বরিশালের হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মোঃ বেলায়েত হোসেন ঢালী এর জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার ৪ ফেব্রুয়ারি মধ্য রাত ৩ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তার মৃত্যুর খবর শুনে সকালে হাসপাতালে ছুটে গিয়েছেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। সোমবার দুপুরে ঢাকা থেকে তার লাশ এনে হিজলা উপজেলা পরিষদ চত্বরে রাখা হয় তার
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বীমা দাবী পরিশোধ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ ফেব্রুয়ারি ) সরাইল উপজেলা ঈঁশা-খা মার্কেটের হলরুমে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সরাইল জোনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুল ইসলাম, সভাপতিত্ব করেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সহকারী ভাইস প্রেসিডেন্টও মনিটরিং কর্মকর্তা বাবু সুদীপ দত্ত, বিশেষ
পিরোজপুরের মঠবাড়িয়ার উজ্জ্বল অধিকারী (২২) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছেন র্যাব। সোমবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত উত্তম অধিকারী (৩৫) উপজেলার বেতমোড় ইউনিয়নের রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে। এর আগে গত রবিবার (০৪ ফেব্রুয়ারী) নিহতের বড় ভাই সজল অধিকারী (২৫) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আর নিহত উজ্জ্বল
নোয়াখালীর বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো.সুজন (৩৮) উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠসাংয়ের ছেলে।সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাকে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। সে ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়। এরপর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রানীরবন্দর বাজারে বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিসির যাত্রীবাহী বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে রানীবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তিনি
মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে। দেশটির বর্ডার গার্ড পুলিশের আরও কয়েকজন সশস্ত্র সদস্য পালিয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে গত তিন দিনে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল
আগামীকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিক্রি করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বরিশাল বিভাগের ছয়টি জেলায় আওয়ামী লীগ দলীয় একাধিক নারী নেত্রী এমপি হতে তৎপরতা চালাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন সংরক্ষিত আসনের কয়েকজন সাবেক এমপি, চারজন সাবেক এমপির স্ত্রী এবং একজন সিটি মেয়রের স্ত্রী। সর্বশেষ একাদশ সংসদেও সংরক্ষিত মহিলা আসনে এ বিভাগ
লালমনিরহাট এর হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় ভুট্টাক্ষেত থেকে এক সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ জানুয়ারী (সোমবার) সকালে উপজেলার বড়খাতা কলেজের পাশে একটি ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগে কাপড়ে জড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পান এক নারী। পরে স্থানীয়দের জানালে তারা হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে প্রেস বোলিংয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে খেলছে পিরোজপুরের কাউখালীর সোহাগ। অদম্য আগ্রহ আর ঐশ্বরিক প্রতিভার বিকাশ ঘটিয়ে সুপারস্টার বেবী মালেঙ্গা ষ্টাইলে যেন ওর সব পারফরমেন্স। স্বপন দেখে জাতীয় দলে খেলোয়াড় হয়ে দেশের ক্রীড়াঙ্গণকে কিছু একটা দিয়ে স্পোর্টস্ ওয়াল্ডে জায়গা দখল করতে। ওর ক্রীড়া নৈপুন্যে তা ইতিমধ্যে নজর কাড়াতে সক্ষম হয়েছে তারেক আজিজ, ডলার মাহমুদসহ অনেককে। পিরোজপুরের কাউখালী উপজেলার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মাে. মমিন মিয়া, মাে. মােখলেছ মিয়া, খালেক কালা মিয়া'সহ অভিযোগে উল্লেখিত আসামীদের থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তা চেয়ে হাজী আবু তালেব'সহ জিডিতে উল্লেখিত সাক্ষিরা একটি সাধারণ ডায়রি (জিডি) জমা দিয়েছেন। জিডি নং ১৭৩৮।গত- ৩০/০১/২৪ মঙ্গলবার সরাইল থানায় ১৭৩৮ নং সাধারন ডায়রি হিসেবে নথিভুক্ত হয়। জিডি গ্রহনকারী থানার ডিউটি অফিসার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযোগে ঘটনাটি রাত ৯টায় উপজেলার রাণীদিয়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ১০ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।সেই সঙ্গে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে দণ্ড দেওয়া হয়েছে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস সোমবার এ রায় দেন।এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ সাক্ষীর
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে গতরাতেও বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আতঙ্কে সীমান্তবাসীরা। বিদ্রোহীদের হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১০৫ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। তবে ভোরের দিকে গোলাগুলির শব্দ কিছুটা কমেছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সীমান্তের ওপারে গোলাগুলির তেমন শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন সীমান্তবাসীরা। এদিকে মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করার অভিযোগে দায়ের করা দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছে আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আর তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান। রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি
বিয়ে-বিচ্ছেদ মানুষের জীবনেরই অংশ। দেশে সময়ের সাথে সাথে বিবাহিতদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি তালাক-দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) ২০২২-এর এক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে দেশে তালাক, দাম্পত্য বিচ্ছিন্নের হার বেড়ে ৭ দশমিক ৪ শতাংশ। তবে পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, খুলনা বিভাগের নারীরা ২০২২
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বাড়ছেই। দেশটির ভালপারাইসো অঞ্চলে দাবানলে এখন পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।নিহতদের মধ্যে ৩২ জনকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া দেশজুড়ে এখনও প্রায় ৪০টির মতো দাবানল
টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ লর্ডস ও এমপিরা। একইসঙ্গে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তারা।সম্প্রতি ব্রিটিশ হাউস অব লর্ডসের কমিটি রুমে ‘বঙ্গবন্ধু ও ব্রিটেন’ শীর্ষক একটি সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রভাবশালী লর্ডস সদস্য ও এমপিরা। অনুষ্ঠানে ব্রিটিশ লর্ড ডেভিড ইভানস বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের
নামাজে যথাযথ মনোযোগ ও খুশুখুজু না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এমন অনেক লোক আছে যারা নামায পড়ে কিন্তু তাদের নামায পুরাপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না। তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ,
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে। ফরম বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বের
শীত মৌসুমের শুরুতে গ্রাম বাংলার পাড়া-গাঁয়ে খেঁজুর গাছ থেকে সুস্বাদু রস সংগ্রহের কাজে ব্যস্ত থাকতেন গাছিরা (গাছ পরিচর্যাকারীরা)। গ্রামীণ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ হয় খেঁজুর গাছ থেকে রস সংগ্রহের ধুম। এখন আর গ্রামগঞ্জে তেমনটা দেখা যায় না। কারণ দক্ষিণাঞ্চলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে খেঁজুর গাছ। আগের মত মিলছেনা খেঁজুরের রস। শহরায়নের আগ্রাসনে প্রকৃতির ঐতিহ্য খেঁজুর গাছ দিনে দিনে হারিয়ে যাচ্ছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকারকে অপসারণ করা হয়েছে।রোববার বেলা পৌনে ৩টায় অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লা উপ-পরিচালক মো. মিজানুর রহমান। জানাগেছে, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে সি. আর-৪১৬/২০২১ নং মামলায় বিগত ৫/১/২০২৩ তারিখে অভিযোগ গঠন করায় স্থানীয়
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী অনুষ্ঠিত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৩-এ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল থেকে ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪টি ট্যালেন্টপুল বৃত্তি, ১১টি সাধারণ বৃত্তিসহ শতভাগ কৃতিত্ব অর্জন করেছে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়াডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো নার্সারি শ্রেণির শিক্ষার্থী শেখ হাবিব মুহাম্মদ, প্রথম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় শ্রেণির
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চল্লিশ দিন ধরে ইভা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। গত বছরের ২৭ ডিসেম্বর হরিণাকুন্ডুর কুলবাড়িয়া গ্রামের শ^শুর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ইভা খাতুনের পিতা আলমগীর হোসেন। ইভা খাতুন একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। লিখিত জিডি সূত্রে রোববার জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে শ্বশুরবাড়ি থেকে
নোয়াখালীর সদর উপজেলার প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই মাদক সেবিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের ১শত টাকা করে অর্থদণ্ড করা হয। দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো.রোমন ওরফে বাদশা (৩৫) ও নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো.হোরন ওরফে হেঞ্জু (৩৩)। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারি