পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত । এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ^র ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, পিরোজপুরের
স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশে কমেছে দারিদ্র্যের হার। গড় আয়ু, মাথাপিছু আয় বৃদ্ধি ছাড়াও অর্থনীতির নানা সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এরইমধ্যে জানিয়েছেন, ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর অর্থনীতিবিদরা বলছেন, সামনের বছর থেকে ধনী-দরিদ্র বৈষম্য ও দুর্নীতি কমানই বড় চ্যালেঞ্জ। যদিও করোনা মহামারি আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো বৈশ্বিক সংকট সামাল দিতে হিমশিম
বর্তমানে দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন। এরমধ্যে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা। আর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চার হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ৪৫৮ জন।ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৮৪১ জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে
সারাদেশের ন্যায় নানা কর্মসূচি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা করা হয়। ৬ টা ৪০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অন্য দিকে সকাল সাড়ে
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙ্গালী জাতির নিকট আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল থানা, পৌর প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ ও তাদের অঙ্গ সংগঠন, শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পৌর শহিদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধুর
ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা আওয়ামী লীগ.বিএনপির নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালি দুটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক
২৮ অক্টোবরের মহাসমাবেশের পর প্রথমবারের মতো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ। দলটির সিনিয়র নেতারা এখনো সমাবেশস্থলে আসেননি। বিএনপির পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। দুপুর ১টায় এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান,
বিজয় দিবসের মিছিলে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির বিজয় র্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না- এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিজয়ের আনন্দ প্রকাশে সবার অধিকার রয়েছে। তাই আমরা
আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে। ধোঁকাবাজি করে সরকার ক্ষমতায় টিকতে পারবে না। আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, কোটি
বিনম্র শ্রদ্ধায় বরিশালে উদযাপিত হচ্ছে বিজয় দিবস। বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। শুরুতে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্র বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজকে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাঁতীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে নূরে মদিনা মডেল মাদ্রাসা এন্ড স্কুলের উদ্যোগে শিক্ষক শিক্ষিকাসহ সকল ছাত্র ছাত্রীদের নিয়ে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্প অর্পন শেষে নূরে মদিনা
নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী দলিলে সই করে আত্মসমর্পণ করেন। যে দলিলে তিনি সই করেছিলেন তার প্রতিটি শর্তই ঠিক করেছিল বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী। পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান এসব শর্তের বেশ কিছু বিষয়ে আপত্তি করলেও তা গ্রহণ করা হয়নি। এই আত্মসমর্পণ নিয়ে নিয়াজীর সঙ্গে আলোচনা করতে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা
প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অপরদিকে নৌকার মনোনয়ন না পেয়ে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদও উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। দ্বৈত নাগরিকত্ব থাকায় শুক্রবার বরিশালের আলোচিত এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাতিল হওয়ায় বরিশালে দুই নেতার অনুসারীরা হতাশ হয়ে পড়লেও তারা
মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ ১৬ ডিসেম্বর সকাল পৌনে ৮টায় তারা শ্রদ্ধা জানান। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
মানিকগঞ্জে বিজয় দিবসের দিনে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানি স্থলে এই ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম
৯ মাসের রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার ৫২ বছর পূর্তি হচ্ছে আজ ১৬ ডিসেম্বর। বিজয়ের ৫২ বছরেও বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি সরকার। পাঁচ দশকের বেশি সময়ে বিভিন্ন সরকারের মেয়াদে রাষ্ট্রীয়ভাবে অন্তত ছয়টি তালিকা তৈরি করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবারই নতুন নতুন তালিকা প্রণয়নের সঙ্গে বেড়েছে ভুয়া মুক্তিযোদ্ধার
আওয়ামী লীগের নেতৃত্বে থাকা ১৪ দলীয় জোটের শরিকদের জন্য বরাদ্দ সাতটি আসন অনেকটা চূড়ান্ত। আসনসংখ্যা আর বাড়ানো হবে না বলে আওয়ামী লীগ থেকে আভাস দেওয়া হয়েছে। যদিও এই সাত আসনে সন্তুষ্ট নয় শরিকরা। জোটের নেতারা আসনসংখ্যা বাড়াতে বিষয়টি আবার বিবেচনা করতে বলছেন। জোট থেকে পাওয়া আসনগুলোতে শরিকরা নৌকা প্রতীকে ভোট করবে। তবে এসব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী তুলবে না আওয়ামী লীগ।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে এবং ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম। এ সময় বিএমপি'র সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল স্বাধীন দেশ, সেই শহীদদের স্মরণে শনিবার (১৬ ডিসেম্বর) রাতের প্রথম প্রহরেই জাগ্রত হয় স্মৃতিসৌধ এলাকা। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই লাখো মানুষ হাজির হন স্মৃতিসৌধ এলাকায়। শ্রদ্ধায় অবনত হয়ে, পুষ্পার্ঘ্য নিবেদন করে তারা স্মরণ করছেন দেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেওয়া বীর শহীদদের। এদিন সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। এই দিনটিতে জাতির সূর্য সন্তানের স্মরণে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি