কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিলুপ্তপ্রায় প্রজাতির তিনটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭ জানুয়ারি ভোরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের জনৈক মনির উদ্দিনের বাড়ি থেকে তক্ষক ৩টি উদ্ধার করে। এসময় তক্ষক কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় তক্ষক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার
বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'র নেতৃত্বে সফলতার সাথে জনগণের নির্ভরতায় আস্থালাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৭ জানুয়ারী বুধবার গণভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অবিকল্প সারথী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানান বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র সাথে সৌজন্যে সাক্ষাৎ করে বিভিন্ন
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৪-এ দুটি নতুন চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। জানুয়ারির ২য় সপ্তাহে অনুষ্ঠিত সিইএস- এর শো-স্টপার্স ইভেন্টে, ‘এয়ারচার্জ’ এবং ‘এক্সট্রিম-টেম্প ব্যাটারি’ প্রযুক্তি নিয়ে আসে ব্র্যান্ডটি। ‘এয়ারচার্জ’ একটি তারবিহীন চার্জিং প্রযুক্তি। তবে এতে চার্জ করার জন্য ডিভাইসকে চার্জিং প্যাড স্পর্শ করার প্রয়োজন হয় না। এই প্রযুক্তির মাধ্যমে চার্জিং প্যাডের প্রায় ৮ ইঞ্চি দূর
পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার দুপুরে (১৭ জানুয়ারি) কাউখালী উপজেলার নিজস্ব ভবন থেকে অসচ্ছল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওসি মনোয়ার হোসেনের সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল জলিল আকন। এ সময় বক্তব্য রাখেন,
মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোডসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে এবং সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় বাজার মনিটরিং ও তদারকি অভিযান পরিচালনা করা হয়। তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে এসএসিপি প্রকল্পের আওতায় উপজেলার ৩০জন কৃষকদের ‘কৃষক টু কৃষক একচেঞ্জ ভিজিট’ করানো হয়েছে। পার্শ্ববর্তী বরগুনা জেলার সফল কৃষক আজিজদের ড্রাগন বাগান ও সদর ইউনিয়নের রড়াই বাগান ভিজিট করেন। এতে এ সকল কৃষকরা সরেজমিন ভিজিট করে নিজেরা বেশি করে ফসল উৎপাদন করা যায় তা হাতে কলমে দেখে এসেছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন নেতৃত্বে
দিনাজপুরের হিলিতে ৭ দিন পর সূর্যের দেখা মিলল,শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসের সাথে জেঁকে বসেছে শীত। গত ৬ দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকায় সূর্যের তাপ তেমন ছড়ায়নি। ফলে বেড়েছে শীতের তীব্রতা। অবশেষে আজ বুধবার দুপুর ২ টার দিকে সূর্যের দেখা মিলছে। এদিকে প্রতিবছরে বিভিন্ন সেবামুলক সংগঠন ও এনজিও ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করে থাকলেও এবারে
হার কাঁপানো শীতে যখন বিপর্যস্থ মানুষ, ঠিক সে সময়ে শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে পিরোজপুরের জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের সিও অফিস মোড়, বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, জেলা পরিষদ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে শতাধীক নিম্ন আয়ের মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে,
কুমিল্লার দেবীদ্বারে ঐতিহ্যবাহী ‘বুড়ি' নদীর পাড় এবং ফসলী জমির মাটি যাচ্ছে জেলার দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার প্রায় অর্ধশতাধিক ইটভাটায়। ভূমি খেকুদের থাবায় ধ্বংস হচ্ছে ফসলী জমির উর্বর মাটি। বিলীন কৃষকের স্বপ্ন। বুড়ি নদীর পাড় ঘেষে যাওয়া বৈদ্যুতিক লাইনের খুটি হেলে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। মাটি বহনকারী ট্রাকের চাকায় খানাখন্দ হচ্ছে সড়ক, ধূলাবালির আবরণে সড়কের দু’পাশের বাড়ি-ঘর, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ব্রেইন স্ট্রোক করে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো.মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পেনসিলভেনিয়া শহরে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র প্রবাসী মো.মহসিন ওরফে লাল মিয়া জানান, পেনসিলভেনিয়া যাত্রী নিয়ে যায় মামুনুর। এরপর সেখান থেকে যাত্রী নামিয়ে নিউইয়র্ক ফেরার পথে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে সাড়ে চার কেজিরও বেশি সোনার বার জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার বারের মুল্য চার কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চারশত একাত্তর টাকা। বুধবার সকালে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে এই সোনার বার উদদ্ধার করে। এ সময় মহেশপুর উপজেলার মাটিলা বাগান পাড়ার হযরত আলীর ছেলে রিমন হোসেন (২০) কে আটক করা
নওগাঁর ধামইরহাটে অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সহযোগিতায় সাবুবুর রহমান সাবুর সঞ্চালনায় ১৭ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। আরও
গত কয়েকদিন ধরে রাত হলেই জেঁকে বসছে তীব্র শীত। রাতে হিমশীতল বাতাসে কাতর ছিন্নমূল হতদরিদ্র অসহায় মানুষ। রাতের আঁধারে উষ্ণতা নিয়ে নিম্ন আয়ের অসহায় শীতার্ত ভাসমান ছিন্নমূল মানুষের পাশে স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় পড়–য়া একদল শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের উদ্যোগে নওগাঁর আত্রাইয়ে গড়ে তোল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হাতে তুলে দিচ্ছে শীতবস্ত্র। জানা যায়, তীব্র শীতে শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আঁধারেই কম্বল
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসাআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৪ ডিসেম্বর মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সুমিত কুমার। পরবর্তী
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রথম বারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হাস। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ দেখা করার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম
মেহেরপুরে আজও কমেছে তাপমাত্রার পারদ। এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ সীমাহীন কষ্টের মধ্যে সময় পার করছেন। খড়কুটো কিংবা বাঁশ-কাঠের খড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে।বুধবার (১৭ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস মেহেরপুর সহ এ অঞ্চলে সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল থেকেই রাস্তাঘাট শূন্য অবস্থা বিরাজ করছে। কাজের প্রয়োজনে ঘর থেকে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান পিটার হাস। বিস্তারিত আসছে...
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বৃহস্পতিবার দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভাহবে। এরপর শুক্রবার বেলা ১১টায়
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্লাল্কহেডের ধাক্কায় ৯টি যানবাহন নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার পর ৮টা ২৩ মিনিটের সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি স্টেশন উদ্ধার কার্যক্রম শুরু করে।বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ
আগামী মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। নৌকা প্রতীকে প্রার্থী দিলেও নেতাকর্মীরা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন, এ বিষয়ে দলের ভেতরে আলাপ-আলোচনা চলছে বলে একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা
একপাক্ষিক ও ‘পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচনে শেষের এক ঘণ্টায় ১৫.৪৩ শতাংশ ভোটসহ মোট ৪১.৮ শতাংশ ভোট পড়া বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে বিএনপিসহ ১৫টি নিবন্ধিত দলের অনুপস্থিতি ও তাদের নির্বাচন বর্জনের কারণে বেশিরভাগ আসনেই প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অন্তত ২৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্রাকিং’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বরিশালের হিজলা উপজেলায় ক্রয় সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমির সুপারি ও গাবগাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। সাধারণ ডায়েরির পর বেদখলীয় জমির মধ্যে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খড়ের পালা দিয়েছে হাশেম শেখ। এ বিষয়ে হিজলা থানায় ১৫ জানুয়ারী সাধারণ ডায়েরি (জিডি)করেছেন সাংবাদিক মোঃ আলহাজ।হিজলা থানায় জিডি নং ৫৪২। স্থানীয় ভাবে জানা যায়, উপজেলার
চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৬ ডিগ্রিতে, এতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। গতকাল সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯. ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। চা বাগান, পাহাড়ী এলাকা ও হাওরবেষ্টিত এ উপজেলায় দিন-রাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার
নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি)) রাত সোয়া ১০টার দিকে এসিল্যান্ড কবিরহাট নোয়াখালী নামে একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং