সাভারের আমিনবাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগে সাত যুবক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এই ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- বাড়িওয়ালার ছেলে রায়হান (২০), তার বন্ধু হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২২), মোনারুল (২২), আলামিন (২২) এবং রুবেল (২৪)। এ
নিজের ফরম কিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা ফরম কেনেন। দলের সভাপতি বের হয়ে যাওয়ার পর থেকে মনোনয়ন
আবু সালামা (রা.) বলেন, মদিনায় রাসুল (সা.) প্রথম যেদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তিনি আল্লাহর প্রশংসা করলেন, তার যথোপযুক্ত গুণগান করলেন এবং বললেন, আপনারা নিজেদের আখেরাতের জীবনের জন্য সওয়াব প্রেরণ করুন! আপনারা অবশ্যই জানবেন আল্লাহর শপথ করে বলছি! আপনাদের যে কারো কাছে হঠাৎ মৃত্যু এসে উপস্থিত হবে এবং সে তার পশুপাল রাখালহীন অবস্থায় ফেলে রেখে চলে যাবে, তারপর তার রব সরাসরি
আগামী ২৬ নভেম্বর ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার রাতে আদম তমিজীকে গ্রেপ্তার করতে তার গুলশানের বাসা ঘিরে রেখেছিল র্যাব। কিন্তু তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার না
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি'র প্রভাবে পিরোজপুরের কাউখালী উপজেলা সহ উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার গভীর রাত থেকে দমকা হাওয়া ও টানা বর্ষণ শুরু হয়েছে। মানুষ আতঙ্কে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে রাস্তা ঘাট প্রায় জনমানব শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্ত মারা যান।
সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা হয়েছে, সবাই আসেন, ইলেকশনে অংশগ্রহণ করেন, ইলেকশনে জনগণের কাছে গিয়ে জনগণের ভোট চান।শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। এসময় দেশবাসীর সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন নির্বাচন যেন যথাসময়ে সুষ্ঠুভাবে হয়
ডোনাল্ড লু’য়ের চিঠিতে সংলাপের শর্ত থাকলেও তা সময় স্বল্পতার কারণে সম্ভব নয় বলে প্রতি উত্তরের চিঠিতে জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় মার্কিন হাইকমিশন কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বিস্তারিত আসছে...
ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার হাজতী আসামি মো. মতলেব মাঝি নামে আটষট্টি বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কারাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে।
দিনাজপুরের বিরামপুরে রেল স্টেশনের উত্তর আউটার সিগনালের কাছে রেল লাইনের উপর আগুন দেওয়ার ঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে নাশকতার মামলা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন, বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার অনিক দেব। তিনি জানান গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে নয়টার দিকে উত্তর আউটার সিগনালের কাছে রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে আগুন লাগায় দূর্বৃত্তরা। সঙ্গে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকার বাসিন্দা।শুক্রবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ২০৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী
কৃষক শ্রমিক জনতা লীগ ৩০০ আসনেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ সাংবাদিকদের তিনি এ কথা জানান।কাদের সিদ্দিকী বলেন, আমরা হয়তো ৩০০ আসনে পুরোপুরি প্রার্থী না-ও দিতে পারি, তবে অসংখ্য আসনে প্রার্থী দেব। এ ছাড়া অন্য দলের লোকজনকেও আমাদের গামছা মার্কা উপহার দেব। তিনি বলেন, আওয়ামী লীগের
মোংলা ও পায়রা উপকূলে আঘাত হানার পর ক্রমান্বয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে বিপৎসংকেত নামিয়ে দেওয়া হয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড়সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উপকূল অতিক্রমের পর এটি দুর্বল হয়ে বর্তমানে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের
বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আমরা মানুষের ভেতরে একটা আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি। দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা বেশ কঠিন। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য যারা
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় এলাকায় চলোমান গভীর নিম্নচাপের প্রভাবে সাগর ও সংলগ্ন নদনদী এখন তীব্র উত্তাল। এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিশাত নামক একটি মাছ ধরার ফিসিং বোর্ড ডুবির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। ট্রলার মালিক সমিতির সভাপতি
তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলের বার্ষিক প্রেজেন্টেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উত্তরার জমজম কনভেনশন সেন্টারে এ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ টি অধিবেশনে দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, দেশের গান আবৃত্তি, বক্তৃতা ও শিক্ষামূলক নাটিকা উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দকে দারুনভাবে বিমোহিত করে। ১ম অধিবেশনে গার্লস ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক নৈপুন্য প্রদর্শন করে। এতে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আনোয়ার হোসেন হৃদয় (২০) সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মিস্ত্রী বাড়ির মো.বাহার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ১২টার দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিধিলি’। ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা বন্দর থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে আছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিতে চাইলে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আইন অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো
নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির এক ছাত্রের মারধরের শিকার হয়েছেন শিক্ষক। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভুক্তভোগী শিক্ষক চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এর আগে, গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্র (১৬) উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাসিন্দা। হামলার শিকার আবদুর রহমান বলেন,
নওগাঁর ধামইরহাটে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বেলা ১১ টায় পৌর সদরস্থ্য আমাইতাড়া মোড়ে আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের বিদায়ী অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী। এসময় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পরদিন ১৬ নভেম্বর ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার ১৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ফকিরবাড়ি দলীয় কার্যালয়ে গিছে শেষ করা হয়। দলীয় সরকারের অধীনে ইসি কর্তৃক ঘোষিত তফসিলকে একতরফা দাবী করে তারা এই বিক্ষোভ মিছিলটি বের করেছে। দলটির জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা বাজারে প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার আলিহাট ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড আ'লীগের আয়োজনে বাওনা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আ'লীগের সভাপতি আব্দুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে প্রস্তুতি ও কর্মী সভায় প্রধান অতিথি