বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের পাশে "বাসার স্মৃতি" নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় হুহু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত সেখান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিমজ্জিত গাড়িটি রেকার দিয়ে উপরে তুলেছে
ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির অবনতি হলেও এখনো জনস্বাস্থ্যবিষয়ক হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার সময় আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে এমন পরিস্থিতি এখনো হয়নি যে আমরা হাসপাতালে রোগীদের সিট দিতে পারছি না, ওষুধ দিতে পারছি না। এখনো ডেঙ্গুরোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে।শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর
আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি।’তিন বলেন, ‘আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত
ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হাতছানি ছিল ইতিহাস গড়ার। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই শনিবার (২২ জুলাই) মাঠে নামে টিম টাইগ্রেস।টসে জিতে ব্যাট করতে নেমে ইতিহাস রচনার শক্ত ভীত গড়ে রাখলো বাংলাদেশ। ফারজানা হক পিংকির ঐতিহাসিক সেঞ্চুরিতে ৪ উইকেটের খরচায় স্কোরবোর্ডে ২২৩ রান তুলেছে স্বাগতিকরা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট
সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে ইতোমধ্যে দুই দিনের পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলো।প্রথম ধাপের কর্মসূচি শেষে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছিলেন বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনকারী জোটের লিয়াজোঁ কমিটি। বৈঠক সূত্রে জানা যায়, পদযাত্রার পর এবার মহাসমাবেশের ঘোষণা আসতে পারে। চলতি মাসেই ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি রয়েছে।শনিবার (২২ জুলাই) ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি
ঝালকাঠি সদরের ছত্রকন্দায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি। তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ আমরা পেয়েছি। এছাড়া আহত অবস্থায় ১৭ জন ভর্তি আছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার আপডেট মুহূর্তে মুহূর্তে পরিবর্তন
তিনি প্রথমবারেরমত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামবেন। দর্শকরা উদগ্রীব হয়ে থাকবে না, তা তো হতে পারে না। তবে ফ্লোরিডার ফোর্ট লডারডেল স্টেডিয়ামে ধারণক্ষমতা যে খুবই সীমিত! মাত্র ২০ হাজার ৫১২জন। যে কারণে মেসির অভিষেক ম্যাচ সরাসরি দেখার টিকিটের দাম আকাশ ছুঁয়েছিলো। বাধ্য হয়ে ফুটবলপ্রেমীদের অবস্থান নিতে হয়েছে টিভির সামনে; কিন্তু একি! জেরার্ডো (টাটা) মার্টিনো মেসিকে শুরুর একাদশেই রাখেননি। ক্রুজ আজুলের বিপক্ষে শুক্রবার
বিশ্বের অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।শুক্রবার (২১ জুলাই) মশাবাহিত এবং ভাইরাসজনিত এ রোগটি নিয়ে সতর্ক করেছে সংস্থাটি। জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগের ইউনিট প্রধান রমন ভেলাউধন জেনেভায়।সেখানে তিনি বলেন, ২০০০-২০২২ সালের মধ্যে ডেঙ্গুর রোগীর সংখ্যা আটগুণ বৃদ্ধি রেকর্ড করেছে ডাব্লিউএইচও। এ সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রমবর্ধমান অস্থিতিশীলতার এই সময়ে ভবিষ্যতের ধকল মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের মধ্যে দুর্বলদের জন্য সহনশীলতা তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক। শুক্রবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে (জিসিআরজি) ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে বক্তৃতাকালে এসব কথা বলেন। চলমান ইউক্রেন যুদ্ধ অবসানের জরুরি প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রলম্বিত যুদ্ধ এবং আরোপিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করে
ঝালকাঠিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
জিকির না করার শাস্তি মারাত্মক। জিকির না করা ব্যক্তিদের আল্লাহ তাআলা দুই ধরণের শাস্তি দেবেন। যে/যারা জিকির থেকে নিজেদের বিরত রাখবে, আল্লাহর জিকির করবে না; আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালে তাদের দুই ধরণের শাস্তি দেবেন। যে কারণে বেশি বেশি জিকির করা জরুরি। কিন্তু জিকির থেকে বিরত থাকা ব্যক্তিদের শাস্তি কী হবে? আল্লাহ তাআলা সুরা ত্বহার ১২০নং আয়াতে এ বিষয়টি সুস্পষ্টভাবে তুলে
পবিত্র আশুরা উপলক্ষে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের প্রস্তুতি সভা ও নিশান উত্তোলন করা হয়েছে। পরিষদের সভাপতি বাদশা ফকিরের সভাপতিত্বে বুধবার রাতে নগরীর কাউনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯ জুলাই পবিত্র আশুরা পালনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পশ্চিম কাউনিয়া মরকখোলা পোল চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হবে। দুপুরে দোয়া মোনাজাত ও তবারক
বাণিজ্যের প্রসারের পাশাপাশি ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন করতে বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সর্ববৃহৎ আর্থিক ঋণদাতা প্রতিষ্ঠান এসবার ব্যাংক। এ লক্ষ্যে ইতোমধ্যেই ব্যাংকটির একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও করেছে। ব্যাংকটি (এসবার) জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর নানান নিষেধাজ্ঞার মাঝে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলের ওপর নজর দিচ্ছেন রুশ ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে,
২১ জুলাইয়ের সভা শুরু হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে ভোজালি-সহ একাধিক অস্ত্র পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, পুলিশের বোর্ড লাগানো একটি গাড়ি নিয়ে শুক্রবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে অপেক্ষা করছিল সে। আটক
টেকনাফে অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ
পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী ভৌমিক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও ষড়যন্ত্রের শিকার এমন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তৃপ্তি রানী ভৌমিক তার লিখিত বক্তব্যে বলেন, আমার বড় চাচা প্রফুল্ল মন ভৌমিক একজন শহীদ মুক্তিযোদ্ধা। আমার বাবা
ঠাকুরগাঁওয়ে সড়ক জনপদ বিভাগের কাজে অনিয়ম যেন এখন নিয়মে পরিনত হয়েছে। গেল কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠে স্থানীয় ঠিকাদার জামাল হোসেনের বিরুদ্ধে। অনিয়মের পরেও ওই ঠিকাদার বিরুদ্ধে সড়ক জনপদ বিভাগ কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেননি। ফলে এবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সদরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহিয়া পর্যন্ত সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম করতে
জয়পুরহাটের পাঁচবিবিতে গরুর ল্যাম্পি স্কিন বা এলএসডি নামের একটি ভাইরাস জনিত রোগের ব্যাপক সংক্রমন দেখা দিয়েছে। এ রোগে প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও মারা যাচ্ছে গরুও বাছুর। ফলে দিশাহারা হয়ে পড়েছে কৃষক ও খামারীরা। কৃষকদের অভিযোগ টাকা দিয়েও মিলছে না এ রোগের সু-চিকিৎসা। আর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলছেন, এ রোগের সরকারী ভাবে কোন ভ্যাকসিন না থাকায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে আক্রান্ত
পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করেছে আরপওসিএল কতৃপক্ষ। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে এগারোটায় আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানাগেছে, গত
খাদ্য শস্য ভরপুর দেশের উত্তরের জেলা দিনাজপুর। দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার শ্রমিক ও কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন সোনালি ফসল আমনে চারা রোপণে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার কোন ক্ষতি হয়নি বলে জানান কৃষক। চলতি মওসুমের বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে চারা রোপণের কাজ চালিয়ে যাচ্ছেন এ এলাকার কৃষকরা। গত এক সপ্তাহ টানা বৃষ্টি না হওয়ায় অনেক জমির পানি শুকিয়ে যাওয়ায়
ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনাপূর্ণ লড়াই। সহসা-ই দুদলের মুখোমুখি হওয়ার সুযোগ না মেলায় পাকিস্তানের জায়গায় স্থানান্তরিত হয়েছে বাংলাদেশের নাম! কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারতের ম্যাচেও নানা কারণে দারুণ এক উদ্দীপনা কাজ করে আসছে। তবে দুই দলের ম্যাচ মানেই যেন বিতর্ক পিছু ছাড়ে না! ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের ১৪তম ওভারে ভারতীয় ব্যাটারকে স্টাম্পিং আউটের সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পার্বত্য গ্রামে ব্যাপক এক ভূমিধসে ১৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন অন্তত ১৪০ জন মানুষ। এছাড়া গত কয়েক ঘণ্টার তৎপরতায় ঘটনাস্থল থেকে ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাজধানী মুম্বাই প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট সেই পার্বত্য পল্লীটির নাম ইরশালওয়াদি। তুমুল বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে এই ভূমিধস ঘটে। ঘটনার পর অল্প
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সব বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারো চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেবে না
বরিশাল মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি গঠন ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবির পৃথক কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। দুপুর দেড়টা পর্যন্ত ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। এসময় প্রায় ঘন্টাব্যাপী বরিশাল