প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন দেশের অন্যতম তিনটি গোয়েন্দা সংস্থার তিন প্রধান। মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে এ বৈঠক করেন তিনি। এ বিষয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, কী আলোচনা করেছেন, আমি কিভাবে জানব? সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ অন্যান্য বিষয় রয়েছে। এখন এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে।
ক্রিকেট বিশ্বে গত ২৪ ঘণ্টায় যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় ছিল তা নিঃসন্দেহে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউটের আপিল করে আলোচনায় টাইগার কাপ্তান। লঙ্কানদের বিপক্ষে এদিন শুধু টাইমড আউট দিয়েই আলোচনায় আসেননি সাকিব, নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েও নজর কড়েছেন সবার। ব্যাট-বোলে দুর্দান্ত সাকিব হয়েছেন ম্যাচ সেরাও। তবে ওখানেই সমাপ্তি ঘটে সাকিবের ২০২৩ বিশ্বকাপ
সৌদি আরবে ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে দেশের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণের কথা রয়েছে। এর আগে, গত ৫
বিএনপি নেতা জাগির হোসেন নিহতের প্রতিবাদে বুধবার (৮ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কক্সবাজার জেলা বিএনপি। মঙ্গলবার (৭ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থেকে হরতাল পলনের আহ্বান জানানো হয়েছে। বিএনপির অভিযোগ, গত ৫ নভেম্বর রাতে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর
টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়রের দায়িত্ব হস্তান্তর করেছেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিকেল ৪টার দিকে নগর ভবন প্রাঙ্গণে দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশ যোগ দেন মেয়রদ্বয়, সিসিকের ৪২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা। এতে প্রধান অতিথি হিসেবে
আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের আবারও গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে এখন পর্যন্ত তাদের খোঁজ দিচ্ছে না। এই যে তুলে নিয়ে যাওয়া,
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা, আগামী শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে তারা। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার
আগামী সংসদ ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তির মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নয়, ভোটার উপস্থিতিকে জোর দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। রেওয়াজ অনুযায়ী ৯ নভেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবে কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপরই আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করবে ইসি। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে রিটার্নিং কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে ১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপনটি প্রকাশ করে মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে ১৫০ জন এবং
নয় মাসের প্রেমের সম্পর্কে ঘর ছেড়ে প্রেমিকের হাতধরে পালিয়ে আসা কলেজ ছাত্রীকে মঙ্গলবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। প্রেমিকের সাথে আবেগে ঘর ছাড়লেও বিয়ের কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় হুলুস্থুল কান্ড বাঁধে নগরীর বাংলাবাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আরিফা আক্তার নুরজাহান নামের ওই কলেজ ছাত্রী ঢাকার মিরপুর কালশী এলাকার আদর্শ নগরীর বাসিন্দা গোলাম মোস্তফার
বিএনপি-জামায়াত এর অশুভ শক্তির সমাবেশ-হরতাল নৈরাজ্য সৃষ্টি, অপ- রাজনীতি অবৈধ অবরোধের প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার বোয়ালদাড় ইউপির বোয়ালদাড় বাজারে ইউনিয়ন আ'লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শান্তি সমাবেশে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের অপ রাজনীতি আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। বোয়ালদাড় ইউনিয়ন আ’লীগের সভাপতি
দালালদের দৌরাত্ম্যে দিশেহারা ভোলা সদর হাসপাতালের রোগীরা। অনিয়ম ও দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী। দালালদের নিয়ন্ত্রণেই এখন চলতে হচ্ছে রোগীদের। চিকিৎসা নিতে আসা রোগীরা দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ দালালদের সাথে জড়িত রয়েছেন হাসপাতালের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারী। সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভোলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য চলছে। এসব দালালরা হাসপাতালের কাছাকাছি ব্যাঙের ছাতার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যার মুল পরিকল্পনাকারী শিল্পপিত নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ জড়িতদের ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে নিহত রিপনের স্ত্রী তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার কোলে তিনমাস বয়সী শিশু সন্তান ছিলেন। সংবাদ সম্মেলনে তানিয়া অভিযোগ করেন, নজরুল ইসলাম দুলাল
বরিশালের গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে গেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুর্ঘটনায় ভ্যানের এক নারী যাত্রী আহত হয়েছেন তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয়। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো একটি প্রাইভেটকার। দ্রুত গতির ওই প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকা অতিক্রমকালে একটি
ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস,শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু দিয়ে আগামী দুই সপ্তাহ রাতে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কুড়িগ্রাম সড়ক ও জনপথ দপ্তর সূত্রে জানা গেছে, সেতু মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যা থেকে এই নির্দেশনা বাস্তবায়িত হবে। ভূরুঙ্গামারীর দুধকুমার
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন মায়ের ভালোবাসা যেমন কখনোও শেষ হয় না তেমনি ভাবে মানবিক প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসারও শেষ নেই। আজ তিনি দেশের প্রতিটি মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। তার ভালোবাসার উপহার থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার কোন মানুষই বঞ্চিত হননি।
ঝালকাঠিতে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে মোর্শেদ মেডিকেল সেন্টার (এমএমসি) হাসতাপাল ও ডায়াগণস্টিক। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে বেসরকারি এ হাসপাতালটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল
নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুলক কর্মসূচির উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ উপস্থিতি ছিল মত বিনিময় সভায়, বিশেষ করে নারী উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার সীমান্তবর্তী দূর্গাপুর ও বাসুদেবপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা ময়দানে ইউনিয়ন আওয়ামীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার মহিলা পরিষদ কার্যালয়ে দিনব্যাপী নারীর ক্ষমতায়নে লক্ষ্যে গ্রাম শাখা ও ইউনিয়ন শাখায় নারী কর্মী সদস্যদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য এক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, সহ-সভাপতি জাহানারা হাবিব, প্রশিক্ষক প্রভাতী মৃধা, নারী নেত্রী
প্রতিদিন ভারত থেকে প্রচুর পরিমানে আলু আমদানি হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে।আলু আমদানিতে বেশী বেশী এলসি করছেন আমদানিকারকেরা। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে এসব আলু আমদানি করা হচ্ছে। ভারত থেকে আলু আমদানি বেড়ে যাওয়ায় খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে দেশীয় আলুর।এদিকে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রকারভেদে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ সেই ভারতীয় আলু বিক্রি হচ্ছে
পটুয়াখালীর মৎস্য বন্দর আলিপুরে ছোট বোনের ৫০ লাখ টাকা মুল্যের জমি দখল করে বড় বোনের বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় শালিস ও আদালতের স্থিতিতাদেশ অমান্য করে ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড এবং পরিবেশ আইন। নির্মাণ কাজ বন্ধে পুলিশি সহযোগিতা চেয়েও পাচ্ছেন না লাইলী বেগম এমন অভিযোগ করেছেন ছেলে মোঃ বেল্লাল হোসেন। দুই বোনের পাশাপাশি দুইটি বিল্ডিং। দুই বিল্ডিংয়ের মাঝখানে
সংখ্যালঘুকে মারধরের ঘটনায় নিউজের জের ধরে দেবীদ্বারে সাংবাদিকের উপর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুরের ঘটনার ৮দিনেও হামলাকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত মামলা নথিভূক্ত করে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রাজীবের উপর হামলাকারী উপজেলার জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমসহ সকল অভিযুক্তদের গ্রেফতারে দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়
৫৫ কোটি টাকা ব্যয়ে দৃস্টি নন্দন ৮ তলা বিশিস্ট ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেস্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এম.পি) নতুন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৮তলা এই ভবনে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাশ কক্ষ সংকটের সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী