বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে ঝালকাঠি জেলা প্রশাসন। ঝালকাঠিতে সকাল থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে। কখনো হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে জেলা তথ্য অফিস থেকে মাইকিং করে নদী তীরবর্তী মানুষদের নিরাপদে থাকার জন্য শতর্ক করা হচ্ছে। বৃষ্টি এবং বৈরি আবহাওয়ায় শ্রমজীবী এবং নদী
ঠাকুরগাঁও প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী হৃদ রোগের আক্রান্তে মৃত্যুবরণ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা উত্তরায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম
বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় ১৩ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গোটা অভিযানে গেলো ১২ দিনে এখন পর্যন্ত ৪২৮ টি মামলায় ৪১৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮ লাখ ৪৮ হাজার ৬ শত টাকা জরিমানা
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট শুন্য রেখায় (ভারত ও বাংলাদেশ) দুই বাংলার দশনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়াদশমীতে হিলি সীমান্তের শুন্য রেখায় দুই বাংলার শত শত হিন্দু ধর্মালম্বীদের আগমন ঘটে। তাদের কেউবা পুজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছে হিলিতে। শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শুন্য রেখায় দু বাংলার শত শত হিন্দু ধর্মালম্বীরা দেশের
ঠিক সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটাসহ দক্ষিন উপকূলের আকাশটা একধরনের ভয়াল সিদুরে রং ধারন করে। উপজেলা প্রসাশন,সিপিবিসহ নানা সেচ্ছাসেবী সংগঠন মাঠে রয়েছে। চলছে মাইকিং। সন্ধ্যায় ঘূর্ণিঝড় হামুন থেকে রক্ষায় সর্বসাধারনকে সচেতন করার লক্ষে হ্যান্ডমাইকে ৭নম্বর হুসায়ারী সংকেতের কথা জানানো হয়। এর আগে ঘূর্ণিঝড় "হামুন" মোকাবেলায় আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) পাথরঘাটায় দূর্যোগ ব্যাবস্হাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকুনুজ্জামান
পাঁচ দিন ব্যাপী উৎসব শেষে বছর ঘুরে আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে লাখো ভক্তকে ভারাকান্ত করে ঘোড়ায় চড়ে বিদায় নিলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এরই মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই নদীর তীরে ‘দুর্গা মা কি, জয়। মহামায়া কি, জয়। ’ একের পর এক এমন জয়ধ্বনি, ঢাক-ঢোল, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে প্রতিমা
বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আর এই ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ৩৭৫ টি আশ্রয়কেন্দ্র এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। সেইসাথে ৬ হাজার ২৪৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬ টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৩ টায় অনুষ্ঠিত বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় এ তথ্য জানানো
শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নোয়াখালীতে ১৭৯টি প্রতিমা বিসর্জন দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। এতে শান্তিপূর্ণভাবে শেষ হলো তাদের প্রধান ধর্মীয় এই উৎসব। ২০২১ সালে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এবার পূজা উদ্যাপনে শঙ্কার মধ্যে ছিল হিন্দু ধর্মাবলম্বীরা। জেলায় সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য এবারের শারদীয় দূর্গা পূজায় হিন্দু সম্পদ্রায়ের লোকজনের পাশে সতর্ক অবস্থানে ছিল স্থানীয়
পটুয়াখালীর কলাপাড়া: রঙীন আলোর উৎসব যেন গোটা শহর জুড়ে। সড়কের দু'পাশ সেজেছে আলোর মিছিলে। প্রতিটি মন্ডপের প্রবেশ পথে নির্মান করা হয়েছে আকর্ষনীয় তোরন। মন্ডপ থেকে ভেসে আসছে ঢাকের বাদ্য, ধুপের ধোঁয়া, শঙ্খ আর উলুধ্বনি। চারদিকে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। পটুয়াখালীর কলাপাড়ার প্রতিটি পূজা মণ্ডপের একই চিত্র। সঙ্গে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এ উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বী
আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ আলীকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩ টি মোটর সাইকেল। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও মনিরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ও হেলাল উদ্দিনের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। সংবাদ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুনের’ প্রভাবে পিরোজপুর জেলা সহ কাউখালী উপজেলার উপকূলীয় এলাকায় গত সোমবার দিবাগত রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ও হালকা বাতাস বইছে। কাউখালী উপজেলা প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২টি সাইক্লোন সেন্টার কাম প্রাইমারি, ১৬টি দ্বিতল প্রাইমারি, ১৭টি মাধ্যমিক ও কলেজ পর্যায়ে কেন্দ্র
নওগাঁর আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো দ্রুত সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হওয়ায় তারা আনন্দিত হয়েছেন। সাম্প্রতিক বন্যায় উপজেলার বশে কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে গিয়েছিল। সেগুলো দ্রুত সংস্কার হওয়ায় বর্তমানে এই সড়কগুলো দিয়ে সকল প্রকারের যানবাহস চলাচল করতে পারছে। তবে আর অল্প কিছু দিনের মধ্যেই সড়কগুলোকে পাঁকাকরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। নওগাঁ
ঘূর্ণিঝড় হামুন এর কারণে ক্ষিনাঞ্চল তথা গোটা বরিশাল বিভাগের নদ-নদীতে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠছে ১১০ কিলোমিটার পর্যন্ত।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পর্যবেক্ষক আজরুল ইসলাম বলেন, হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত চলছে। হাতিয়াসহ উপকূলীয় এলাকায় গতকাল
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ায় ৭৪ টি পূজা মন্ডপের পূজারীদের সাথে শুভেচ্ছা বিনময় করে ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ উপহার দিয়েছেন ঝালকাঠি- ১ আসনের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির। গত রবিবার ও সোমবার (২২ - ২৩ অক্টোবর) রাতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপে গিয়ে পূজারীদের সাথে আনন্দে
পরকীয়ার জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামের গৃহবধু জামিলা খাতুন ওরফে ওজেলা (৪০) কে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের সঙ্গে তার স্বামী শরিফুল ইসলাম, ছেলে সাইদুল ইসলাম মান্নান ও প্রতিবেশি জাকির হোসেন জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। পুলিশ তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ সব তথ্য জানান। জিজ্ঞাসাবাদে ওজেলা খাতুনের
ঘুর্ণিঝড় হামুন এর প্রভাব উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে শত শত পর্যটকদের উম্মাদনা দেখা গেছে। ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সমুদ্রে নামতে মাইকিং করে নিষেধ করলেও তা মানছেন না আপত পর্যটক দর্শনার্থীরা। বৈরী আবহাওয়ার মাঝেও সমুদ্রে গোসল হই হুল্লোড় এবং আনন্দ উল্লাসে মেতে খাকতে দেখা গেছে পর্যটকদের। তবে বৈরী আবহাওয়ার কারনে আগত পর্যটকদের কেউ কেউ কুয়াকাটা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাউৎসব এর মহানবমী রাতে দিনাজপুরের হাকিমপুর (হিলি ) পৌর সভার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করলেন হাকিমপুর হিলি পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত । সোমবার (২৩ অক্টোবর) রাত ৮ টায় হাকিমপুর হিলি পৌসভার গোহাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরে তিনি পৌরসভার ৭ টি পুজা মন্দির পরিদর্শন করেন এবং কমিটির সভাপতি ও
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসিল্যান্ডের ঘুষের পরিমাণ নির্ধারণ করার ঘটনায় আরও চার তহশিলদার ও সহকারী তহশিলদারকে বদলি করা হয়েছে। উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সঞ্জিব দাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিকেলে ওই চারজনকে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর জেলা প্রশাসকের দেওয়া এক আদেশে তাদের জেলার বিভিন্ন উপজেলায় বদলি করা হয়। এর মধ্যে উপজেলার মালিখালী ইউনিয়নের তহশিলদার সন্তোষ
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে রেকর্ডই গড়তে হবে টাইগারদের। বিশ্বকাপ ইতিহাসে ৩৮৩ রান তাড়া করে জেতার রেকর্ড নেই কারও। এ ম্যাচে বাংলাদেশ খেলতে নামে তাওহীদ হৃদয়কে ছাড়া। দলের কম্বিনেশন অথবা খারাপ পারফরম্যান্স; যে কারণেই হোক সাকিব আল হাসানকে জায়গা করে দেন তিনি। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠকে অংশ নিতে বেলজিয়াম রওনা হয়েছেন। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) একটি কৌশলগত ও রাজনৈতিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান সেই লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ। এবারই এই ফোরাম প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে
অরাজকতা না করার প্রতিশ্রুতি দিলে বিএনপিকে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনো ধরনের ‘অরাজকতা করবে না’ প্রতিশ্রুতি দিলে বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিতে পারে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে মধুবাগ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে
কোনো কিছুই সমাবেশ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৮ অক্টোবর ঘোষিত সরকারবিরোধী কর্মসূচি প্রসঙ্গে এই হুঁশিয়ারি দেন তিনি। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি- যত কিছুই করুক- এবার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছুতে আটকে রাখতে পারবে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে এই পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, শুরুতে দ্বিতীয় ইউনিটে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ বলেন, মৈত্রী প্রকল্প বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও দৃঢ় বন্ধনের প্রতীক। দেশ-বিদেশে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষজ্ঞদের প্রচেষ্টায় আমরা