আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি (রোববার) সকাল ৭টার মধ্যে ভোট কেন্দ্র দখল করার হুমকি দেওয়ায় বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে নির্বাচনী প্রচারণায় হুমকি দেন তিনি। বরিশাল সদর আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান খান এই কারণ
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য ঠাকুরগাঁও -১,২ও ৩ আসনে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে টহল জোরদার করেছে ৫০ বিজিবি। এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে ৫০ বিজিবি এই টহল কার্যক্রম শুরু করে। বিজিবি জানায়, ঠাকুরগাঁও -১,২ ও ৩ আসনের বেশকিছু ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে
দিনাজপুরের হাকিমপুরের হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী গ্রামে একযোগে ০৯ টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০ টা ৯ মিনিটে উপজেলার আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে প্রায় ৯০ হাজার টাকার খড় পুড়ে গেছে। আলীহাট ইউনিয়নের আগত রিকাবী গ্রামের জহুরুল ইসলামের ১ বিঘা জমির খড়, মজিদের ১ বিঘার
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তাই শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন শেষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটগ্রহণের সরঞ্জাম। নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা। সেগুলোকে নিরাপত্তা দিয়ে আনসার ও পুলিশ সদস্যরা
আগামীকাল ৭ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন, উপজেলা
দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের ভাগ্নে সাঈদ হাসান তরফদার (শাকিল) কে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন। স্থানীয় বাসিন্দারা জানায়, গত ১১ টার দিকে একটি
পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদী। আজ শনিবার বেলা ১১টা থেকে উপজেলার নির্বাচন অফিস থেকে এ নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো শুরু হয়। পিরোজপুর জেলায় ৭ টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়ন রয়েছে। পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ), পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া)। ৩টি আসনে মোট প্রার্থী রয়েছে ১৯ জন। এ নির্বাচনে
নাটোরের বড়াইগ্রামে বালু বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালু বোঝাই আরেক ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী আলীর ছেলে ও ট্রাকের চালক শাহীন রহমান (২৮) ও আজিপুর
নাশকতা করার পরিকল্পনাকারীদের সতর্ক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন-নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত। কেউ যদি নাশকতা করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সেই সক্ষমতা বরিশাল মেট্রোপলিটন পুলিশের আছে। শনিবার (০৬ জানুয়ারি) বিকেলে ডমিনেশন পেট্রোল পরিচালনা শেষে বরিশাল নগরের আমতলা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। তারা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ছিল বলে দাবি করছে ডিবি। শনিবার (৬ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ
নির্বাচনী প্রচারণা শেষে এখন চলছে ভোটের বিসাব নিকাশ। শহর থেকে গ্রামে, চায়ের দোকান, বাজার ঘাট সব খানেই চলছে কে হবেন নৌকার মাঝি ? নাকি নৌকার পরিবর্তে নতুন কেউ আসছেন ? এমন হাজারো প্রশ্নের মধ্যে একটি কথাই সবার মুখে মুখে সেটি হলো বিরোধীদল বিহীন এই নির্বাচনে প্রতিদ্বন্দিতার কমতি না থকলেও ঝুঁকির মুখে পড়েছে নৌকা। খুব সহজে নৌকার মাঝিরা পার পাবে না
ইতিমধ্যে শেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এদিন সকাল ৮টার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন। ফলে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। রাত পোহালেই ভোট। অপেক্ষার পালা শেষ। এখন শুধু উৎকণ্ঠা। প্রার্থী, কর্মী, সমর্থক থেকে শুরু করে ভোটার পর্যন্ত এখন মহাটেনশনে। সরাইল- আশুগঞ্জ জুড়ে ভোটারদের
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে গিয়ে শেষ হয়। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করে নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকার আবারও আগুন নিয়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে ছিল লোহার ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেল। এসব লোহায় প্রায় অর্ধশত গাড়ির পাংচার হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের। শুক্রবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এধরনের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের বিভিন্ন অংশে রাস্তার পাশে গাড়ি দাড়িয়ে থাকতে দেখা গেছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের চালক জীবন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে গরুচুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বেতুয়ান গ্রামের পাশের ক্যানেল দিয়ে একটি নৌকায় ৪ জন ওই গ্রামে প্রবেশ করেন। তারা গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নিয়ে
নানা কারণে আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা ভোট উৎসবের। আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ভোটযুদ্ধ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি-জামায়াতসহ তাদের সমমনা দলগুলো এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ তার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি দল থেকে স্বতন্ত্র
মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর ও রাজনগর) সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনসহ তিনটি কক্ষের সামনের দরজা আংশিক পুড়ে গেছে বলে স্কুল ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার
গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং ভোটকেন্দ্র কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী ও পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, রাত সোয়া ১টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ শনিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ সম্প্রচার করা হবে। জানা গেছে, ভাষণে সিইসি জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বানসহ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের আহ্বান জানাবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে। সেই সঙ্গে ভোটের সার্বিক প্রস্তুতি জানাবেন এই ভাষণে। বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল
শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। দুবৃত্তের দেওয়া আগুনে বেনাপোল এক্সপ্রেসে চ ও ছ বগি শতভাগ ভষ্মিভূত হয়েছে। আগুনে ঝলছে গেছে চেয়ার, ফ্যান, জানালা-দরজাসহ বগিতে থাকা সব কিছুই। ট্রেনটির পাওয়ারকারও পুড়েছে আগুনে। তবে পাওয়ার বগির পেছনের অংশটি কিছুটা
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।এর আগে, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে
রাজধানীর সেগুনবাগিচায় একটি ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বারডেম হাসপাতাল-২ এর পাশে এ ঘটনা ঘটে।রমনা পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলি থেকে কয়েকজন ঝটিকা মিছিল বের করেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর
নাটোরের বড়াইগ্রামে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল রিফুজি পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরতে মাঠে অভিযানে নেমেছে পুলিশ। মাঝগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোস্তাক হোসেন জানান, তিরাইল রিফুজিপাড়া গ্রামে আঞ্জুয়ারা বেগম (৪৫) ও রেঞ্জু সরকার (৫৫) দম্পতির দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে দ্বন্দ শুরু হলে ছেলে রাব্বী হেসেন তিনটি দেশীয় অস্ত্রো