বিপিএলে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ১৪১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে ১৪০ রান করে কুমিল্লা। বিস্তারিত আসছে...
অমর একুশে বইমেলার শেষ শুক্রবার আজ। আজ মেলা শুরু হয়েছে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর।মেলায় অভিভাবকের হাত ধরে শিশুরা ছুটে বেড়াচ্ছে এক স্টল থেকে আরেক স্টলে। বিক্রয়কর্মী ও প্রকাশকরা বলছেন, মেলায় পড়ার মতো মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসার কোন বিকল্প নেই। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মেলার প্রবেশদ্বার সর্বসাধারণের
প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হলো নারিকেল।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় ২ ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়েছে।জানা যায়, হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারিকেলগুলো আমদানি করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে
চলমান বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও প্লে-অফ নিশ্চিত করতে বরিশালের জন্য মহাগুরুত্বপূর্ণ। এই ম্যাচে বড় ব্যবধানে হারলে কপাল পুড়তে পারে তামিম-রিয়াদের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। একাদশে সুযোগ পেয়েছেন আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা পণ্য মজুত করে দাম বাড়ায় তাদের গণধোলাই দেওয়া উচিত।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো হয়। যারা সরকার উৎখাতের জন্য আন্দোলনকারী তাদের হাত রয়েছে এগুলোর পেছনে। এর আগে পেঁয়াজের খুব অভাব দেখা দেয়। পরে দেখা গেল বস্তা বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে
মোতাহার হোসেন মুন্সী। বাড়ি গাইবান্ধায জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের শাকোয়া মাঝিপাড়া গ্রামে। অফিস সহকারী হিসেবে চাকরি করতেন ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মৃত্যুর পর টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তিন দিন বাড়ির উঠানে পড়ে ছিল তার মরদেহ। তিন দিন পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে ৭৫ বছর বছর বয়সী
মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসির ইংরেজি ২য় পত্রের পরীক্ষা দিয়েছেন সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক নামের দুই ভাই। পরীক্ষা শেষে দুই ভাই বাড়িতে ফিরে মায়ের মরদেহ দাফনে অংশ নেন তারা। মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে। সাইফুল ও আসাদ ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন মল্লিকের ছেলে। তারা দুই ভাই জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া নূরজাহান মেমোরিয়াল
লিবিয়া থেকে আরও ১৪৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা।ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি শহরের বিভিন্ন স্থানে আটক এই ১৪৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৩৯০ বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ২১ ফেব্রুয়ারী ২০২৪, বিকেল ৪টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০২৪) প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নাটোরের কৃতি সন্তান মমিন সরকারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় ভূমি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আমি উদ্বোধনী বক্তব্য প্রদান করি। বক্তব্যে সকল প্রকার যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জোর আহ্বান জানিয়েছি।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে এক তিনি সংবাদ সম্মেলন এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্যের শুরুতে আমি গাজা ও বিশ্বের অন্যান্যপ্রান্তে চলমান যুদ্ধবিগ্রহ, অবৈধ দখলদারিত্ব এবং নিরস্ত্র মানুষের বিশেষ করে মহিলা ও শিশুদের অমানবিক হত্যার কবল থেকে মুক্ত
ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) একদিন কুফার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেন, জুমার দিন এলে শয়তান তার দলসহ বাজারে (বা লোকদের একত্রিত হওয়ার স্থানে) ঘুরে বেড়ায় আর মানুষকে বিভিন্ন প্রয়োজনের বেড়াজালে আটকে রেখে নামাজ থেকে বিরত রাখতে চেষ্টা করে এবং জুমায় উপস্থিত হতে দেরি করিয়ে দেয়। অন্যদিকে ফেরেশতারা তাদের নথিপত্রসহ আসেন এবং মসজিদের দরজায় বসে সবার মসজিদে উপস্থিত হওয়ার সময় লিপিবদ্ধ
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলে সামনে
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ৪০০ জন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদক প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০
এসএসসি ও সমমানের পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী মায়ের (৪৬) জায়গায় মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ওই পরীক্ষার্থী ১৩ বছর বয়সের সুমাইয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদরের হরিদাশপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থী মা খাদিজা বেগম গোপালগঞ্জ শহরের
লাইসেন্সপ্রাপ্ত, নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ছাড়া চেম্বার বা ডায়াগনস্টিক সেন্টারে কোনো অবস্থাতেই অ্যানেসথেসিয়া দেওয়া যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক) পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আবশ্যিকভাবে পালনের নির্দেশ দেওয়া
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে
ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে রফিকুল ইসলাম জামালকে
জামালপুরের ইসলামপুর ৪নং চর হাইস্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। ছেলে পরীক্ষার্থী হলেও বাবা রয়েছেন কেন্দ্রে অলিখিত কেন্দ্র সচিব হিসাবে প্রশাসনিক দায়য়িত্বে। জানা গেছে, ইসলামপুর উপজেলার ইসলামপুর ৪নং চর হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন কেন্দ্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল হাকিমের এক ছেলে। ফলে এবার তাকে কেন্দ্র সচিবের দায়য়িত্বও দেওয়া হয়নি। কিন্তু তিনি কেন্দ্র সচিব না
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন বা বিপি দিবস উদযাপন করা হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন বিশ্বব্যাপী বিপি ডে বা দিবস নামে পরিচিত। দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে। র্যালী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে কয়লাবিদ্যুৎ প্রকল্পের অধীনস্থ সুমিতমো কোম্পানীর সিকিউরিটি অফিসার মশিউর রহমান মেজর পরিচয় দিয়ে দৈনিক কালবেলা ও দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সাংবাদিক রকিয়ত উল্লাহকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে কয়লাবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পের স্টাফ কোয়ার্টার ও কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভিতরে আটকে রেখে গালিগালাজ, মারধর
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিশ্বের বুকে যে পরিচয়টা পেয়েছি, সেটা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান। আমরা যে মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা যে স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি সেটা তার হাত ধরেই এসেছে। এ উপমহাদেশে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সে জাতি রাষ্ট্র
কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষ্যে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন। এখন থেকে করপোরেশনের ৫০ কেজি
গত সপ্তাহে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না এই দম্পতি। সন্তানকে নিয়ে মাহি থাকছেন আলাদা। এরই মধ্যে বুধবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। যেখানে তিনি নিজের একাকিত্বের কথা জানান। মাহি লেখেন, ‘একা একা লাগে’। ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী। এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের
বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে। তবে খুব যে বেশি চাপ বিষয়টা ওইরকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি? আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অর্থমন্ত্রীর দপ্তরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) ও আইএফএডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি