ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (১ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের সব সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ অক্টোবর সাভারের আমিন বাজারে মহাসমাবেশ। এ ছাড়া ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মা সেতুর রেল সেতুর উদ্বোধন, ২৩ অক্টোবর
বিদেশ যেতে হলে বেগম খালেদা জিয়াকে জেলে গিয়ে আবার আদালতে আবেদন করতে হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। এর পরই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। রোববার (১ অক্টোবর) দুপুরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো বিষয়ে ৪০১ ধারার ক্ষমতাবলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটা খোলার আর কোনো
আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। রবিবার (১ অক্টোবর) সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোচিত ‘মুজিব’ বায়োপিকের আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ৩১ জুলাই সিনেমাটি আনকাট
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামে পুকুরের পানিতে খেলার বল তুলতে গিয়ে পানিতে ডুবে মুনতাসিন (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০১ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবখন্ডা গ্রামে বাড়ির পার্শে পুকুরের পানিতে ডুবে শিশু মুনতাসিন এর মৃত্যু হয়েছে। নিহত শিশু মুনতাসিন দেবখন্ডা গ্রামের মোঃ মেজবাউল ইসলাম (মেজবা) এর ছেলে। খট্রামাধবপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর
বরিশালে স্ত্রীর সাথে অভিমান করে শশুড়ের কবর খুঁড়ে গাঁয়ের ঝাল মেটাল মাতাল স্বামী মোঃ দুলাল হাওলাদার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামে মৃত্যু সেকান্দার হাওলাদারের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর পূর্বে আপন চাচা মোঃ সেকান্দার হাওলাদারের মেয়ে মোসাঃ রেশমা আক্তার রিপাকে বিয়ে করেন শাহজাহান হাওলাদারের পুত্র মোঃ দুলাল হাওলাদার। ওই ঘরে
গত ৪১ মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অভিবাসী শ্রমিকরা ১.৩৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। টানা তৃতীয় মাসের মতো বাংলাদেশের প্রবাসী আয় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের চেয়ে রেমিট্যান্স ১৩ শতাংশ কমেছে। গত জুলাই ও আগস্টে প্রবাসী আয়
কুমিল্লার দেবীদ্বারে ট্রাফিক, থানা ও সার্কেল পুলিশের টোকেন বানিজ্যের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে দেবীদ্বার এএসপি (সার্কেল) অফিস ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএজি চালিত অটোরিকশা চালকরা। রবিবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত দেবীদ্বার টু চান্দিনা সড়কের পাশে সাহেব বাড়িতে অবস্থিত দেবীদ্বার এএসপি (সার্কেল) অফিস ঘেরাও করে বিক্ষোভ করে এ সড়কে চলাচল করা সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ঘটনার বিষয়ে
নওগাঁ পৌর মাছ বাজারের আড়তে ডিজিটাল মিটারে মাছ বেচাকেনা নিয়ে দুইপক্ষের বিরোধ শুরু হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে আড়ৎদাররা ডিজিটাল মিটার চালু করতে চাইলেও পাইকরারা তা মানতে নারাজ।ইতোপূর্বে পাইকারি বাজারে একাধিকবার প্রশাসন গিয়ে ডিজিটাল মিটার চালু করার জন্য নির্দেশনা দেয়। সে মোতাবেক রোববার সকাল ৮টা থেকে আড়তদাররা ডিজিটাল মিটারে মাছ বিক্রি শুরু করে। জানাগেছে- গত প্রায় ৫০ বছর থেকে নওগাঁ পৌর মাছ
ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। তিনি আশ্বাস দিয়েছেন, শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে। রোববার (১ অক্টোবর) মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম। এ সময় নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। এর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬ জনে। এ সংখ্যা গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২ এবং ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ২১ জন মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। রোববার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও খাবার বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়৷ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে গিয়েছেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা
গভীর সমুদ্রে অর্ধ ডুবন্ত লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। রবিবার (০১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) এম ভি “হুমাইরা” নামক একটি লাইটার জাহাজ সকাল আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩নং স্থানীয়
নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বিএনপির নির্বাচনে যাওয়ার মতো সাংগঠনিক অবস্থা নেই। তাই বিএনপি ষড়যন্ত্র করে সামরিক শাসন জারি করে বাংলাদেশে অনির্বাচিত সরকার কায়েম করতে চায়।’ এমপি বকুল বলেন, বাংলাদেশে বর্তমান যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনা
এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে ঠিকাদাররা। ঘুষের অভিযোগ তুলে রোববার (১ অক্টোবর) দুপুরে নগরীর বান্দ রোডে এলজিইডি ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়। নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, ঠিকাদাররা অবৈধ সুবিধা নিতে ব্যর্থ হয়ে এই অভিযোগ তুলেছে। এসময় বক্তব্য রাখেন, ঠিকাদার হাসনাইন চৌধুরী, হাফিজুর রহমান, পটুয়াখালীর হ্যানরি গাজী, শাকিল আহমেদ। ঠিকাদাররা বলেন,
নোয়াখালীর মেঘনা নদীর স্বর্ণদ্বীপ-স্বন্দ্বীপ চ্যানেলে মাছের খোপ দখলকে কেন্দ্র করে জলদস্যু কেফায়েত বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ আহত আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে গুলিবিদ্ধ তিন জেলের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জলদস্যুদের গ্রেফতার ও বিচার দাবিতে সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বার থানার প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে মানববন্ধন করে জেলে ও উপকূলের বাসিন্দারা। রোববার (১ অক্টোবর)
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়ে ১০৫ জনে গিয়ে দাড়িয়েছে। আর মোট এই মৃত্যুর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ৩৪৩
সিরাজগঞ্জের হাটিকুমরুলে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১ই অক্টোবর) সকাল ১১ টায় হাটিকুমরুল প্রেসক্লাব হলরুমে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসাইন এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি এস.এম সরোয়ার মোর্শেদ (পলাশ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এবং
নোয়াখালী জেলা কারগোরে এক হাজতির দু'চোখ নষ্ট করে দিয়েছে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদী। ভুক্তভোগী হাজতির নাম নুর হোসেন বাদল (৩২) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। রোববার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাজতির মামা নুর নবী সোহেল অভিযোগ করে বলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহিন উদ্দিন মহিন (৩০) মাদকাসক্ত ছিল।
দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ও কন্যাশিশু এডভোকেসী ফোরাম'র আয়োজনে ঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় " বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার"। রোববার (১অক্টোবর ) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়ক ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলছিটি পৌরসভার মেয়র আ: অহেদ খাঁন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর পালপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে অভিমুন্ডু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভিমুন্ডু ভবানীপুর পালপাড়া গ্রামের প্রনব হালদারের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকেই পরিবারের লোকজন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা বাড়ার সাথে সাথে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে
ঠাকুরগাঁও জেলা শহরের ফুড চাইনিজ রেস্টুরেন্ট(টি এফ সি)তে ১ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টায় জাঁকজমক ভাবে বহুল প্রচলিত গণমাধ্যম জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পত্রিকাটি ৪ র্থ বর্ষ পেরিয়ে ৫ ম বর্ষে পদার্পন উপলক্ষে, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আলমগীর হোসেন ও রানীশংকৈল উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন এর আয়োজনে জেলা শহরের( টি এফ সি)চাইনিজ রেস্টুরেন্টে কেক
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা আলিম মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন, বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। রবিবার ১ অক্টোবর দুপুরে অনুন্নয়ন বাজেটের আওতায় অন্যান্য ভবন ও অবকাঠামো ( পূর্বতন সংক্ষিপ্ত কোড ৭০১৬ ) খাতের অধীনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নির্মাণ / সম্প্রসারণ
সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল হামিদ ভাসানী বলেছেন, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব।ভোটকেন্দ্রে স্বাধীনভাবে যাব। স্বাধীনভাবে ভোট প্রয়োগ করবো। এর মধ্যে কোন প্রতিবন্ধকতা আসলে আমরা প্রতিহত করবো। শনিবার ৩০ সেপ্টেম্বর বিকালে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।সরাইল সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল হামিদ
ঝালকাঠির নলছিটিতে নয়দিন আগে বাড়ি থেকে চলে যাওয়া নিখোঁজ তাইয়েবা কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নলছিটি থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর ) রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাইয়েবা আক্তার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের আক্তার হোসেন খানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। মা থাকেন বিদেশে, বাবা দ্বিতীয় বিয়ে