আজ বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে হযরত মুহম্মদ (সা.) এর আবির্ভাব ঘটে।আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্ত সমাজ গঠন ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। আমাদের সরকারের সার্বিক সহযোগিতায় তথ্য কমিশন বাংলাদেশ তথ্য অধিকার আইনের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে তথ্য অধিকার আইন প্রণয়নের
দশম হিজরিতে বিদায় হজের পর থেকেই রাসুল (সা.) পৃথিবী থেকে বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করেন। এ সময় তার ভাষণ ও কথাবার্তায় থাকতো বিদায়ের সুর। সাহাবিদের বিভিন্ন দিক-নির্দেশনা দিতেন তার ওফাতের পরবর্তীসময়ে আসা ফিতনা ও সংকটের ব্যাপারে। ইরবাজ ইবনে সারিয়া (রা.) বলেন, একদিন ফজরের নামাজের পর রাসুল (সা.) আমাদেরকে অত্যন্ত হৃদয়গ্রাহী নসিহত করলেন। সবার চোখ অশ্রুসিক্ত হলো, হৃদয় ভীত-শঙ্কিত হলো। এক লোক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৯৫৮ জন। এছাড়া একই সময়ে আরও ২৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন, ৮ জন রয়েছেন ঢাকার বাইরের। প্রতিবেদনে
প্রতিদিনই কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমেছে ৩০ কোটি মার্কিন ডলার। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নিট রিজার্ভ ৩০ কোটি ডলার কমে ২ হাজার ১১৫ কোটি ডলারে নেমেছে। ২০ সেপ্টেম্বর নিট রিজার্ভ ছিল ২ হাজার ১৪৫
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন নায়ক নিজেই। বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য। ২০১১ সালে ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো
আইফোন ১৫ এখন বাজারে। নতুন আইফোন নিয়ে ব্যবহারকারীরা বেশ উচ্ছ্বসিত। এই সিরিজের আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে ৫এক্স অপটিক্যাল জুম সমর্থিত নতুন পেরিস্কোপ ক্যামেরা। এর সাথে তাল মিলিয়ে আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্সে টেট্রাপ্রিজম টেলিফটো ক্যামেরা লেন্স দেওয়া হবে। যদিও অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও এক প্রতিবেদনে দাবি করেছেন, শুধু টপ-এন্ড নয়, আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্সে একই লেন্স
দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। বুধবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জানায়, সব চেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতে এ আসরের পর্দা উঠতে সপ্তাহ মাত্র বাকি। আইসিসির মেগা এই টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের কিক্রেট বিশ্বকাপ স্কোয়াড। টাইগাররা দেশ ছাড়ার আগে নাটকীয়তা হয়েছে বেশ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় কষ্ট পেয়েছেন তার ভক্তরা।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে ভানোর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভানোর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান এর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. সৈয়দ আলম। গেস্ট অব অনার হিসেবে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন এ
রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদকে (১২) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম,
টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি জানান, টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন মাঝের পাড়া এলাকা দিয়ে মাদক পাঁচার হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ৩টার দিকে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা
সৌদি আরবে ওমরাহ পালন শেষে কাতারে ফেরত যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার ২৫ সেপ্টেম্বর রাতে ওমরাহ ও মদিনায় জিয়ারত শেষে কাতার ফেরার পথে কাতার সৌদিআরবের সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা স্থলে তিন জন নিহত হন, অপর আর এক জন আহত হন। নিহত কাতার প্রবাসীদের বাড়ি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, খাল্লা সাইফুল্লাহ কাদের, বাঞ্চারামপূর এর জাকির হোসেন,
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা
কর্মীর বিয়েতে অংশ নিতে গোপালগঞ্জের কাজুলিয়া গ্রামে এসেছেন সৌদি নাগরিক আবু বন্দর। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি ওই গ্রামের পল্লিমঙ্গল ইউনাইটেড একাডেমি অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন বরের চাচা প্রবাসী লালন শেখ। এর আগে সকাল ৭টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের কাজুলিয় গ্রামে পৌঁছান। এ
যেখানেই আমনের আবাদ, সেখানেই সবুজের চাদরে যেন আবৃত রয়েছে দিগন্ত জোড়া সেই মাঠ। সবুজ ছায়া ঘেরা মাঠের দিকে পড়ন্ত বিকেলে তাকালে দৃষ্টি ও মন জুড়িয়ে যায়। রোপিত আমন বীজে মাজরা পোকায় আক্রমণ করলে কয়েকদিনের টানা বৃষ্টিতে তা ধুয়ে নেমে পরিস্কার হয়ে যায়। বৃষ্টি আমন ফসলের জন্য আশিবার্দ বলে মনে করছে কৃষি বিভাগ ও কৃষকরা। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমনের
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এবং দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ৫৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে এক লাখ ২০ হাজার টন ইউনিয়া সার কিনবে সরকার। এরমধ্যে দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন এবং সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৯০ হাজার টন ইউরিয়া সার। বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা
ঝালকাঠির নলছিটিতে নাসির খান (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নাসির খান বাদী হয়ে মঙ্গলবার রাতে নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত রকিব আলী খানের দুই ছেলে মোঃ নাসির খান
নোয়াখালীতে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে মাইজদীর পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এ সেমিনার আয়োজন করে। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে বর্ণাঢ্য র্যালির করা হয়েছে। র্যালি শেষে পায়রা উড়িয়ে তিনদিনের পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা, সৈকত প্রদক্ষিণ করে পর্যটন পার্কে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা
মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার শানেরপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ। বুধবার (২৭সেপ্টেম্বর)দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মাসুদ আলম। গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনির উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের সোহরাব বেপারীর ছেলে আনোয়ার
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব" এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন, স্বাগত বক্তৃতা রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এসময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত