দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আনন্দ মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতন্ত্রপদে ২ হেভিওয়েট প্রার্থী ও আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), ইসলামী ঐক্য জোট (আইওজে)সহ ১১ পার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেন - বর্তমানে বদ আকীদায় দেশ ছেয়ে গেছে। আলেমগণ কোনটি সঠিক ও কোন্টি বদ আকীদা তার পার্থাক্য করতে পারছেন না। বতিল ফেরকাদের আকীদাকেই অনেকে সঠিক আকীদা হিসেবে গন্য করে আমল করতে থাকেন। অনেকেই আকীদার বিষয় নিয়ে বাড়াবাড়ি করে থাকেন। এ সকল ফেরকার অধিকাংশেরই টার্গেট পীর মুরীদী। এটা নাকি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে উৎসব মুখর পরিবেশে তৃতীয় বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক এমপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১ টার দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এম এম আশিক রেজার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত। সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) এই দু'টি আসনে ১২ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের বজলুল হক হারুন, ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, এবং সতন্ত্র
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নোয়াখালী জেলায় ৬টি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ৬ প্রার্থী ছাড়াও জাতীয় পাটি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও জেলার স্ব স্ব উপজেলায় উপজেলা রিটানিং অফিসারের দপ্তরে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সংসদীয়
ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ. কে. আজাদ
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এসে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনলাইনে তিনি মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও। শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য ঝালকাঠি-১ এর রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো
বেপরোয়া গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর ছিটকে পড়েছে। এতে শিলা আক্তার (২০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সড়কের শাহাজিরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিলা সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠী গ্রামের সোহান শেখের স্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রনি মোল্লা জানান, বেপরোয়া গতির অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে
মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি চরম ভাবে ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাক ঢোল বাঁশি বাজিয়ে ও দুই শতাধিক প্রাইভেটকার মাইক্রোবাস ও মটরসাইকেল গাড়ি বহর নিয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ
বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামা লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতারা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা। পরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী
গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমরা ভোটারদের কাছে যাব, সাক্ষাৎ করব, জনগণের মেন্ডেড ও রায় চাব। একটি দল তারা বারবার রাজনৈতিক সিদ্ধান্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে । নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোন পথ নাই । বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা
নির্বাচন বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে বরিশালে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলচত্বর থেকে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে উৎসবমুখর পরিবেশ ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । আজ (৩০ অক্টোবর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। আজ বৃহস্পতিবার ৩০ নবেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষদিন। ২২০ মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ ( হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ শাহাবুদ্দিন কাজী সহ হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়ন
জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত হাফিজুর রহমান জেমসের স্ত্রী ফারহানা ইসলাম নারগিসকে শারীরিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকালে ইসলামপুর উপজেলা রিটার্নিং অফিসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুদ মনোনয়ন পত্র দাখিল করতে গেলে উপজেলা পরিষদ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে কতিপয় সন্ত্রাসীরা কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মনিরুল ইসলাম (৫০) এবং উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদারকে (৫২) কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটেছে। আহত এ দুই নেতা আওয়াসীলীগের মনোনয়ন বঞ্চিত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী
টানা সপ্তমবারের মতো সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের টানা ছয়বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার মনোনয়নপত্র গ্রহণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৮ পিরোজপর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান সংসদ সদস্য , সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির জেপির নেতৃবৃন্দ সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। পরে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে
সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলসহ বেশ কিছু দাবিতে নবম দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিস্তারিত আসছে...
নওগাঁর পোরশা উপজেলায় ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় ৪১বছর বয়সী বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়,
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সংসদ নির্বাচনে এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সিইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলম। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বা না-পাঠানো জাতিসংঘের বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে...সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু
হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ষষ্ঠ দফায় ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।এর আগে ১০ ইসরায়েলিসহ আরও ১৬ বন্দির মুক্তি দেয় হামাস। বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ থেকে জানানো হয়।এক বিবৃতিতে ইসরায়েলি