ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এ ছাড়া আগামীকাল (৫ জানুয়ারি)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে নির্বাচনের আগের দুদিন, অর্থাৎ আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক খোলা থাকছে।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আতিয়ার রহমানের সই করা চিঠিতে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল।বাংলাদেশ ব্যাংকের নির্দশনায় বলা হয়,
বিএনপি যতই আটলান্টিকের ওপারে (যুক্তরাষ্ট্র) তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আয়োজনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকির পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি। এবারের নির্বাচনে ফুলের মালা প্রতীক পেয়েছিলেন সৈয়দ নজিবুল বশর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আমি আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রচারে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস, সংযোগ কেটে দেওয়া হয় প্রচার মাইকের। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে সদর থানার পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিম পাশে দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন
নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার দ্বন্দ্বে গণঅধিকার পরিষদ ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর একটি অংশের আহ্বায়কের দায়িত্বে ছিলেন রেজা কিবরিয়া। এবার সেই অংশ থেকে পদত্যাগ করেছেন তিনি। গত ৩১ ডিসেম্বর দল থেকে পদত্যাগের বিষয়টি চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়। বুধবার (৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আলোচনার ভিত্তিতে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।এদিকে
উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা দিলেও তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ১ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। এবার নওগাঁ-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হবে।বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দ্বাদশ
ভোর চারটের সময় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ১৯ বছরের কিশোরীর। টের পেয়ে বাবা কোদাল দিয়ে কুপিয়ে মারলেন মেয়েকে! সেই সঙ্গে মেয়ের কুড়ি বছরের কিশোর প্রেমিককেও মেরে ফেললেন অভিযুক্ত। ফের এমনই ‘অনার কিলিং’-এর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, অভিযুক্ত নিজের অপরাধের কথা কবুল করেন পুলিশের কাছে। জানা গিয়েছে, যোগীরাজ্যের বাদাউন জেলার বাসিন্দা ওই কিশোরী। এসম্পর্কে বলতে গিয়ে পুলিশ সুপারিটেন্ডেন্ট ও পি
রাজধানীতে শীত জেঁকে বসেছে, আর এই হিম শীতে খোলা পিঠে উষ্ণতা ছড়ালেন ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়ানো দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শীতের সকালে লেপে মোড়ানো ভাবনার ছবিটি ভক্তদের হৃদয়েও ঝড় তুলেছে। বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বিছানায় লেপে মোড়ানো অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন পোজে ছবিগুলো তুলেছেন ভাবনা।
বছরের প্রথমদিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু সেই আনন্দে কিছুটা ভাটা পড়ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। দুদিন পরই ইসলাম ও নৈতিক শিক্ষা বই ফেরত দিতে হচ্ছে তাদের। ইসলাম ও নৈতিক শিক্ষা বই ছাপায় বড় রকমের ভুলের কারণে তা তুলে নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান
বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) রাতে নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনায় বানারীপাড়া উপজেলা সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ব্যয় পরিশোধের সুবিধার্থে শুক্রবার ও শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (০৩ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের আগের ২ দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম বিন সোলায়মানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দুই দফা বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১৭১ জন। বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে কাশেম সোলায়মানির সমাধিস্থলের কাছাকাছি দুটি বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, দেশটির কেরমান প্রদেশের জরুরি উদ্ধারকারী বাহিনীর প্রধান মোহাম্মাদ সাবেরি। জানা গেছে, প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি
নতুন শিক্ষা বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সেই বইয়ের সঙ্গে দেখা গেছে ভোটের লিফলেট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলমের ছবিসহ লিফলেট দেখা গেছে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে। সোমবার (১ জানুয়ারি) বই বিতরণের দিনেই এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়,
পটুয়াখালীর মির্জাগঞ্জ একতা বহুমূখী প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমরান জাহিদ খান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ কাওছার আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা
আসন্ন ৭ জানুয়ারী ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে কুমিল্লার দেবীদ্বারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। বুধবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলার বারুর বাজার ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিরাল্লা স্টেশন এলাকার দোকানপাট, পথচারি ও যানবাহনে চলাচলরত লোকজনদের হাতে লিফলেট তুলে দিয়ে এ ডামী খেলার নির্বাচন বর্জন করতে আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করে সংগঠনের নেতা
নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ বলেছেন, আর এক পাও আগাবেন না। হয় নৌকার পক্ষে থাকেন, না হয় কিশোরগঞ্জ-কটিয়াদী ছেড়ে ঢাকায় চলে যান। আর যদি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন তাহলে আপনার বাড়িও ঘেরাও করবে কটিয়াদী-পাকুন্দিয়ার নেতাকর্মীরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য
আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবার মনে রাখতে হবে এ নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্ত জরুরি। কারণ, বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক রকম খেলা খেলতে চায়। এদেশের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বুধবার (৩ জানুয়ারি) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন
চোখ বলেছে ভালোবাসি, মন কি বলে জানি না’ আসলেই কী তিনি জানেন না, তার মন কী বলছে, কয়েক বছর থেকে খুঁজছেন ভালোবাসা, কিন্ত ধরা দিয়েও দিচ্ছে না। অথচ তিনি প্রেমের মালা গেঁথে বসে আছেন, কিন্তু সেই মালা কাকে পরাবেন? ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন। তবে সেই স্বপ্ন কবে সত্যি হবে
বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। এবার ঘাটে আসতে দেরি করায় নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ছেড়েছে পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরগুনা সওজ’র তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে বেলা ২টায় আমতলী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার কথা। খবর আসে ভোটের প্রচারণায় যাবেন সংসদ সদস্য। তার গাড়িবহর ঘাটে
ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। বুধবার সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস। এতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা এজেন্টদের প্রশিক্ষণ প্রদাণ করেন। জেলার ৪
বরিশালের মুলাদীতে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বুধবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মো. রুবেল শাহ (৩৮) টুমচর গ্রামের সেকান্দার শাহের ছেলে এবং বাটামারা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগমের স্বামী। বাটামারার হাজী গ্রুপ ও আকন গ্রুপের মধ্যে শান্তিচুক্তির