আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে রিকশা থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্র সাংবাদিক অপূর্ব বাড়ৈ। তিনি গ্লোবাল টেলিভিশনের বরিশাল অফিসের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। এশিয়ান টেলিভিশনের চিত্র সাংবাদিক আজিম শরিফ জানান, শনিবার নগরীর সদর রোডে আওয়ামী লীগের একাংশের মিছিল কাভারেজের জন্য রিকশায় উঠেন অপূর্ব, পরে মিছিলের জনস্রোতের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় সে৷ এতে গুরুতর আহত হলে
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর মালিককে অফিসে ডেকে এনে অপমান করে মুরগি ছেড়ে দেবার অভিযোগ নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে। এমন ঘটনা দুঃখজনক উদ্বর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুনের।তবে ক্যাম্পাস পরিষ্কার রাখতে এমন উদ্যোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোকানের মালিকসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাংচিল বাজারে ডাবের ব্যবসা করে মুসলিম নামে এক ব্যক্তি। ছোট একটি ছেলে তার ব্যবসা পরিচালনা করে। গাংচিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল-আশুগঞ্জ)আসনে সংসদ সদস্য হওয়ার জন্য ভোটযুদ্ধে নেমেছেন প্রয়াত সাবেক দুই এমপির ছেলে । তাঁরা হলেন এ আসনের প্রয়াত সাবেক এমপি মাওলানা ফজলুল হক আমিনের ছেলে।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। ও আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়া এমপির ছেলে।তৃণমূল বিএনপি'র মো.মাইনুল ইসলাম তুষার মনোনয়ন দাখিল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল- আশুগঞ্জ ) আসনের প্রয়াত
নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ১১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ শ্রেণিতে মোট ১০০০ জন বৃত্তি প্রত্যাশী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দেবীপুর উচ্চ বিদ্যালয় ছাড়া ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০ মিনিটের এই বৃত্তি পরীক্ষা কড়া পাহারায় পরিচালনা করেন মাধ্যমিক বৃত্তি’র সমন্বয়ক ও
জয়পুরহাটের পাঁচবিবিতে ৬শ গ্রাম হিরোইন সহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে হাটখোলা ক্যাম্পের বিজিবর সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা ওই নারীকে আটক করা হয়। আটক নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে
“শিক্ষা মানুষকে উন্নত মানুষে পরিণত করে। আর জ্ঞান তাদেরকে সমৃদ্ধ করে। মুক্তজ্ঞান চর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ছাড়া জ্ঞানে পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়”। শনিবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়ার পাশাপাশি মৌলিক
মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের ছয়দিন পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে অপহৃতার মা বাদী হয়ে গোপাল বিশ্বাস ও সজিব বাড়ৈর বিরুদ্ধে ডাসার থানায় অপহরন মামলা দায়ের করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতো গত ২৫ নভেম্বর সন্ধ্যা আনুঃ ৭টা ৩০মিনিটে প্রাইভেট পড়ে আসার
বরিশালে আওয়ামীলীগের শান্তি সমাবেশে নির্বাচন ও ভোট ব্যবস্থা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীরকে সকল পদ থেকে অপসারণসহ মহানগর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগের একাংশ। মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আজ শনিবার বেলা ১১টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করা হয়েছে। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে তার মনোনয়নপত্র স্থগিত করেন। এ ছাড়া রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে মামলা সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া
রাজধানী ঢাকার মিরপুরে অবস্হিত ডেটাস্কেপের মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বিসিআরপির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। পারস্পারিক গবেষণা সম্প্রসারণ ও যৌথ কর্ম পরিচলনা সহ নানাবিধ বিস্তৃত কাজের অভিপ্রায়ে বিসিআরপি ও ডেটাস্কেপ এ চুক্তি স্বাক্ষর করেন। এসময় ডেটাস্কেপের পক্ষে উপস্হিত ছিলেন রাকিব হোসাইন,ম্যানেজিং ডিরেক্টর,আবদুল্লাহ আল মামুন,ডিরেক্টর, ইনোভেশন এন্ড ইনসাইট,এমডি মেহেদী হাসান,ডিরেক্টর, ফাইন্যান্স এন্ড করপোরেট সার্ভিস, ড. জুলফিকার মঈন,ডেপুটি ডিরেক্টর, সোশ্যাল রিসার্চ এবং বিসিআরপির
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এখন বিএনপির রাজনৈতিক সফলতা হচ্ছে বাসে-ট্রেনে আগুন দেওয়া। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে কোনো কিছু অর্জন করা যায় না। ক্রমান্নয়ে বিএনপির প্রতি মানুষের ঘৃণা বাড়ছে। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জঙ্গীবাদ ও দুর্নীতিগ্রস্থ দেশ বানিয়েছিলো।
শাহজাহান ওমর অনুপ্রবেশকারী নয়, কেউ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসলে গণতান্ত্রিক ভাবে কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অনেক বাধা বিপত্তি আন্দোলনের নামে ষড়যন্ত্র, সন্ত্রাস, হরতাল দিয়েও বাংলাদেশের মানুষকে নির্বাচনকে বাধা দেওয়া যায়নি। কিছু কিছু দল নির্বাচন থেকে দূরে থাকলেও জনগণ নির্বাচনমুখী। অনেক অপচেষ্টার পরও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।শনিবার (২
সৌদি আরবে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। গত এক বছরে অর্ধ লাখেরও বেশি লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেশটিতে। ধর্ম গ্রহণকারীরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অধিবাসী। সূত্র সৌদি গেজেট। এক প্রতিবেদনে সৌদি গেজেট জানায়, ২০২৩ সালের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশটিতে ৫৬ হাজার ৫৬১ জন ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন ৪১ হাজার ৬০৯ জন এবং
কুমিল্লায় ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই শতাধিক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন।শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে
যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক হাজারের মতো বেসামরিক মানুষ।শুক্রবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় এ হামলা। হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ ছিল যুদ্ধবিরতির চুক্তি। চুক্তি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ফলে গাজার আকাশ
শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, পার্বত্য জেলাগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ও এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয়
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। নিহত মজিবুর রহমান (৬২) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে।শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে জেলার সদর উপজেলার লক্ষীনারায়নপুর
সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে। শনিবার (২ ডিসেম্বর) এ জয় পায় বাংলাদেশ। বিস্তারিত আসছে...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়ায় এ ভূমিকম্প অনুভূত হয় । শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা
যৌবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময় মানুষের শরীরে শক্তি-সামর্থ্য পূর্ণ মাত্রায় থাকে। প্রবৃত্তি পরিপূর্ণ সক্রিয় থাকে। কুপ্রবৃত্তি ও শয়তানের পক্ষ থেকে গুনাহের প্ররোচনা বা উস্কানিও বেশি থাকে। এ সময় যে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে, আল্লাহর কাছে তার রয়েছে বিশেষ মর্যাদা। হাদিসে রাসুল (সা.) যৌবনে ইবাদতকারীকে ওই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করেছেন, যারা কেয়ামতের
ঝালকাঠির নলছিটিতে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে দীপঙ্কর সমদ্দার (৫৫) নামে একজন যাত্রী নিহত হয়েছে। এসময় মহেন্দ্র থাকা বাকি ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বরিশালের
বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের অনুসারীরা হামলা চালিয়ে নৌকার মনোনীত প্রার্থী ডা. শাম্মী আহমেদের সমর্থক কৃষক লীগ নেতা ইউসুফ আলীসহ ৪ জনকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের বানঘাটা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কাজিরহাট থানা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৯), বিদ্যানন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক
সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে