দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৮ হাজার ৮৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।রবিবার সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম- এনপিপি) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল-জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে হারিয়ে চমক দেখালেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুর রহমান। বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাকে। কাঁচি প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৫,১৪১টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১,৪২৩ ভোট। রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভারে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।এ ছাড়াও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বরাতে এ নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।তিনি বলেন, ফলাফল ঘোষণার পর কোনোপ্রকার বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না
নাটোর-৩ আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী জুনাইদ আহমেদ পলক।রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী পলক নৌকা প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. আলতাফ হোসেন ফুলের মালা, আবুল কালাম আজাদ সোনালী আঁশ, আমিরুল ইসলাম ডাব, আব্দুল্লাহ-আল-মামুন ট্রাক,
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৫৪ হাজার ৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ। পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) ১৫৯টি কেন্দ্রে থেকে আসা
খুলনা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান এক লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে
দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে শাহরিয়ার আলম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক পেয়েছেন ৭৩ হাজার ৬৫১ ভোট। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায়
অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে গণনা। এদিন সতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যান শোবিজ তারকারাও।এবারের নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি তিনি।এদিকে ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হন এই নায়িকা। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের সকল
বয়সের বাড়ে নানা রোগে আক্রান্ত সমিরন বেগম (৮১)। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। ( ছবি তোলা নিষেধ করেন তিনি)রবিবার (৭জানুয়ারি ) বেলা ১২টার দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ নির্বাচনে অংশ নিতে সরাইল উপজেলা পানিশ্বর ইউনিয়নের বগইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুত্রবধূর সঙ্গে হাতে চেপে এসেছেন সমিরন বেগম। সেখানে অন্যের হাতে চেপে ভোট দেন তিনি।বৃদ্ধা সমিরন বেগম সরাইল উপজেলার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা।রোববার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে তারা এ কথা জানান।বিদেশি পর্যবেক্ষকরা বলেন, আমরা ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে কথা বলেছি, আমরা সন্তুষ্ট। ওআইসির নির্বাচন ইউনিটের প্রধান শেখ মোহাম্মদ বন্দর বলেন, পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। নির্বাচনী পরিবেশ দেখে
সোবহান বেপারীর বয়স এখন ১০৫ বছর। বয়স বেড়ে যাওয়ায় অনেকটাই হারিয়ে ফেলেছেন চলাচলের ক্ষমতা। চলাচলের জন্য প্রয়োজন হয় অন্যের সাহায্য।তাই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সাহায্য নিতে হয়েছে ছেলে নূরু মিয়া বেপারীর। ভোট দেওয়া হলে ছেলের কাঁধে ভর দিয়েই বাড়ি ফিরেছেন তিনি। রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১৬ নং পালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে জানিয়ে ইসি সচিব বলেন, ৭টি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলা আনসার সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনার পর আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোটগ্রহণ শুরু হয়। রোববার (৭ জানুয়ারি) শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২৮ নম্বর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের মোট ভোটার সংখ্যা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের সব সময় ভয় ছিল, নির্বাচনে এনে আমাদের কুরবানি দেওয়া হয় কিনা। তাহলে দেশে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা চালু হবে। কিন্তু আমরা যখন গণতান্ত্রিক ভোট ব্যবস্থা বজায় রাখার স্বার্থে ভোটে অংশগ্রহণ করেছি তখন দেখা যাচ্ছে ভিন্নচিত্র। কুমিল্লার তিতাসসহ দেশের বিভিন্ন কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। রোববার সকালে নির্বাচনি এলাকা রংপুর-৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে খুলশীস্থ পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— শান্ত বড়ুয়া (২৪) ও মো. জামাল (৩৫)। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ দুজনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, সকাল ৮টা দুপুর বেলা ১২টা পর্যন্ত বিভাগভিত্তিক ভোট পড়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে
সরকারের এই নির্বাচন যে সাজানো ও গোছানো এবং ভুয়া তা বিদেশি গণমাধ্যম বলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, আর এই সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ আজ সকাল থেকে মঞ্চস্থ হচ্ছে। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের রিপোর্টে প্রকাশ করে দিয়েছে এটি একটি ভুয়া নির্বাচন উল্লেখ
বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয় তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে। রোববার (৭ জানুয়ারি) সকল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বরিশাল-৫ (সদর-সিটি) আসনের অনেকগুলো কেন্দ্র ঘুরে কোথাও তেমন ভোটারের দেখা মেলেনি। এদিকে সদর আসনের আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীম সকাল ৯টায় নগরীর ১৬ নং ওয়ার্ড নবআদর্শ সরকারি প্রাথমিক
কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা অফুলা বেগম (৯১)। বয়সের ভারে নিজে হাটা চলা করতে পারেন না। কিন্তু ভোট দেওয়ার আগ্রহ দেখে নাতি নিজেই কোলে করে কেন্দ্রে আনলেন দাদিকে। নাতির কোলে চড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে বৃদ্ধা অফুলা বেগম উচ্ছ্বসিত। রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের বনকৈট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন অফুলা
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে ভোট দেন তিনি। প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রে ভোট দেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে ভোট দেন তিনি। প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রে ভোট দেন।এর পর মেয়ে সাইমা ওয়াজুদ পুতুল
ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেছেন, আগের যেকোনো বারের তুলনায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হচ্ছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং জনগণের শক্তি নিয়ে নির্বাচিত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত
ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদশা ফয়সল ইনস্টিটিউটে সকাল ৯টায় নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।নানক বলেন, ৫০ শতাংশের বেশি
বিএনপি নানান বাহানা তুলে নির্বাচনে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফার্মগেটের মনিপুরী পাড়ার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা কিছু আসন পেয়েছিল। এবার তারা পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন