আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষ মুখিয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর এক গবেষণায় বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয়
মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। ইনিংসের চতুর্থ বলেই সফল হয়েছেন এই অফ-স্পিনার। মেহেদীর অফ স্টাম্পের বাইরে বল জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার। আর তাতে নাগাল পাননি সেইফার্ট। ব্ল্যাক-ক্যাপসদের একাদশে জায়গা পাননি জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র। অন্যদিকে লাল-সবুজের হয়ে অভিষেক হচ্ছে তানজিম হাসানের। একাদশে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। তিন পেসার মোস্তাফিজ, তানজিম ও শরীফুলের সঙ্গে আছেন লেগ-স্পিনার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার-২০২৪ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভা নেত্রী শেখ হাসিনা। নির্বাচনি ইশতেহারে ১১ বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শেখ হাসিনা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।ইশতেহারে বলা হয়েছে, আগামীবার ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আওয়ামী লীগ। ‘স্মার্ট বাংলাদেশ’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার নবম দিনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশের কয়েকটি স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- ফরিদপুর-৩ দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পরবর্তী প্রচারণার নবমতম দিনে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার আজ ঘোষণা করবে আওয়ামী লীগ। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার উপস্থাপন করবেন।ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে সুশাসনের ওপর জোর দিয়ে আসন্ন নির্বাচনের ইশতেহার প্রস্তুত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ মানুষ।বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ২৪১ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার
‘এই যে আমার মেয়ে, শিরীন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার মানে আমাকে ভোট দেওয়া। জয়কে ভোট দেওয়া। সে জয়ের বোন, পুতুলের বোন।’মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের একপর্যায়ে শিরীন শারমিনের পক্ষে ভোট চেয়ে এভাবেই কথাগুলো বলেন প্রধানমন্ত্রী। শিরীন
অন্ট্র্যাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে ও ওমেন্স ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় " শীতার্তদের পাশে আমরা " শ্লোগানে অনুষ্ঠিত হয়ে গেলো- দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। অন্ট্র্যাপ্রেনিওরস ক্লাব ওমেন্স ফোরাম ও সংগঠনের জিবি, ইসি এবং সাধারণ সদস্যদের সহযোগিতায় গতকাল ২৫ ই ডিসেম্বর ২০২৩ নরসিংদীর বালুসাইর গ্রামে সহায় সম্বলহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত আয়োজনে অন্ট্র্যাপ্রেনিওরস ক্লাব এর গভর্নিং
মাছ শিকারে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত রাজিব হোসেন (২৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের সীমান্তবর্তী চরবালুয়া গ্রামের জনতাবাজার এলাকার চার বাড়ির নুরনবীর ছেলে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাট শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানায়, জীবিকার সন্ধানে দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজীব। ওমানে সমুদ্রে মাছ শিকারের
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আশিংক) আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টির একাংশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলম, সার্ক চেম্বার অব কমার্স
আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা পাশ না করলে আমারে থুথু দিও বলা আওয়ামীলীগ নেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)’র সমর্থক পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার হাজী কেফায়েত উল্লাহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে বসে ওই বক্তব্য দেন। বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে গেলে সর্বত্র আলোচনার ঝর উঠে। স্থানীয়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক হয়ে কাজ করবে। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কুড়িগ্রাম-১ আসনের জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে উভয় দল এক হয়ে কাজ করার আশবাদ ব্যক্ত করে। ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ এই
ভারত থেকে আলু আমদানি বন্ধের পর দিনাজপুরের হিলিতে দেশীয় আলু কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) হিলি পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগে পাইকারী দেশীয় বড় জাতের কাটিলাল আলু বিক্রি হয়েছে ৪৫ টাকা কেজি দরে, সেই আলু আজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশী পাকড়ী আলু বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে।
সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসলেও জনগণের প্রতিরোধে ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, নামসর্বস্ব দল বা সরকারের সমর্থক কোনো ব্যক্তি তাদের নিয়ে নির্বাচনের আয়োজন করেছে সরকার। জনগণের প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। যাকেই ভোট দেওয়া হোক না কেন, তিনি হবে সরকারি দল বা সরকারের সমর্থক ব্যক্তি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতিগুরত্বপূর্ণ) বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানা গেছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। ইসি জানায়, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার
আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে সবাইকে সকাল বেলা ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে একেবারে সকাল বেলা উঠে যারা ভোটার তাদের নিয়ে সবাই ভোটকেন্দ্রে
আওয়ামী লীগ সরকারে আসার পর জনগণের জীবনমানের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জের জনসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় নৌকা প্রতীকে ভোট চান প্রধানমন্ত্রী।তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিস্তারিত আসছে....
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলার সভামঞ্চে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে তারাগঞ্জ সভামঞ্চে এসে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রংপুর-২ ( বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সড়ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জন নয়, বানচালের চেষ্টা করছে বিএনপি। তারা শুধু নির্বাচন বর্জন নয় বিদেশ থেকে রিমোট কন্ট্রোলে দেশের গণতন্ত্র ধ্বংসেরও চেষ্টা করছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কাদের বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে
নড়াইল-২ আসনের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ভোটারদের উদ্দেশে বলেছেন, ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেন ৮ তারিখের পর আপনাদের জন্য যা যা করণীয় আমি করব। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্লার মাঠ) নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।এর আগে, সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানায়, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ (২৬ ডিসেম্বর) রংপুরে যাচ্ছেন। সেখানে পৃথক দুটি (তারাগঞ্জ ও পীরগঞ্জ) উপজেলায় নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জিন্নাত হোসেন লাভলু গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছাবেন। এরপর তিনি সড়কপথে গিয়ে বেলা ১১টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২৩০ বিমান ও ২০ জাহাজে ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত