গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন কুষ্ঠরোগীদের প্রতি আন্তরিকতা দেখিয়ে, পাশে থেকে তাদের আমরা সুস্থ করে তুলি। তারা আমাদেরই আপনজন। কুষ্ঠরোগীদের কেউ আর দূর-দূর, ছেই-ছেই করবেন না, এটা আমার অনুরোধ। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠরোগ নির্মূলে আমার সরকার দৃঢ় অঙ্গীকার করছে।রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিতীয় কুষ্ঠরোগ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।রোববার (১২ নভেম্বর) সকালে বাহিনীটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়াও পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে
যে কোনো বিপদ-আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর সহায্য প্রার্থনা মুমিনের কর্তব্য। আল্লাহই মুমিনের চূড়ান্ত ভরসাস্থল। কুরআনে আল্লাহ তার সাহায্য প্রার্থনা করতে বলেছেন ধৈর্য ও নামাযের মাধ্যমে। আল্লাহ বলেন, وَ اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ وَ اِنَّهَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। (সুরা বাকারা: ৪৫) নবিজির (সা.) অভ্যাস ছিল যে কোনো
অবরোধ ও হরতালের নামে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সামনে রেখে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন। শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস সেটে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আজ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। সকাল থেকে দিনব্যপী আয়োজনের মধ্যে ছিলো দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা এবং যুবলীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান, জাতির জনকের ভাষন মাইকে প্রচার, শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কাটা। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন রোনাল্ডস রোডে আলোচনা সভার আয়োজন করে ঝালকাঠি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার পতনের একদফার আন্দোলনে রয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। তফসিল ঘোষণার পর আন্দোলনের তীব্রতা আরও বাড়তে পারে। এ লক্ষ্যকে সামনে রেখেই নেতাকর্মীদের রাজপথে সক্রিয় করা হচ্ছে। এরই অংশ হিসেবে চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে আবারও দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে; যা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে। এরপর একদিন
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ৬ কোটি টাকার শাড়ি-কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এসব সামগ্রী জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আপনাদের মাঝে বাবার স্নেহ পেয়েছি। আপনাদের মাঝে ভাইয়ের আদর পেয়েছি। আমি আপনাদের সেবা করতে চাই। প্রয়োজনে আমি বাবার মতো রক্ত দিতে প্রস্তুত আছি। শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালীর টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। খুব শিগগিরই মূল্যস্থীতি হ্রাস পাবে বলে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুঃখের বিষয় হলো,
বিএনপির ডাকা চতুর্থবারের অবরোধ কর্মসূচি আগামীকাল। এরই মধ্যে রাজধানীর আরামবাগ, গাবতলী ও গুলিস্তানে ৪০ মিনিটের ব্যবধানে যাত্রীবাহী তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সিদ্দিক বাজার
বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে যাত্রীবাহী বাস চেয়ারম্যান পরিবহন থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগিয় সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কুয়াকাটাগামী চেয়ারম্যান পরিবহণ (ঢাকা মেট্রো ব-১৫-৭৩৬৬) দপদপিয়া ব্রিজের টোল প্লাজায় আসলে গোপন
নোয়াখালীতে বেগমগঞ্জে যৌতুকের টাকার জন্য নাজমা আক্তার (২০) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের উজির আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা আক্তার চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার রুস্তম ড্রাইভার বাড়ির মো.ইউসুফের মেয়ে। ভুক্তভোগী নাজমা অভিযোগ করে বলেন, পাঁচ
ভেজালের ভিড়ে খাঁটি শব্দটি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। খাদ্য থেকে শুরু করে নানাবিদ জিনিসপত্রে হরহামেশাই মেশানো হচ্ছে ভেজালদ্রব্য। যার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। এত এত ভেজালের ভিড়ে নিরাপদ খাদ্য খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য। তবে সম্পূর্ণ ভেজালমুক্ত আখের গুড় তৈরি করে সেই কঠিন কাজটিই করে দেখিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল নদী চরের দুই গ্রামের আখ চাষিরা। সরেজমিন দেখা গেছে, উপজেলার কুড়িরচর ও মিয়ারচর
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন কমিটির সভাপতি পুনেন্দ্র নাথ এর মৃত্যুতে এক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় আখানগর ইউনিয়ন কমিটির আয়োজনে স্বর্গীয় পুনেন্দ্র নাথ রায়ের প্রতিষ্ঠিত জন্মভূমি কিন্ডারগার্টেন স্কুলে এই শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আখানগর ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে রুবেল রানার সঞ্চালনায় স্বর্গীয় পুনেন্দ্র নাথএর জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন
বরগুনা জেলার তালতলী থানা হাজতে যুবদল নেতার ফটোসেশনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে চলছে সমালোচনা । হাজতে এভাবে ছবি তোলার সুযোগ পাওয়া ও তা বাইরে প্রকাশ পাওয়ায় থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ভাইরাল ছবিতে দেখা যায়, অবরোধে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার হওয়া ছাতনপাড়া এলাকার গণি রাজার ছেলে যুবদল নেতা বেল্লাল রাজা শিকের ভেতরে তার ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ছবি তুলছেন।
নওগাঁর আত্রাইয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মনিয়ারী ইউনিয়নের মনিয়ারী ফুটবল খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র ইউনিয়নের ৪হাজার ৮শত ৫০জন উপকারভোগী এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার
আগামীকাল ভয়াল ১২ নভেম্বর। দেশে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্মৃতি বিজড়িত দিন। ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় ‘হ্যারিকেন’ আঘাত হেনেছিল দেশের উপকূলীয় জেলাগুলোয়। সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের বাতাসের তোড়ের সঙ্গে ৩০ ফুট উচ্চতায় বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস ভাসিয়ে নেয় সব কিছুই। ওই সময়ে সরকারি হিসাবে উপকূলের ৫ লাখ মানুষের প্রাণহাণি বলা হলেও সংখ্যাটা ছিল দ্বিগুণ; ১০ লাখ। সে
লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের নবনির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র ভবনের উদ্বোধন ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট ০১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত
বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ আগামী ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নগর ভবনের সামনেই সাজানো হবে উৎসব মঞ্চ। ওই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম-খুলনা সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক উপস্থিত থাকার কথা রয়েছে। তাই
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চিকিৎসকের দায়িত্বহীনতায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সিজারের কিছু সময় পর ওই নবজাতক মারা যায়। এসময় নবজাতকের পরিবারের সদস্যরা ক্লিনিকের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা না করে সিজার করায় নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় তারা চিকিৎসককে দায়িত্বহীন আচরণের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। জানাগেছে, গত শুক্রবার রাতে ভূরুঙ্গামারীর মাহবুব ক্লিনিকে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের
ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে আজ থেকে ১৩ বছর পুর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রচারে আসে মোহনা টেলিভিশন। হাটি হাটি পা পা করে তেরো বছর পুর্ণ করে ১৪তম বর্ষে পদার্পন করলো চ্যানেলটি। মোহনা টেলিভিশনের ১৪তম বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, পাঁচ বছরে লালপুরে কোন চাঁদা বাজি হয় নি। কোন রাজনৈতিক হত্যা হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। কিন্তু জনগন তাদের প্রত্যাখান করেছে। আগামী নির্বাচনে দেশের উন্নয়ন অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার বিকল্প নেই।’ শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ বিনীর্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় দেবীদ্বার ভূঁইয়া কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও