নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাইবুল ইসলাম। নিহত এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জ। আর নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের নাম
গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এবার মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ সময় ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন তারা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহত ওই পথচারী নারী পরিচয় জানা যায়নি। তার বয়স
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প বৈশ্বিক পোশাকখাতের পাওয়ার হাউসে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক সংস্থা (ডব্লিউইএফ)।সম্প্রতি ডব্লিউইএফ ‘বাংলাদেশের দারিদ্র্য থেকে টেক্সটাইল পাওয়ার হাউসে অতিক্রম করণ আফ্রিকার দেশগুলোর জন্য শিক্ষার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক টেক্সটাইল ও পোশাক শিল্পের পাওয়ার হাউসে পরিণত হওয়ায় বাংলাদেশের দারিদ্র্যের হার অর্ধেকে নেমেছে এবং মোট দেশজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারমুখী নীতি,
রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন মারা গেছেন।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ। নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর
পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে পিটিআই এ সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে। পিটিশনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৮ ফেব্রুয়ারির নির্বাচনে মোট ১৮০টি আসনে জয়ী হয়েছে পিটিআই। কিন্তু কারচুপি ও কারসাজির মাধ্যমে মাত্র ৯২টি আসনে পিটিআই প্রার্থীদের জয়ী দেখানো হয়েছে। দলটিকে
আত্মহত্যা একটি কবিরা গুনাহ বা বড় পাপ। আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে পাপী ও ফাসেক; কিন্তু সে কাফের নয়। তাই তার জানাজা পড়তে হবে। বর্ণিত রয়েছে, ইবরাহিম নাখঈকে (রহ.) প্রশ্ন করা হয়েছিল, আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি না। তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, তার জানাজা পড়াটাই সুন্নাহ অর্থাৎ নবিজি (সা.) ও তার সাহাবীদের সময় থেকে চলে আসা রীতি। (মুসান্নাফে ইবনে
মাছে-ভাতে বাঙালি বলে একটা কথা রয়েছে। তাই দুপুরের খাবারে একটু মাছের ঝোল-ভাত না হলে হয়? কিন্তু পেটের মেদ তো বেড়েই চলেছে। সেক্ষেত্রে ওজন কমানোটাও জরুরি হয়ে পড়ছে। ওজন কমানোর চেষ্টা সবাই করেন। তবে ওজন কমানো খুব একটা সহজও নয়। শরীর চর্চার পাশাপাশি ডায়েটের দিকেও বিশেষ নজর দিতে হয়। এমন বেশ কিছু খাবার রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে। তবে, ওজন কমাতে
বরিশালের বাবুগঞ্জে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর নামে তোড়ণ। উপজেলার মাধবপাশা ইউনিয়নে চন্দ্রদীপ হাই স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে পার্বত্য শান্তি চুক্তির রূপকার, দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ, বরিশাল ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর নামে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এ তোড়ণটি। যার নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। দৃষ্টিনন্দন এ তোড়ণ নির্মাণ করার উদ্যোগ নেন বাবুগঞ্জ
কুমিল্লার দেবীদ্বারে হাসপাতালে চাকুরী দেওয়ার নামে শতাধিক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও তাদের স্বজনরা। শুক্রবার দুপুরে দেবীদ্বার পৌর বারেরা এলাকায় সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ও জালাল উদ্দিন ফাউন্ডেশনের তত্বাবধানে “মা-শিশু এবং ডায়াবেটিস হাসপাতাল” কতৃপক্ষের একটি চক্রের বিরুদ্ধে ওই অভিযোগ এনে ভুক্তভোগী কয়েকশত চাকরি প্রত্যাশী ও তাদের স্বজনরা উপস্থিত হয়ে
যেসব বাড়িওয়ালা আয়কর রিটার্ন দেননি তাদের খুঁজে বের করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এনবিআরে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বাড়িওয়ালার আয়কর রিটার্নের দাখিল প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অনুষ্ঠানে ই-ক্যাবে প্রতিনিধি শাহিন হাসান, জাহাঙ্গীর আলম শোভন
আবারও যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্তে ১০টি (এক কেজি) সোনার বারসহ তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফের একটি সূত্রে এ তথ্যে জানা গেছে। বিএসএফ জানিয়েছে, এই তিন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ কাস্টমস পার হয়ে পেট্রাপোল চেকপোস্টে এলে তাদের গতিবিধি সন্দেহ হলে ব্যাগ ও শরীর তল্লাশি করা হয়। একপর্যায়ে
বরিশালের গৌরনদীতে পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বার নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া মৌরি ক্লিনিক নামে আরেক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স ছাড়া প্যাথলজি সেন্টার পরিচালনার দায়ে বৃহস্পতিবার
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উপজেলা পরিষদ চেয়াম্যান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এসময় সেখানে হাকিমপুর ইউএনও অমিত রায়, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ওসি (তদন্ত) শেখ জাহাঙ্গির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এই পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এদিন খ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে সহায়তা করে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য
সাফল্যের ৪০ বছর" দেশের স্বনামধন্য বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।সরাইল জোন অফিসের পক্ষ থেকে সরাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলোকিত মানুষ গড়ার কারিগর মোহাম্মদ আলী ও পর পর দুইবার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মো. তাসলিম উদ্দিনসহ এ দুই সাংবাদিক নেতাকে ফুলের সংবর্ধণা ও সম্মাননা স্মারক প্রদান করেন। (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার ১২ টার সময় উপজেলার সদরে
শতবর্ষী বৃদ্ধা নয়তন নেছা বসবাস করেন ভাঙ্গাচোরা ঘরে। শরীর ও চোখেমুখে বয়সের ছাপ। চলতে ফিরতে পারেন না। নয়তন নেছাকে বয়স্ক ভাতা দেওয়া হলেও তিনি তা ভোগ করতে পারেন না। ভাতার টাকা চলে সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাইজুল ইসলাম ভেলুর মোবাইলে। নয়তন নেছা ঝিনাইদহ সদরের পূর্ব কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় তাঁর নাতি ইকবাল হোসেন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশুর খতনায় ভুলে অতিরিক্ত রক্তপাতে অসুস্থ শিশু আল নাহিয়ান তাজবীবের (৭) চিকিৎসায় গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসী আলমগীর হোসেন ওরফে বাদল । তিনি গণমাধ্যম কর্মিদের কাছে অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল অঞ্চলের গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। অন্যান্য বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মুকুল আসা শুরু হলেও এবারে এরই মধ্যে সরাইলের বেশ কিছু গাছে মুকুল দেখা যাচ্ছে, কিছু গাছ ছেয়ে গেছে মুকুলে। গ্রামের মানুষে অনেকেই জানান,এবারে শীতের তীব্রতা কিছুটা বেশী থাকায় অনেক পরে মুকুল চলে এসেছে। আগামী একমাস ধরেই মুকুল আসবে। বাড়ির ছাদের উপর থেকে গাছে আমের মুকুল দেখে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। সেখান থেকে দিনদিন শক্তিশালী হয়ে উঠছেন রওশন এরশাদপন্থিরা। অন্যদিকে, দল থেকে একের পর এক নেতাকে অব্যাহতি দিয়ে ক্রমেই সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মূল অংশ। ফলে, আগামীতে ক্ষমতাসীনদের ‘সুদৃষ্টি’ পেলে রওশন এরশাদের নেতৃত্বাধীন অংশই মূল জাতীয় পার্টিতে পরিণত হবে বলে আশা
সারা বিশ্বেই উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়ছে। বিশেষত আফ্রিকায় এর প্রভাব ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের কারণে মহাদেশটির ২০ কোটি লোক চরম ক্ষুধার বৃত্তে আটকা পড়তে পারেন বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ডের গবেষক ফিলিপ কফি অ্যাডমের একটি গবেষণা সম্প্রতি সেন্টার ফর
রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে
রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের ওপর আগ্রাসন এবং রুশ কারাগারে পুতিন বিরোধী নেতা অ্যালেক্সা নাভালনির মৃত্যুর জেরে রাশিয়ার ওপর পাঁচ শতাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করলেন বাইডেন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাইডেন বলেছেন, নাভালনিকে কারাগারে দণ্ড দেওয়া এবং যুদ্ধে জড়িত ব্যক্তির ওপর এসব নিষেধাজ্ঞা জারি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ভারত থেকে নারিকেল বোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই দুটি ট্রাকে ১০০০ বস্তায় ৫০ টন নারিকেল আমদানি হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ভারতের তামিলনাড়ু রাজ্যের এনায়েতপুর এলাকার আনান্দান এন্ড কোম্পানি নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব নারিকেল