সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদী থেকে শাকিল নামে এক যুবকের মরদেহ উদ্বার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা মহাশ্মশান সংলগ্ন ফুলজোড় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত অটোরিকশা চালক শাকিল বগুড়া জেলার শেরপুর
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় ৩৬ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ২০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গোটা অভিযানে গেলো ১১ দিনে এখন পর্যন্ত ৪০৫ টি মামলায় ৪০২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩ লাখ ৩ হাজার ৬ শত টাকা জরিমানা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৪০লক্ষ মিটার জাল ও একটি মাছ ধরার কাঠের ট্রলার জব্দ করা হয়। সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা
ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা যায়, এমন কিছু উপকরণ পাকিস্তানের কাছে বিক্রি করার অভিযোগে চীনের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব উপকরণ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার হতে পারে বলে ধারণা মার্কিনদের। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত শুক্রবার এক
নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক চা দোকানির মৃত্যু হয়েছে। নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়া (৬৫)। তার বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। সে চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চা দোকান করত। রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানায়, দুপুর
মঠবাড়িয়া বড় মাছুয়া ইউনিয়নের মৎস্য মা ইলিশ সংরক্ষণ মৌসুমে কর্মহীন জেলেদের পুনর্বাসনের চাল বিতরণের প্রকৃত জেলেদের চাল না দিয়ে ওজনে কমসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক কার্ডধারী জেলেদের ২৫ কেজি করে চাল দেয়ার নির্দেশ থাকলেও ২-৩ কেজি চাল কম এবং প্রকৃত দরিদ্র জেলে কার্ডধারীদের না দিয়ে সচ্ছল ব্যক্তিদের বিশেষ টোকেনের মাধ্যমে চাল দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে সোমবার (২৩
মাদারীপুরের ডাসার উপজেলার ঐহিত্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র/ছাত্রীদের সম্বনয়ে গঠিত সু-পন সেবা সংঘের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রতিবছরের ন্যায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে অত্র এলাকার সাধারন খেটে খাওয়া জনসাধারনকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। গতকাল এবং আজ সোমবার দুই দিন ব্যাপি শশিকর উচ্চ বিদ্যালয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ক্যামপেইন করে বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ওষধ প্রদান করেন। সরেজমিন ও
ভোলা জেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচনে জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক সাবেকুন নাহারের কাছ থেকে জেলায় ৩য় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রুহুল আমিন পুরস্কার গ্রহন করেন। এদিকে জেলায় যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রাখা হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য খুশি প্রতিষ্ঠানটির
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা নোয়াখালীর সদর উপজেলার প্রবাসী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহত মো.লিটন (৪৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। সে তিন কন্যা সন্তানের জনক ছিল। সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিনোদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবদুল হালিম শাকিল। তিনি বলেন, রোববার দিবাগত
বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ মরা গরু জবাই করে দোকানে মাংস বিক্রি করার সময় ৭ মন মাংস উদ্ধার করেছে। দোকানি পালিয়ে গেলে মাংসোর দোকান সীলগালা করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। মরাগরুর মাংসা খেলে মানুষের দেহে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে বললেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকতা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের আদম আলী শিকদারের
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের নেতারা। রবিবার(২২ অক্টোবর) বিকেল থেকে উপজেলার ২১ টি পূজামণ্ডপে সরেজমিনে উপস্থিত হয়ে সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা আ'লীগের নেতারা। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন এবং দলীয় নেতারা সনাতন
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে। দিনভর মেঘলা আকাশ।সমুদ্র উপকূলীয় এলাকার অনেক স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপটি আজ সকাল ছয়টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০০
জমি সংক্রান্ত বিরোধে সিরাজগঞ্জের ইছামতি গ্রামে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। প্রধান আসামি মেরাজুল ইসলাম শেখ (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ অক্টোবর) বিকেলে আসামিকে আদালতে হাজির করলে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের বড় ভাই হাবিবুর রহমান
মুক্তিপণের ৩ লাখ টাকা না পাওয়ায় অপহৃত হাসিব (১৪)কে শেষপর্যন্ত হত্যা করলো সংঘবদ্ধ অপহরণকারী ঘাতকেরা। পুলিশের প্রথমিক জিজ্ঞাসাবাদে হত্যার অভিযোগে অভিযুক্ত ও মুল পরিকল্পনাকারী আব্দুল্লাহ আল নোমান হত্যার দায় স্বীকার করেছে। এরপরে তার কথিতমতে রবিবার রাতে পাথরঘাটার বাইনচটকী এলাকার বিষখালী নদীর তির থেকে ড্রামে ভরে মাটিচাপা দেয়া অবস্থায় হাসিবুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে পূজা দেখতে
কিশোরগঞ্জের ভৈরবে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন। পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছরে মোট ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে শুক্র-শনিবার পড়েছে দুই দিন। সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দেখতে
গাজাবাসী তীব্র বোমাবর্ষণের আরেকটি রাত অতিবাহিত করল। গতকাল রবিবার রাতে গাজা উপত্যকা জুড়ে অবিরাম বোমা হামলা হয়েছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবির লক্ষ্য করে তীব্র হামলা চালানো হয়। এ হামলায় রাতে অন্তত ৫০ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই শিশু বলে জানিয়েছেন উত্তর গাজার একটি হাসপাতালের কর্মকর্তারা। খবর রয়টার্সের। এদিকে গাজার ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে,
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার। সোমবার (২৩ অক্টোবর) ইসি ভবনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিশনার অনানুষ্ঠানিকভাবে এ কথা জানান। তিনি বলেন, সবাই নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। তিনি আরও বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না।
‘ঘূর্ণিঝড়প্রবণ’এই মাসে বঙ্গোপসাগরে অতিদ্রুত একটি ঘূনাবর্ত তৈরী হয়েছে। নিম্নচাপটি আজ সোমবার গভীর নিম্নচাপ অত:পর ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রূপ পরিগ্রহ করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। আবহাওয়াবিদরা জানান, প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশ উপকূলের
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার (২৩ অক্টোবর) আবহাওয়ার অধিদপ্তরের ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেডএস) বিনিয়োগের জন্য সুইস উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর সরকার একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা (এসইজেডএসে) জমি দেব। তারা (সুইস উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।’ বৈঠক
কুড়িগ্রামের উলিপুরে একটি বাড়ির গেট ও রুমের তালা ভেঙে ফ্রিজে রাখা ভাত ও মাংস খেয়ে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় মামলা হলে শনিবার (২১ অক্টোবর) চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- চোরচক্রের মূলহোতা উলিপুর পৌরশহরের জোনাইডাঙ্গা গ্রামের মো. ফারুক হোসেন (৩২), মো. খোকন মিয়া (৪২) ও উলিপুর হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় এলাকার মো.
বিএনপি চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবীতে আগামী ২৮ই অক্টোবর ঢাকার কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষে বরিশাল মহানগর ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক রুদ্ধদ্বার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২) বিকালে অক্টোবর শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপি আয়োজনে অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) ২০ থেকে ২২ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (২২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বরাত দিয়ে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে। এখন দেশের রিজার্ভ রয়েছে ২০ থেকে ২২ বিলিয়ন ডলার।