আজ সন্ধ্যা নামবে দ্রুত। বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে। বছরের দীর্ঘতম রাত ২১ ডিসেম্বর। বৃহস্পতিবারের রাতটি হতে যাচ্ছে বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য বছরের দীর্ঘতম রাত। এছাড়া আগামীকাল (২২ ডিসেম্বর) হবে বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি
আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ
হাইকোর্টে রিট করে মনোনয়ন ফিরে পাওয়ার অবশেষে প্রতীক বরাদ্দ পেলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেন। এ সময় সাখাওয়াত হোসেন সুইটের স্ত্রী মমতাজ বেগম, দুই সন্তান আব্দুল্লাহ আর-রাফী ও নাসিফ আহমেদ লাবিব ও তাড়াশ রায়গঞ্জের নেতাকর্মীরা উপস্থিত
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠিত। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মেল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা এসএম
মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এ গোষ্ঠী। তারা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো
দীর্ঘ শীতকালীন অবকাশে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাস এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, সর্বসাধারণের অবগত করা যাচ্ছে যে ক্যাম্পাস ছুটিতে বন্ধকালীন বহিরাগত প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ক্যাম্পাসের প্রধান ফটক ছুটিকালীন বন্ধ থাকবে। বহিরাগতদের গাড়ী প্রবেশের ক্ষেত্রে আনসার সদস্যদের নিকট রক্ষিত খাতায়
মাদারীপুর ও বরিশাল দুই জেলার সুবিধার্থে সংযোগ সেতু নির্মাণের কাজ চলমান থাকলেও সরকারের উন্নয়ন বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে আসছেন একটি কুচক্রী মহল। ঠিকাদারের দাবি সেতু নির্মানের কাজের শুরু থেকেই কুচক্র মহলটি বিভিন্ন ভাবে বন্ধের পায়তারা করে আসছে। এলজিইডি ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর ও বরিশাল জেলার ডাসার এবং গৌরনদী উপজেলার সিমান্তবর্তী ইছাকুড়ি ব্যাবাইজা ঘাটা নামক স্থানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (এমএসআরডি) প্রকল্পের
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনে আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যারা এই নৌকায় ভোট দিয়েছিল তারাই নির্যাতনের শিকার হয়েছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে
আশাশুনি,সাতক্ষীরা- সবুজে ঘেরা গ্রাম, গ্রামের চিরচেনা রূপ হলুদ আর হলুদ-সবুজে একাকার হয়ে অপরূপ সৌন্ধর্যে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও উৎসাহে উজ্জীবিত হয়ে সাড়ে ৩ সহস্রাধিক কৃষক এবছর সরিষা আবাদ করায় এই অপরূপ দৃশ্যের উদ্ভব হয়েছে। রেকর্ড পরিমাণ সরিষার ফলন পাবে বলে আশায় বুক বেধেছেন কৃষকরা। আমন ফসল উঠার পর এলাকার কৃষকদের বড় অংশ বোরো ধান আবাদের
"সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পাট চাষীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর কৃষিবিদ ওসমান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম আরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ বিষয়ে বরিশাল মহানগরের যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে
গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৮ হাজার শিশু নিহত হয়েছে। ১০ সপ্তাহের বেশি সময় ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সেখানকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ জন নারী। গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী ২ জানুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই দিন শুনানি হবে। আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাঈদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট আহসানুল করিম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ একে আজাদের পক্ষে শুনানি করেন
বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ প্রার্থিতা ফিরে পেতে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শাম্মী আহমেদের আইনজীবী সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে গত মঙ্গলবার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্বাচনে
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা নুহ (আ.) নবীর। এ নৌকায় মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এ নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখনই ক্ষমতায় এসেছে, মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ
বাবা-মা আমাদের দুনিয়ার জীবনের সবচেয়ে আপন ও কাছের মানুষ। যে কোনো মানুষের ওপরই তার বাবা-মায়ের হক সবচেয়ে বেশি। তারা তাকে কঠোর পরিশ্রম করে প্রতিপালন করেন, তার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। কোরআনে আল্লাহ তাআলা নিজের অধিকারের সাথে যুক্ত করে বাবা-মায়ের অধিকারের কথা উল্লেখ করেন। আল্লাহ বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা চলছেই। টানা আড়াই মাস ধরে চলা এই আগ্রাসনে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ পাঁচটি জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন।আওয়ামী লীগের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর
নৌকায় ভোট না দিলে নির্বাচনের পর ভাতা বন্ধের হুমকি দিয়েছেন হাতেম আলী তারা নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার এমন বক্তব্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। এরআগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারুয়ামারী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসব
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের ভবন নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের ইটের খোয়া দিয়ে ভবন নির্মাণ করার অভিযোগ উঠলে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ দেন। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। জানা যায়,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচন নৌকা মার্কা; এই নৌকা নূহ নবীর নৌকা, এই নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের বিপক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তারা। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১৮ ডিসেম্বর নৌকার বিপক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা
মোহনগঞ্জ এক্সপ্রেসের পর এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনা কোনো নাশকতা ছিল কি না তা প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন। তিনি জানান, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মূলত ইঞ্জিনের সাইলেন্সার পাইপের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় (লিখিত) ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত