি স্থানটির জন্য লড়াই তিন দলের। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান।কে উঠবে সেমিতে? সে প্রশ্নের জবাব পেতে ভক্তদের অপেক্ষা করতে হবে আজ থেকে। প্রথমদিনই মাঠে নামছে নিউজিল্যান্ড। মুখোমুখি শ্রীলঙ্কার। যারা আবার খেলতে নামছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্যে। সুতরাং, কেউ কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে
অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা সীমিত জনশক্তি নিয়ে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে দেশব্যাপী এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও চালসহ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাজধানীর মালিবাগে অবস্থিত পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক কার্যালয়। বাণিজ্যমন্ত্রী