নারী নিয়ে পুরাতন থানা ভবনে রাত্রিযাপন করার অভিযোগে কুমিল্লার লালমাই থানার এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্তের এই আদেশ দেন। বরখাস্ত পুলিশ কনস্টেবলের নাম এমরান হোসেন। তিনি গত কয়েকমাস ধরে থানার মেস ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। এতো দিন বিষয়টি গোপন থাকলেও দুদিন ধরে পুলিশ কনস্টেবলের নারী কেলেঙ্কারী ও বরখাস্তের
ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের শুভেচ্ছা পোস্টার সাঁটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুই উপজেলার পাঁচটি স্থানে পৃথক পৃথক হামলায় ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সবাই আসন্ন সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু
শেরপুরের বহুল আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে শেরপুর সদর থানা পুলিশ। দীর্ঘদিন থেকে এই অঞ্চলে কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে আসছে। কিন্ত কেউ ধরা পড়েনি। মূল হোতাসহ এই চক্রকে ধরে আইনের আওতায় আনায় ভুক্তভোগীরা স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৬ সেপ্টেম্বর ভোর
নোয়াখালীর সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭ জন নবজাতকের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নবজাতকদের মাঝে এ নতুন জামা বিতরণ করা হয়। নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়ার উদোগ্যে এসব জামা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি
বাংলাদেশ দল বহু নাটকীয়তা প্রত্যক্ষ করেছে। দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা, সমালোচনা ও টানাপোড়েন। তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা এবং সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়টি মাঠ ছাপিয়ে দর্শকের মনেও উত্তেজনা তৈরি করে রেখেছিল। সূচি অনুযায়ী, ভারতে পৌঁছে টাইগাররা দুই দিন বিশ্রাম নেবেন। এরপর প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামীকাল
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সহ-সভাপতি সোহরাব হোসেন
নোয়াখালীর কবিরহাটে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের সামছুল হক মাস্টারের ঘরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এবং ঘরের মালিক ওই গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। নিহত লাইজু
বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ বছরের এক যুবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০১ জন। আর মোট এই মৃত্যুর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৭০ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এ বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২৯৯ রোগী চিকিৎসা সেবা নিতে ভর্তি হয়েছেন। আর
বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইলে যাত্রা শুরু করেছে স্টেশন অণু-পাঠাগার। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল রেলস্টেশনে এই অণু-পাঠাগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের বই পড়ার সুযোগ করে দিতে অর্ধ-শতাধিক বিভিন্ন ধরনের বই নিয়ে এ অণু-পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে। অণু-পাঠাগার উদ্বোধন করেন বিশিষ্ট কবি টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর
বরিশালের গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ নামক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটরসাইকেল থামিয়ে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারসহ তার সহযোগীদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।, পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটকও করেছে থানা পুলিশ। এর
নওগাঁর আত্রাইয়ে গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় নদী তীরের ২০ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আত্রাই উপজেলার জগদাশ ও শিকারপুর এলাকার দুই স্থানে এবং উপজেলার বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। এ বাঁধ রক্ষায় এলাকাবাসী প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, গত কয়েক দিনের
ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মো রিয়াজুল ইসলাম সবুজ নিহত হয়েছেন। বুধবার রাতে নলছিটি উপজেলার কাঠের ঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি সদস্য মো. রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলা চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বরিশাল জেলা বিএনপির সদস্য পদে ছিলেন। তিনি
টাঙ্গাইলের ভূঞাপুরে ৭৭ পাউন্ড কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে জন্মদিনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি
বিশ্ব মানবতার মুক্তির দিশারী নিখিল বিশ্বের মহান নেয়ামত রহমাতুল্লীল আলামীন মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর শুভাগমন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সিরাতুন্ নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে কুয়াকাটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার আসর নামাজ বাদ পৌর কার্যালয় চত্তরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাটোরের লালপুর উপজেলার ইপশিতা তাহসিন স্পৃহা। রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলে স্পৃহা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন 'এ' প্লাস পেয়ে পাস করেছে। ইপশিতা তাহসিন স্পৃহা লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী ও তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরমিলা আক্তারের মেয়ে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও সে
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক পক্ষ ২০২৩ পালন উপলক্ষে সকল শ্রেণী পেশার নারী-পুরুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, প্রাক্তন অধ্যক্ষ রতন কুমার ঘোষ,প্রাক্তন ইউপি চেয়ারম্যান
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জুসনে জুলুশের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাস সাকাপি ইবনে সাজ্জাদ। জসনে জুলুসের র্যালীটি ঢাকা টাঙ্গাইল মহা সড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ড মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াতের
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সংরক্ষিত আসনের সাংসদ সুলতানা নাদিরা দৃস্টপ্রতিবন্ধী মিজানকে দিলেন দোকান উপহার। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা আবাসনের বাসিন্দা দৃস্টি প্রতিবন্ধী মিজানুর রহমানকে বৃহস্পতিবার "মিজান ষ্টোর" নামে এই দোকানটি উপহার দেয়া হয়। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগন সহ ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরে দৃস্টি প্রতিবন্ধী মিজান বাস করে আসলেও তার কর্মসংস্থানের
মাদারীপুরের ডাসারে রায়হান বেপারী (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। আজ সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম আইসাকান্দি গ্রামের জাকির বেপারীর ছেলে রায়হান বেপারী(১৬) ছোট থেকেই কিছুটা ভারসাম্যহীন। এর আগেও কয়েক বার আত্মহত্যার চেস্টা করেছিল। পরে স্থানীয় এলাকাবাসীর
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক
নানা আয়োজনে আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। কেউ কেক কেটে, কেউ দোয়ার আয়োজন করে, কেউ আবার সুযোগ পেলে সরাসরি শুভেচ্ছা জানাবেন শেখ হাসিনাকে। তবে ৩১ জন শিশুর পক্ষ থেকে সরকারপ্রধানের জন্মদিনে ভিডিওবার্তার মাধ্যমে ভিন্নধর্মী শুভেচ্ছা জানানোর ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন শেখ হাসিনার জন্মদিনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। এরই অংশ
বরিশালের হিজলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে -বড়জালিয়া ইউনিয়ন পরিষদ থেকে কাইচমা বাজার ভায়া উপজেলা ফুড গোডাউন এবং সরকারি হিজলা কলেজ রোড পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন, বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ । হিজলা উপজেলা সদর টেকের বাজার পূর্বমাথা ছোট মসজিদ এলাকায় ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায়, UTMIDP প্রকল্পের ২০২২-২০২৩ অর্থবছরের ১ কোটি ৪৮ লক্ষ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের প্রতিহত করবে। বিরোধী দলের কী সভা-সমাবেশ করার অধিকার নেই? ওবায়দুল কাদের ৩৬ দিনের কথা বলছেন, এটা শেষ হলে কী করবেন? ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেবেন। তারা বিএনপির সভা-সমাবেশে লাঠি, দা-ছুরি নিয়ে আক্রমণ করবে? বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আবার অন্ধকার যুগে নিমজ্জিত হবে। তবে আমি জানি, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির হলিডে এক্সপ্রেস ইন হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের ২৯ বছরের শাসনামলকে অন্ধকারের যুগ উল্লেখ করে