ইসরায়েলি বাহিনী পুরোপুরি অবরুদ্ধ করার পর গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।এর আগে বুধবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছিল, হাসপাতালটির আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনেরই মৃত্যু হয়েছে। আবু সালমিয়া বলেন, রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করলেও বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন। সরেজমিনে দেখা যায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে খুন করা এস এইচ এম বি নূর চৌধুরীর দেখা মিলেছে।স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কানাডিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি’র একটি অনুসন্ধানী প্রতিবেদনে তাকে দেখা যায়। সিবিসি’র অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে। সেই প্রতিবেদনে প্রথমবারের মতো আত্মগোপনে থাকা নূর চৌধুরীর দেখা
যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা বলেন, সামনে জাতীয় নির্বাচন। ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে। যাদের আত্মবিশ্বাস নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচালকারীদের
নোয়াখালী সদর উপজেলায় মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে আহত করার পর হাসপাতালে লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লাইফ সাপোর্ট অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে, গত ১ অক্টোবর সকালে উপজেলার সাহেবের হাট পশ্চিম বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন নিহত মুকুল।নিহত হুমায়ুন কবির মুকুল উপজেলার নোয়াখালী ইউনিয়নের আবদুল্যাহপুর গ্রামের মো.আবদুল কাদের ডাক্তারের
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে নোয়াখালীতে ১ হাজার ১২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, সব উপজেলার মধ্যে দুর্যোগ কবলিত ইউনিয়ন সংখ্যা ৩৪টি। আর দুর্গত মানুষের সংখ্যা ৬ হাজার ৭৬০ জন। জেলায় মোট ১ হাজার ১২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩টি বাড়ি এবং সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি সরকারি
সাভারের আমিনবাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগে সাত যুবক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এই ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- বাড়িওয়ালার ছেলে রায়হান (২০), তার বন্ধু হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২২), মোনারুল (২২), আলামিন (২২) এবং রুবেল (২৪)। এ
নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা ফরম কেনেন। দলের সভাপতি বের হয়ে যাওয়ার পর থেকে মনোনয়ন
আবু সালামা (রা.) বলেন, মদিনায় রাসুল (সা.) প্রথম যেদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তিনি আল্লাহর প্রশংসা করলেন, তার যথোপযুক্ত গুণগান করলেন এবং বললেন, আপনারা নিজেদের আখেরাতের জীবনের জন্য সওয়াব প্রেরণ করুন! আপনারা অবশ্যই জানবেন আল্লাহর শপথ করে বলছি! আপনাদের যে কারো কাছে হঠাৎ মৃত্যু এসে উপস্থিত হবে এবং সে তার পশুপাল রাখালহীন অবস্থায় ফেলে রেখে চলে যাবে, তারপর তার রব সরাসরি
আগামী ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার রাতে আদম তমিজীকে গ্রেপ্তার করতে তার গুলশানের বাসা ঘিরে রেখেছিল র্যাব। কিন্তু তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার না
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি'র প্রভাবে পিরোজপুরের কাউখালী উপজেলা সহ উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার গভীর রাত থেকে দমকা হাওয়া ও টানা বর্ষণ শুরু হয়েছে। মানুষ আতঙ্কে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে রাস্তা ঘাট প্রায় জনমানব শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্ত মারা যান।
সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা হয়েছে, সবাই আসেন, ইলেকশনে অংশগ্রহণ করেন, ইলেকশনে জনগণের কাছে গিয়ে জনগণের ভোট চান।শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। এসময় দেশবাসীর সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন নির্বাচন যেন যথাসময়ে সুষ্ঠুভাবে হয়
ডোনাল্ড লু’য়ের চিঠিতে সংলাপের শর্ত থাকলেও তা সময় স্বল্পতার কারণে সম্ভব নয় বলে প্রতি উত্তরের চিঠিতে জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় মার্কিন হাইকমিশন কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বিস্তারিত আসছে...
ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার হাজতী আসামি মো. মতলেব মাঝি নামে আটষট্টি বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কারাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে।
দিনাজপুরের বিরামপুরে রেল স্টেশনের উত্তর আউটার সিগনালের কাছে রেল লাইনের উপর আগুন দেওয়ার ঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে নাশকতার মামলা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন, বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার অনিক দেব। তিনি জানান গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে নয়টার দিকে উত্তর আউটার সিগনালের কাছে রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে আগুন লাগায় দূর্বৃত্তরা। সঙ্গে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকার বাসিন্দা।শুক্রবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ২০৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী
কৃষক শ্রমিক জনতা লীগ ৩০০ আসনেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ সাংবাদিকদের তিনি এ কথা জানান।কাদের সিদ্দিকী বলেন, আমরা হয়তো ৩০০ আসনে পুরোপুরি প্রার্থী না-ও দিতে পারি, তবে অসংখ্য আসনে প্রার্থী দেব। এ ছাড়া অন্য দলের লোকজনকেও আমাদের গামছা মার্কা উপহার দেব। তিনি বলেন, আওয়ামী লীগের
মোংলা ও পায়রা উপকূলে আঘাত হানার পর ক্রমান্বয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে বিপৎসংকেত নামিয়ে দেওয়া হয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড়সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উপকূল অতিক্রমের পর এটি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের
বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আমরা মানুষের ভেতরে একটা আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি। দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা বেশ কঠিন। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য যারা
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় এলাকায় চলোমান গভীর নিম্নচাপের প্রভাবে সাগর ও সংলগ্ন নদনদী এখন তীব্র উত্তাল। এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিশাত নামক একটি মাছ ধরার ফিসিং বোর্ড ডুবির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। ট্রলার মালিক সমিতির সভাপতি
তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলের বার্ষিক প্রেজেন্টেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উত্তরার জমজম কনভেনশন সেন্টারে এ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ টি অধিবেশনে দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, দেশের গান আবৃত্তি, বক্তৃতা ও শিক্ষামূলক নাটিকা উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দকে দারুনভাবে বিমোহিত করে। ১ম অধিবেশনে গার্লস ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক নৈপুন্য প্রদর্শন করে। এতে