মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের উদ্দেশে এক বার্তায় গাজার ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘আমার চিন্তাভাবনা গাজা এবং সুদানের মতো জায়গাসহ সারা বিশ্বে যারা সংঘাত ও ক্ষুধায় ভুগছে এবং বাস্তুচ্যুত
পবিত্র ঈদুল ফিতর ১৪৪৫ হিজরি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আগামীকাল পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন
আগামীকাল বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আগামীকাল ঈদ উদযাপন করবেন। মঙ্গলবার দেশের কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে । মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব
বাঁশের তৈরি পলো নিয়ে কয়েক গ্রামের শত শত মানুষ দলবেঁধে নেমে পড়ে নদীর হাঁটুপানিতে। তাদের পলোর নিচে ধরা পড়ে নানা জাতের দেশীয় মাছ। এ সময় এক উৎসবের আমেজ সৃষ্টি হয়। সে উৎসব দেখতে হাজির হয় নদীরপাড়ের অনেক মানুষ। সীমান্তের নওগাঁ জেলায় পলো দিয়ে মাছ ধরার উৎসবের চিত্র এটি চৈত্র মাস। খাল-বিল, নদী নালা ও ডোবার পানি কমতে শুরু করেছে। এসব জলাশয়ে
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাদের দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি হয়েছে মঙ্গলবার (৯ এপ্রিল)। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী
দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) হবে পবিত্র রমজান মাসের ৩০তম দিন। শাওয়াল মাস শুরু হবে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল)। অর্থাৎ ওই দিনই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (৯ এপ্রিল) মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পযর্ন্ত জেলার সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা এলাকায় এ তিনটি দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের পেছনে একটি মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাহেন্দ্রের যাত্রী একই পরিবারের তিনজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই শুরু হয়েছে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের দৌড়ঝাঁপ। জাতীয় নির্বাচন বর্জন করলেও স্থানীয় এই নির্বাচনে আগ্রহ দেখা যায় বিএনপি নেতাদেরও। ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির অন্তত ১০ জন নেতা নির্বাচনে প্রার্থী হতে তৎপরতা শুরু করছেন। সম্ভাব্য এসব প্রার্থী তাদের অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালাচ্ছেন। অনুসারীরাও নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন বাড়াতে তুলে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর থানা পুলিশ ও নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে। নিহতের স্বজনরা জানান, রাসেল একজন প্রতিবন্ধী। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সন্ধ্যার পর সে যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর
পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু জোমাদ্দারের বড় ভাই অবসরপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাবরক্ষণ অফিসার বীর মুক্তিযোদ্ধা মহসিন জোমাদ্দার (৭৩) মঙ্গলবার ৯ এপ্রিল সকালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি নিলতীতে জানাজার নামাজের পূর্বে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।এ সময় রাষ্ট্রপক্ষের
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে বন্ধের আগের দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪৭টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে এসব আলু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিষয়টি হিলি স্থল ও শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হারুন উর রশিদ নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে
সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদরাসাসমুহের শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে কওমি মাদরাসাসমুহের দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে এবার সিলেট বিভাগের মাঝে শীর্ষে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী করুণা মাদরাসা। দেশবরেণ্য মনিষী, কুতুবে দাওরান শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত জামেয়া লুৎফিয়া আনোয়ারুল
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নিম্ন আয়ের শতাধিক মানুষের হাতে ১০ টাকায় ঈদ বাজার তোলে দেন স্থানীয় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্ম৷ মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ভূল্লী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়৷ সংগঠনটির সভাপতি প্রান্ত ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশানুল হক তুষার,জেলা যুবলীগের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ছোটো ভাই নিহত ও বড় ভাই মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (২৮)। আহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৩২)। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনেরকুঠি গ্রামের মৃত মনছার আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি নাবিকদের চলতি মাসেই উদ্ধার করা সম্ভব হবে। প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। নাবিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের হাত থেকে নাবিকদের উদ্ধার কোনো ছোট
দেশব্যাপী চলমান তীব্র তাবদাহের কারণে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার বাধ্যবাধকতা নেই। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে বিচারক ও আইনজীবীদের ড্রেসকোড বিষয়ে সিদ্ধান্ত হয়। অধস্তন আদালত
ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছে অসংখ্য মানুষ। এর ফলে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় এ সেতুটি দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি টাকারও বেশি। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী
আজ মঙ্গলবার (৯এপ্রিল) থেকে আগামী রবিবার (১৪ এপ্রিল) পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ছয় দিন ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ৬ দিনের ছুটির ফাঁদে পড়বে হিলি স্থলবন্দর। তবে এ সময় দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে হিলি বন্দরের আমদানি রফতানিকারক
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে মহাসড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। এদিকে, সোমবার সব পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গতকাল রাত থেকেই মহাসড়কে যাত্রীদের ঢল নামে। যানবাহন পেতে যাত্রীদের কোনো দুর্ভোগের শিকার হতে না হলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা হচ্ছে ঢাকা। নাড়ির টানে বাড়ির পথে মানুষ। বাস, লঞ্চ টার্মিনালের মতো কমলাপুর রেলস্টেশনেও বেড়েছে চাপ। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাদভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন।ঈদে ঘরমুখো মানুষের এ চাপকে স্বাভাবিক বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। মানুষের চাপের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে
ঈদের ঘরমুখো যাত্রীদের চাপে পদ্মা সেতুর টোল প্লাজায় যানজটের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে সেতুর টোল প্লাজায় ৭টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। সেই সঙ্গে দূরপাল্লার পরিবহনের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মো. জিয়া বলেন, ঈদের বাকি আর একদিন। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ
ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (৮ এপ্রিল) দুপুরে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন। তবে পুলিশ বলছে, মাদক মামলার আসামী আকরাম হোসেনকে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করার জন্য হরিপুর থানা থেকে রওনা
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় মাহাফুল আলম হৃদয় (২৭) নামে অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় জয় চন্দ্র রায় (২০) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় অপহরণকৃত একটি ইজিবাইক ও মুক্তিপণের জন্য নেওয়া ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। মাহাফুল আলম হৃদয় দিনাজপুর সদর উপজেলার শেখহাটি এলাকার নবীর হোসেনের ছেলে। আর
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং আনসার ও পুলিশ সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় করা ৭টি মামলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুমা উপজেলার বেথেলপাড়া থেকে গ্রেপ্তারের পর সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাদের বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৫৬