আল আকসা অঞ্চলে গত এক মাস ধরে চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস, উভয়কেই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর।বুধবার (৮ নভেম্বর) গাজা ও মিসর উপত্যকার সীমান্তপথ রাফাহ ক্রসিং পরিদর্শনে গিয়ে এ অভিযোগ আনেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকের তুর্ক। তিনি বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী যে সহিংসতা
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ও সমমনা অন্য বিরোধী দলগুলোর ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ।বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়; যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে একের পর এক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলেও সন্ধ্যা
রাসুলের (সা.) প্রতিটি কথা, কাজ ও আচরণ আমাদের জন্য আদর্শ। কোরআনে আল্লাহ বলেছেন, لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰهِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰهَ وَ الۡیَوۡمَ الۡاٰخِرَ وَ ذَکَرَ اللّٰهَ کَثِیۡرًا তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সুরা আহজাব: ২১) খাওয়া আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় একটি কাজ। খাওয়ার
ঝালকাঠির কাঁঠালিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাঁঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো. মাহমুদুল হক নাহিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনের সন্ধ্যায় রাজধানীতে চারটি বাসে আগুন দেয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) রাতে তাঁতীবাজার, ডেমরা, কাকলী ও জিগাতলায় বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এর কিছু পরে রাত ৮টার
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কয়া-কাটাখালি ৭৩০ মিটার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি। বুধবার (০৮ নভেম্বর) সকালে দপদপিয়া ইউনিয়নের কয়া আলীনগর প্রান্তে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এসময় তিনি তার বক্তব্য আওয়ামী লীগ নেতা কর্মীদের বর্তমান সরকারের আমলের ব্যাপক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে বলেন। এছাড়াও তিনি
রাজধানীতে সন্ধ্যার পরে আধা ঘণ্টার মধ্যেই দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে বনানী এলাকায় সবশেষ আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর আগে,
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৭টি ড্রেজারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (৮ নভেম্বর) ভোর থেকে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল। শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম বলেন, রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদে আজ
ঝালকাঠির রাজাপুর সদরের জনবহুল আবাসিক এলাকার ব্যস্ততম টি এন্ড টি সড়কের দক্ষিণ প্রান্তের ব্রীজটি ভাঙ্গা ও সংযোগ সড়কে খানা খন্দ হওয়ায় স্থানীয় লোকজন ও পথচারিদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সহজে কোন রিক্সা ও ইজিবাইক ওই কারণে ওই ব্রীজ পারাপার হতে চাচ্ছেন না। ফলে স্থানীয়দের গৃহস্থলির মালামাল নিয়ে পড়তে হচ্ছে দুর্ভোগে। এমনকি কষ্ট করে ওই ব্রীজটি পার হয়ে রাজাপুর মডেল সরকারী
বিএনপি ও সমমনা দলের তৃতীয় দফায় ডাকা অবরোধ চলছে। এই অবরোধের প্রথম দিন রাজধানীর মিরপুরে ১ হাজার ৬০০ রাউন্ড গুলি সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে তা ছিল পরিত্যক্ত অবস্থায় সড়ক বিভাজকের ওপর। বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টায় কাগজের প্যাকেটে থাকা অবস্থায় চিড়িয়াখানা রোড থেকে এসব ধাতব বস্তু উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা। ডিএমপি মিরপুর বিভাগের সহকারী পুলিশ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারব তখনই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। বুধবার (৮ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিএনসিসির স্মার্ট অন স্ট্রিট
সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (৮ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আমাদের ঠিকানা হয় কারাগার না হয় রাজপথ। সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে দাঁড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত দেশে গণতন্ত্র ও অবাধ সুষ্ঠু নির্বাচন না ফিরে না আসে ততক্ষন পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে তৃণমূল বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবীও। যোগদান অনুষ্ঠান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল
গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) প্রবির (৪০), নায়েক খোরশেদ (৩৫) ও পুলিশ কনস্টেবল সুয়াদ হাসান (২৭)। এডিসি নন্দিতা মালাকার ও এডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধি দল আহতদের খোঁজ-খবর নিতে আসে। ফরিদা পারভিন বলেন, ‘আমরা পুলিশ
ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৪৩২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯১২ রোগী। তাদের মধ্যে এক হাজার ৫৫৩ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে জরুরি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। চিঠিতে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ‘রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে দেখা হবে। এমতাবস্থায় আমি আপনার সরকারের কাছে তার মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আবেদন করছি। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক
নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তাদেরকে (কূটনীতিকদের) শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি। বুধবার (৮ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে, তা
উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এ প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮নভেম্বর)সকালে জেলা শহরের আইডিইবি র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় জাতীয় পতাকা উত্তলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী
দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে ফেরদৌসী বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ফেরদৌসী বেগম কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূ গরুর
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কৃষক মো. খোকন মিয়ার বসত ঘরে ডাকাতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. খোকন মিয়া চর শুল্লুকিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। ভুক্তভোগী কৃষক খোকন মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের প্রতিবেশী নুর মোহাম্মদ ও তার ছেলেদের সঙ্গে জায়গা-জমি
বিএনপি-জামাতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সড়কে গাড়ি নিয়ে আসা চালকদের মাঝে খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানা মৎস্যজীবী লীগের নেতা কর্মীরা। চালকদের উদ্ভুদ্ধ করতে ও অর্থনৈতিক চাকা সচল রাখতে আশুলিয়া থানা মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজু খানের উদ্যোগে সড়কে চলমান গাড়ির চালকদের হাতে খাবার প্যাকেট তুলেদেন এবং অবরোধ উপেক্ষা করে চালকরা গাড়ি নিয়ে বের হওয়ায় সাধুবাদ জানান এবং পরের দিনও
পটুয়াখালীর কুয়াকাটায় দালাল ছাড়া মিলছে না পল্লী বিদ্যুৎ সেবা। গ্রাহকরা সরাসরি বিদ্যুৎ সেবা নিতে গেলে অপেক্ষা করতে হয় মাসের পর মাস। দালালের মাধ্যমে নতুন সংযোগ নিতে সময় লাগে ১৫-২০ দিন। এতে গ্রাহককে গুনতে হয় সংযোগ প্রতি ৩-৫ হাজার টাকা। যেখানে সরকারি ফি এবং আবেদনসহ সাড়ে ৭'শ থেকে ৮'শ টাকা খরচ হওয়ার কথা। বিদ্যুৎ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দালাল চক্রের মাধ্যমে
নওগাঁর আত্রাইয়ে আগুনে পুড়ে মারা গেছে কৃষকের তিনটি গরু এবং পাঁচটি ভেড়া। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজান বাগমারা গ্রামের বছির আলীর ছেলে মজনু তালুকদারের গোয়াল ঘরে আগুনে এই ঘটনা ঘটে। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মজনুর ছেলে মোফাজ্জল তালুকদার বলেন, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু-ভেড়া রেখে রাতে ঘুমিয়ে পরে সবাই। হঠাৎ করেই গভীর রাতে গোয়াল
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অটো চালক রিফাত হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৭ জনকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর বুধবার সকালে শহরের হাজীপাড়াস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঠাকুরগাঁও পিবিআই’র পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মাহফুজ্জামান আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন মামলার