সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা ১৪৯৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ জন, ঢাকার বাইরে ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৭০ জন রোগী। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯
আগামীকাল বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তফসিল ঘোষণার লক্ষ্যে কাল বিকাল ৫টায় কমিশন সভা আহবান করেছে ইসি। এবারই প্রথম সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণের এই তফসিল ঘোষণা করবেন সিইসি। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য ইত্তেফাক নিশ্চিত করেছে। ভোটের তারিখ
ঝালকাঠি রাজাপুরে চতুর্থ শ্রেণীর শাহরিয়ার ইসলাম তাওহীদ নামের এক শিক্ষার্থীর খাল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলার দক্ষিন রাজাপুর বলাইবাড়ি নামক স্থানে ইউপি সদস্য মামুন এর বাড়ির সামনের তাফাল বাড়ির খালের ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহরিয়ার ইসলাম তাওহীদ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং রাজাপুর সরকারি কলেজ
দিনাজপুরের হিলিতে বাউল ফকির লালন শাহের ১০ তম ¯œরণোৎসব উপলক্ষে লালন সঙ্গীত অনুষ্ঠানে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় হিলি লালন চর্চা একাডেমীর আয়োজনে বাউল ফকির লালন শাহের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালন চর্চা একাডেমীর সভাপতি ফকির আনোয়ার বাউলের সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় ও কুষ্টিয়ার লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।সঙ্গীত অনুষ্ঠান দেখতে
ঝালকাঠির নলছিটি উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. সিকান্দার আলী মিয়াকে রাষ্ট্র্র্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বুধবার (১৪নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে নলছিটি থানা পুলিশের একটি চৌকস টীম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের অধীনে তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা
হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদ সরবরাহকারী চক্রের সন্ধান মিলেছে। এই চক্রের প্রধান হচ্ছে হরিণাকুন্ডু মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়া। মুকুল মিয়ার সরবরাহকৃত জাল সনদে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ এলাকার বহু শিক্ষক কর্মচারী অবৈধ ভাবে চাকরী করে যাচ্ছেন। আবার অনেকে ধরা পড়ে চাকরী ঝুকির মধ্যে পড়েছে। এমন একজন শিক্ষক আরজান আলী। তিনি জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে
বরিশালে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, বিএমপি গোয়েন্দা শাখার একটি স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেম আলী
ঠাকুরগাঁওয়ে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায়ে জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা ভিতবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা শহরের আর্ট গ্যালারি ও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ্বে নবনির্মিত এই ভবন দুইটির উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সরাসরি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত হয়ে বিভিন্ন প্রকল্পের ভবন এর উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের অংশ হিসেবে হাকিমপুর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। পরবর্তীতে দুপুর বারোটায় সরজমিনে উপস্থিত
সকালে আমি বাসায় ছিলাম তখন মা আমাকে বলে নানা বাড়ি যাই। আমি মাকে যেতে নিষেধ করছিলাম তারপরও মা আমার কথা শুনলো না, সে নানা বাড়ি চলে গেলো। মা আমাকে নানা বাড়ি যাবার কথা বলে একবারে পৃথিবী ছেড়ে চলে গেলো! ভাবতেই পারছি না এখন আমি নিঃস্ব হয়ে গেলাম এভাবে বলে কান্নায় ভেঙ্গে পরেন লাকী বেগমের সতেরো বছর বয়সী ছেলে কলেজ ছাত্র
মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিয়াম হোসেন(১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের প্রবাসী হাশেম আলীর ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র। সিয়ামের পরিবার সূত্রে জানা যায়, সকালে সিয়াম ও তার বন্ধু বকুল পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি বাজারে
বরিশালে ভার্চ্যুয়ালি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে বরিশালে এসব প্রকল্পও ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন তিনি। বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা ভূরুঙ্গামারী মুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব যৌথভাবে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বাসস্ট্যান্ড স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় মঙ্গলবার দুপুরে (১৪ নভেম্বর) সুইজারল্যান্ড সরকার ও ইউনিসেফ এর অর্থায়নে প্রযুক্তি পরিচিতি করণ সেশন অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য আজমল হোসেন, ঝরনা রানী কর, ইউপি সদস্য আশুতোষ বড়াল, বিজনেস ডেবল্টমেন্ট অফিসার ফিরোজ আল মামুন, আইডি,ই কর্মকর্তা
নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার হরিতকীডাঙ্গা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন মাস্টারের ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২
ঝালকাঠির বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পরে হাসান আকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন ত্রিশ বছর বয়সী হাসান আকন নামের এক সুপারি ব্যবসায়ী। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত
ঝিনাইদহের নগরবাথান বাজারে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে একটি গরু বোঝাই ট্রাক নগরবাথান বাজারে পৌঁছলে ট্রাকের পিছনের একটি চাকা খুলে যায়। এ সময় ট্রাকের চাকা
বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর অভিষেকের দিনেই সংঘাতে জড়িয়ে পড়েছে দুটি গ্রুপ। সোমবার দায়িত্ব গ্রহণের পরপরই মেয়র সমর্থিত রুপাতলীর মোল্লাবাহিনী এক ভয়াত্মক রুপ ধারণ করে। কথিত শ্রমিক নেতা সুমন মোল্লার ভাই মিলন মোল্লা দলবল নিয়ে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের স্বজন এক যুবককে এলোপাতারি কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন মেয়রের দায়িত্বগ্রহণের প্রথমদিনেই সংঘটিত এই
এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমলেও অন্য যেকোনো সময়ের তুলনায় এখনো অনেক বেশি।ডিম, মাছ, মুরগি, আলুসহ বেশ কিছু সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনো রয়েছে নাগালের বাইরে। পণ্যগুলোর দামের নিম্নমুখী প্রবণতা থাকলেও ক্রেতাদের খুব বেশি খুশি করতে পারছে না। মঙ্গলবার (১৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা- বিক্রেতা দের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে। সরাইল কাঁচা বাজারগুলোতে
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যাক্রমের উদ্বোধনের অংশ হিসেবে পিরোজপুরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের আওয়াতাধীন মোট ৫৮ টি প্রকল্প ও আশ্রয়ন-২ প্রকল্পের আওতাধীন ১৫ টি ঘর রয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আজ বুধবার, ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া একটি হিন্দু উৎসব। এটি কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে, কালীপূজার দুই দিন পরে অনুষ্ঠিত হয়। পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। এছাড়াও এটি যমদ্বিতীয়া নামেও পরিচিত। ভাইফোঁটা নিয়ে নানান পৌরাণিক কাহিনি রয়েছে। কথিত আছে, সূর্য ও তার পতœী সংজ্ঞার যমুনা নামে কন্যা ও যম নামে এক
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলীর উপস্থিতিতে নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার। এ সময় বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম, কাউন্সিলরবৃন্দ এবং মেয়রপতœী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। হয়তো দু-এক দিনের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। জনগণ যদি নৌকা মার্কায় ভোট দেয় তাহলে আমরা আবারও ক্ষমতায় আসব। আর ভোট না দিলেও আমার কোনো আফসোস থাকবে না। কারণ, আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায়
সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা ধরা হয়েছে। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে একটি