আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে তৃণমূল বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবীও। যোগদান অনুষ্ঠান শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তৃণমূল
গাজীপুর মেট্রো এলাকায় টিয়ার শেল নিক্ষেপের সময় বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক (এসআই) প্রবির (৪০), নায়েক খোরশেদ (৩৫) ও পুলিশ কনস্টেবল সুয়াদ হাসান (২৭)। এডিসি নন্দিতা মালাকার ও এডিশনাল এসপি ফরিদা পারভিনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রতিনিধি দল আহতদের খোঁজ-খবর নিতে আসে। ফরিদা পারভিন বলেন, ‘আমরা পুলিশ
ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৪৩২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯১২ রোগী। তাদের মধ্যে এক হাজার ৫৫৩ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে জরুরি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। চিঠিতে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ‘রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে দেখা হবে। এমতাবস্থায় আমি আপনার সরকারের কাছে তার মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আবেদন করছি। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক
নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তাদেরকে (কূটনীতিকদের) শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি। বুধবার (৮ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে, তা
উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এ প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮নভেম্বর)সকালে জেলা শহরের আইডিইবি র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় জাতীয় পতাকা উত্তলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী
দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে ফেরদৌসী বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ফেরদৌসী বেগম কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূ গরুর
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কৃষক মো. খোকন মিয়ার বসত ঘরে ডাকাতির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. খোকন মিয়া চর শুল্লুকিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। ভুক্তভোগী কৃষক খোকন মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের প্রতিবেশী নুর মোহাম্মদ ও তার ছেলেদের সঙ্গে জায়গা-জমি
বিএনপি-জামাতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সড়কে গাড়ি নিয়ে আসা চালকদের মাঝে খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানা মৎস্যজীবী লীগের নেতা কর্মীরা। চালকদের উদ্ভুদ্ধ করতে ও অর্থনৈতিক চাকা সচল রাখতে আশুলিয়া থানা মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজু খানের উদ্যোগে সড়কে চলমান গাড়ির চালকদের হাতে খাবার প্যাকেট তুলেদেন এবং অবরোধ উপেক্ষা করে চালকরা গাড়ি নিয়ে বের হওয়ায় সাধুবাদ জানান এবং পরের দিনও
পটুয়াখালীর কুয়াকাটায় দালাল ছাড়া মিলছে না পল্লী বিদ্যুৎ সেবা। গ্রাহকরা সরাসরি বিদ্যুৎ সেবা নিতে গেলে অপেক্ষা করতে হয় মাসের পর মাস। দালালের মাধ্যমে নতুন সংযোগ নিতে সময় লাগে ১৫-২০ দিন। এতে গ্রাহককে গুনতে হয় সংযোগ প্রতি ৩-৫ হাজার টাকা। যেখানে সরকারি ফি এবং আবেদনসহ সাড়ে ৭'শ থেকে ৮'শ টাকা খরচ হওয়ার কথা। বিদ্যুৎ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দালাল চক্রের মাধ্যমে
নওগাঁর আত্রাইয়ে আগুনে পুড়ে মারা গেছে কৃষকের তিনটি গরু এবং পাঁচটি ভেড়া। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজান বাগমারা গ্রামের বছির আলীর ছেলে মজনু তালুকদারের গোয়াল ঘরে আগুনে এই ঘটনা ঘটে। এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মজনুর ছেলে মোফাজ্জল তালুকদার বলেন, বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে গরু-ভেড়া রেখে রাতে ঘুমিয়ে পরে সবাই। হঠাৎ করেই গভীর রাতে গোয়াল
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অটো চালক রিফাত হত্যার ঘটনার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত ৭ জনকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর বুধবার সকালে শহরের হাজীপাড়াস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঠাকুরগাঁও পিবিআই’র পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মাহফুজ্জামান আশরাফ। এ সময় উপস্থিত ছিলেন মামলার
পটুয়াখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যানসহ দুই জন। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়িতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৪৫)। তিনি উপজেলার পাঁচ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং কিসমতপুর গ্রামের বিরাজ মােহন হাওলাদারের
নাশকতার মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ইসলামিয়া রোডের নিজ বাসা থেকে তাকে সুধারাম মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার নিজাম উদ্দিন ফারুক জেলার কবিরহাট উপজেলার রামেশ্বপুর এলাকার আবদুল ওয়াদুদের ছেলে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জামায়াত নেতাকে গ্রেপ্তারের সত্যতা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের চিত্র প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মিকে নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বুধবার বেলা ১২ টায় পাঁচবিবি গোহাটি চত্বর থেকে উন্নয়ন শোভাযাত্রাটি
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লাভলুকে ঢাকার বেইলি রোড থেকে আটক করা হয়েছে বলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন নিশ্চিত করেন। তিনি আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপির আন্দোলনকে থামাতে সারা দেশের ন্যায় গত এক সপ্তাহে পিরোজপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড়
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শহর মাইজদীর কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদেও ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি ,ধারালো অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে । এ ঘটনায় বুধবার অস্ত্র মামলাসহ পৃথক তিনটি মামলায় ১১জন কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের মৃত চান মিয়া মাঝির
বিএনপি-জামায়াত এর তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘন্টা অবরোধের আজ প্রথম দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। অন্য দিকে অবরোধে ভারত থেকে আমদানিকৃত পণ্য বাহী ট্রাক বন্দরে প্রবেশ এর সংখ্যা কমেছে। প্রতি দিনের আয় থেকে বঞ্চিত শ্রমিকরা। বুধবার (০৮ নভেম্বর) সরজমিনে
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার মানুষদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। তিনি সরকার গঠন করার পর থেকে এদেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য সামাজিক সুরক্ষা নামক কর্মসূচি গ্রহণ করেন। যার আওতায় বর্তমানে দেশের সকল শ্রেণিপেশার পিছিয়ে পড়া, অসহায়, গরীব, খেটে-খাওয়া
পরিকল্পনাহীনভাবে বরিশাল নগরীতে হাজার হাজার থ্রি-হুইলার ও ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়ছে বাসিন্দারা। দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা আর বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) রাজনৈতিক ফায়দা নিতে অবৈধ যানবাহনকে বৈধতার মোড়কে আবৃত করার চেষ্টায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। জানা গেছে, পৌরসভা থেকে ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর থেকে এ অবধি ২ হাজার ৬১০টি পায়ে চালিত রিকশা চলাচলের অনুমতি
দেশের বাজারে আলুর দাম হঠাৎ বৃদ্ধি পেয়ে যায়। বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয়। যারফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম আলু আমদানি শুরু হয় গত সপ্তাহে। বর্তমানে এই বন্দর দিয়ে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। আর এতে বাজারে দেশীয় আলুর দাম কমেছে। এরমধ্যে হিলি বন্দরের খুচরা বাজারে উঠেছে ভারতীয় নতুন আলু। এসব নতুন
বিএনপির-জামায়াতের ডাকা টানা অবরোধ ও জনগনের জানমাল রক্ষায় সারাদেশের মত শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল থেকে শহরের সি—অফিস মোড়ে অবস্থান নিয়ে শান্তি সমাবেশে বিভিন্ন স্লোগান দেয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা । এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে শান্তি সমাবেশে
বিদ্যালয়ের দোলনায় চড়তে যেয়ে বৈদ্যুতিক শকে নুসাইফা (৯) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ কমপ্লেক্সের ‘উপজেলা পরিষদ বিদ্যালয়ে। শিক্ষার্থীর মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শতশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষরা অশ্রুসিক্ত হয়ে পরেন। প্রত্যক্ষদর্শি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ক্লাশ শুরুর আগে ৩ শিশু দোলনায় চড়ছিল। সকাল সাড়ে ১০টায় পিটি