প্রার্থীদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে নির্বাচনের পর হলফনামা যাচাইয়ের ইঙ্গিত দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি আছে। নির্বাচনটা শেষ হোক, এরপর প্রার্থীদের সম্পদের হিসাবের সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ আছে। সোমবার (১ জানুয়ারি) দুদক কার্যালয়ে এমজিআই-র্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের রায় ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পররাষ্ট্রসচিব বলেন, একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে বা উনি জামিনও পেয়েছেন। সুতরাং বিষয়টা একটা চলমান আইনি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেটের গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান তিনি। কতগুলো ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।’ ভোটের দিন ইন্টারনেট স্লো হবে
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম এবং আছি। আমাদের সময় ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত আছে। আমরা শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর জন্য কাজ করে মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই। আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। সোমবার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। রাজধানীর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আজ সোমবার সকাল ৯টায় ছোটবাজার বিএনপি'র দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ র্যালী বের করে। র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম
সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বছরের প্রথম দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবেন। সোমবার (১ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে
মাছ ধরতে বেড়িয়ে নিখোঁজের ৩৯ ঘন্টা পর সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যায় লাশ মিলল মৎস খামারে। ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা গ্রামের ‘ভাইয়া গ্রুপ’র পাশের একটি মৎস খামারে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত: আব্দু মিয়ার পুত্র জালাল মিয়া(৫২) গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিল থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সোমবার (১জানুয়ারী) সন্ধ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়, উপকূল, হাওড় ও নদীবেষ্টিত দুর্গম এলাকার ভোটের ফলাফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা/উপজেলা, সমূদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং কর্মকর্তা/সহকারী
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবীদ্বারে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা। সোমবার (১ জানুয়ারী) সকালে উপজেলার বিভিন্ন স্কুলে’ ইংরেজী বছরের প্রথম দিনে ‘বই উৎসব’ দিবসের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে একযোগে সকল শ্রেণীর টেক্সবোর্ড’র বই বিতরণ করা হয়েছে। দেবীদ্বার
একদিকে নতুন বছরের প্রথম দিন অপরদিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই, এমন একটি আনন্দ আর উচ্ছাসে ভরা পরিবেশের মধ্যদিয়ে সারা দেশের মতো বরিশালের হিজলা উপজেলার শিক্ষার্থীরাও নতুন বছরের শুরুতেই হাতে পেয়েছে নতুন বই। নতুন শ্রেণীর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের কেউ বই গুলোকে দেখছে উল্টেপাল্টে আবার কেউ কেউ নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ। সোমবার ১ জানুয়ারি সকাল দশটায় উপজেলা সদরের টি,টি এন্ড ডিসি
সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলাতেও ২০২৪ ইং সালের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে । এ উপলক্ষে রোববার বদলগাছী সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয় চত্বরে সকাল সাড়ে ১০টায় বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যেগে ও সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পরে বেলা ১১টায় বদলগাছী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যেগে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক
নতুন বছর। নতুন ক্লাস। সেই সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ¡সিত পিরোজপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় বিনামূল্যের নতুন এ পাঠ্যপুস্তক। বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এ বছর জেলায় ১ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন শিক্ষার্থীর হতে ১৬ লক্ষ ৯১ হাজার ৫১৩ টি
বই উৎসবের দিনে দিনাজপুরের হাকিমপুর হিলিতে শিক্ষার্থীরা পেলো নতুন বই। ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার (০১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহি বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় । এ
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ জানুয়ারি) বই বিতরণ উৎসব এর মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে গেল নতুন বই। এ উপলক্ষে উপজেলার সরকারি বালক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আলাদা আলাদা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বই উৎসব ২০২৪ জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
বরিশালে নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে দারুণ খুশি বরিশালের প্রাইমারী, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। সোমবার সকালে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। সেসময় জেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই
পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি হাইস্কুল ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বই বিতরন উৎসব উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল দশটায় সুবিদখালী সরকারি হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বই বিতরন উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান। বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। সুবিদখালী সরকারি হাইস্কুলে সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের এক প্রতারককে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। এসময় ১টি কাডার্ভ ভ্যান জব্দ করা হয়েছে। আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বালিয়পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। সোমবার (১ জানুয়ারী) দুপুরে র্যাব-১২এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা’র কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকপাড়া বাজারের চৌরাস্তা এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঝুমা’র কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে
সড়কে দুই জনের মৃত্যু দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে। সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)। আহতরা হলেন, একই উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারনা শেষ পর্যায়ে। তবে এরমধ্যে আশাশুনির বিভিন্ন দোকানপাট, অলি-গলি, চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী আড্ডা। কি হবে ফলাফল? আশাশুনি উপজেলার বিভিন্ন চায়ের দোকানে, নির্বাচনী ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এ আড্ডা ও চা পানের ধুম। চা দেয়ার ফাঁকে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে ভোট নিয়ে আলোচনা।আর মাত্র ৫ দিন পরেই
গাইবান্ধা -১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী –সমর্থকদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামীলীগ সমর্থিত, লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রথম দিকে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে গত ১৭ ডিসেম্বর সেই প্রার্থীকে প্রত্যাহার করে শুধু লাঙ্গল প্রতীকের প্রার্থীকে রাখেন ক্ষমতাসীন আওয়ামী
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত মধ্যরাতে মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নে সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী ক্যাম্পে এ ভাঙচুর করা হয়। পঙ্কজ অনুসারীদের অভিযোগ, শাম্মীর অনুসারীরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এ ঘটনায় সহকারী রিটারিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক