রাজধানীর মহাখালী উড়াল সেতুর নিচে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিন ছিন্নমূল শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তাদের পরিচয় এখনও জানা যায়নি। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শ্রী সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে মহাখালী উড়াল সেতুর নিচে ২৭০ নং
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসানীতি নিয়ে পরোয়া করি না। আমরা অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করব। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের
বলিউড ড্রামা কুইন রাখি সাওয়ান্তকে নিয়ে এবার মুখ খুলেছেন ‘আশিক বানায়া’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এই অভিনেত্রীর দাবি, রাখির কারণে আত্মহত্যা করেছেন দুই যুবক। এক সংবাদ সম্মেলনে তনুশ্রী বলেন, রাখি সবময়ই মিথ্যা কথা বলে। ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। সে আসলে একটা ডাইনি।
কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসা থেকে পালাতে ৬ তলা থেকে রসি বেয়ে নামতে গিয়ে ফসকে পড়ে ২ হাত ভেঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন নুরানী শ্রেণীর সজিব(১১) নামে এক শিক্ষার্থী। চিকিৎসা সেবা নিতে গিয়ে মাদ্রাসার ওস্তাদের লোকজনের ভয়ে বিব্রত আহত সজিব ও তার স্বজনরা। তাদের অভিযোগ দুই হাত ভাঙ্গার এক্সরে রিপোর্ট ছিনিয়ে নেয় মাদ্রাসার ওস্তাদের লোকজন। ঘটনাটি ঘটে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসে ২৩ দিনেই ৩০০ জনের মৃত্যু হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৬৫ জন। শনিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতাবিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমি বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধে ৭১’-এর ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে
রাসায়নিকযুক্ত মাল্টি ইমপ্যাক্ট টিয়ারশেল ও ফ্ল্যাশ ব্যাং গ্রেনেডসহ ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনতে দরপত্র আহ্বান করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর। জানা গেছে, সম্প্রতি এসব জিনিস ক্রয় করতে তিনটি প্যাকেজে এ দরপত্র আহ্বান করে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে প্রথম প্যাকেজে কেনা হবে ৩০ হাজার
এক দফা দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। কোনো শক্তিই সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরাও এ দেশের জনগণ বিশ্বাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিক প্রতিহিংসার কারণে অন্যায় ভাবে তাকে কারাবরণ করে রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ, তার সুচিকিৎসা আমাদের দাবি এবং তার মুক্তি আমাদের দাবি। তারেক রহমান দেশে ফিরতে
দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরকার এর বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারীত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি করায় এক আলু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় হিলি কাঁচা বাজারে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কতৃক নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে আলু বিক্রয় করার অপরাধে এক আলু ব্যবসায়ীকে ৫০০ (পাঁচ শত) টাকা জরিমানা করেছেন
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, বিক্রয়লব্ধ নগদ ৩৩ হাজার টাকাসহ মুখলেছুর রহমান (৩৭) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল আমিন শনিবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর
হিউম্যান এইড টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে অভিষেক, সংবর্ধনা ও মাদকবিরোধী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় টেকনাফ পৌরসভা সংলগ্ন হোটেল মিলকী রিসোর্টের সম্মেলন কক্ষে অভিষেক,সংবর্ধনা ও মাদকবিরোধী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। HUMAN AID INTERNATIONAL আন্তজার্তিক মানবাধিকার সংস্থা টেকনাফ উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন ঈমন এর কোরআন পাঠের মাধ্যমে সভাপতি নুরুল হোসাইন
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের বেঁজগাও গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে রিফাত (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বলাই শিমুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেঁজগাও গ্রামের রতন মিয়ার ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত শনিবার দুপুরে বাড়ির সামনে নদীতে বড়শি দিয়ে মাছ ধর ছিল। এ সময়
বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ৩ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজ এলাকা থেকে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। আটককৃত সালমা পটুয়াখালী জেলার মহিপুর থানার ধুলাশার
বৃহত্তর নোয়াখালীতে একদফা দাবি আদায়ে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ফেনীর রামপুর সওদাগর পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করণ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে কুমিল্ল-ফেনী-মীরসরাই-চট্রগ্রামে রোর্ডমাচ সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৮৬ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৬৯ জন ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩২৮ জন রোগী চিকিৎসাধীন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্য উন্নয়ন ও কৃষির আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর কোন কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়নি উল্লেখ করে বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলকে নৌকা মার্কার
বরগুনার পাথরঘাটায় যুব নেতৃত্বে নতুন উদ্যোগ এবং সফলতা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বরগুনা ইয়ুথ হাবে সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক অমল তালুকদার, জাকির হোসেন
নওগাঁর রানীনগরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের প্রণব সাহার
হতদরিদ্র মানুষ ও মৎস্য পেশাজীবীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর মহিপুরে "৫ টাকার ডাক্তার'' ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর আলিপুর বিএফডিসি মার্কেটে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেডএআই এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জুনায়েদ হাসিব এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকলেও দীর্ঘদিনেও হচ্ছে না বন্দরের প্রধান সড়কের সংস্কার কাজ। ফলে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও বর্ষাতে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। তাই ভাঙা-চোরা রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে পানি জমে
সরকার পতনের একদফা দাবিতে পটুয়াখালী-বরিশাল-পিরোজপুর ১০০ কিলোমিটার রোডমার্চ করেছে বিএনপি। রোডমার্চ চলাকালে ঝালকাঠির তিনটি স্থানে পৃথক পথসভা করেছে দলীয় নেতাকর্মীরা। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা থেকে শুরু হওয়া রোডমার্চ চলাকালে নলছিটি উপজেলার কালিজিরা, ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এবং রাজাপুর উপজেলার মেডিকেল মোড়ে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় এই পথসভায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় নেতাকর্মী এবং
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রাম থেকে নিখোঁজ হওয়া আইয়ুব আলী (১৩) ও নিরব (১১) নামের দুই স্কুলছাত্রের সন্ধান মিলেছে। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় রয়েছে। গত বৃহস্পতিবার তারা নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়। আইয়ুব ও নিরবের বাড়ি আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামে। আইয়ুব ওই গ্রামের নূরুন্নবীর ছেলে। নিরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। আইয়ুব
পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের চাকায় পিষ্ট হয়ে বিধান মাঝি (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিধান মাঝি উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মাঝির ছেলে। সে পৌরশহরের সেলিম বেকারীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয় । এ ঘটনায় কলাপাড়া থানায়