এসএসসি ও সমমানের পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী মায়ের (৪৬) জায়গায় মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ওই পরীক্ষার্থী ১৩ বছর বয়সের সুমাইয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদরের হরিদাশপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থী মা খাদিজা বেগম গোপালগঞ্জ শহরের
লাইসেন্সপ্রাপ্ত, নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ছাড়া চেম্বার বা ডায়াগনস্টিক সেন্টারে কোনো অবস্থাতেই অ্যানেসথেসিয়া দেওয়া যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিক) পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আবশ্যিকভাবে পালনের নির্দেশ দেওয়া
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে
ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে রফিকুল ইসলাম জামালকে
জামালপুরের ইসলামপুর ৪নং চর হাইস্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। ছেলে পরীক্ষার্থী হলেও বাবা রয়েছেন কেন্দ্রে অলিখিত কেন্দ্র সচিব হিসাবে প্রশাসনিক দায়য়িত্বে। জানা গেছে, ইসলামপুর উপজেলার ইসলামপুর ৪নং চর হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন কেন্দ্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল হাকিমের এক ছেলে। ফলে এবার তাকে কেন্দ্র সচিবের দায়য়িত্বও দেওয়া হয়নি। কিন্তু তিনি কেন্দ্র সচিব না
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন বা বিপি দিবস উদযাপন করা হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন বিশ্বব্যাপী বিপি ডে বা দিবস নামে পরিচিত। দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে। র্যালী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে কয়লাবিদ্যুৎ প্রকল্পের অধীনস্থ সুমিতমো কোম্পানীর সিকিউরিটি অফিসার মশিউর রহমান মেজর পরিচয় দিয়ে দৈনিক কালবেলা ও দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সাংবাদিক রকিয়ত উল্লাহকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে কয়লাবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পের স্টাফ কোয়ার্টার ও কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভিতরে আটকে রেখে গালিগালাজ, মারধর
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিশ্বের বুকে যে পরিচয়টা পেয়েছি, সেটা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান। আমরা যে মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা যে স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি সেটা তার হাত ধরেই এসেছে। এ উপমহাদেশে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সে জাতি রাষ্ট্র
কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষ্যে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন। এখন থেকে করপোরেশনের ৫০ কেজি
গত সপ্তাহে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না এই দম্পতি। সন্তানকে নিয়ে মাহি থাকছেন আলাদা। এরই মধ্যে বুধবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। যেখানে তিনি নিজের একাকিত্বের কথা জানান। মাহি লেখেন, ‘একা একা লাগে’। ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী। এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের
বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে। তবে খুব যে বেশি চাপ বিষয়টা ওইরকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি? আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অর্থমন্ত্রীর দপ্তরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) ও আইএফএডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় এক জনসভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ক্রেজি এসওবি’ (সান অব বিচ অর্থাৎ পাগল কুকুর ছানা) বলে গালি দিয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) জো বাইডেন সান ফ্রান্সিসকোতে ২০২৪ এর তার পুনর্নির্বাচনের প্রচারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে এই কথা বলেন। নির্বাচনী প্রচারণায় বাইডেন যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছিলেন, তখন তিনি বলেন, ‘আমাদের পুতিনের মতো ‘ক্রেজি এসওবি’
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি মিম খাতুন ওরফে আফসানা মিম (২৬) ও তার স্বামী ওবাইদুল্লাহের (৩৬) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাবনা শহরের মাসুম বাজার এলাকার বাসা থেকে পাবনা সদর থানা পুলিশের সহযোগিতায়
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে সম্প্রতি ইউনাইটেড রাইস মিলে দূধর্ষ ডাকাতির ঘটনার ৭ দিন পর আন্ত:জেলা ডাকাত সর্দারসহ ৬ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। দিনাজপুর ডিবি পুলিশ ও হাকিমপুর থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার রাতভর জেলার ফুলবাড়ি, চিরিরবন্দর, খানসামা ও হাকিমপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি গ্রিল কাটার যন্ত্র, দুইটি টর্চ লাইট, দুইটি
ঝালকাঠির নলছিটি শহরের বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একতলা নতুন ভবনের কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। এই ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের
বাংলা বর্ষপঞ্জিকার হিসাবে আজ ৯ই ফাল্গুন। স্বাভাবিকভাবে এ সময়টা 'না শীত- না গরম' এমন একটি আবহাওয়া বিরাজ করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আকাশে মেঘ রোদ্দুরের খেলা চলছিল। সকাল সাড়ে ১১টায় ঝির ঝির করে বৃষ্টি নামে। কিছুক্ষণ পরই চারিদিক অন্ধকার হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর থামে বৃষ্টি। এরপর বিকেল ৩টা থেকে ৫টা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) মুষলধারে বৃষ্টি চলমান
নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার বিভিন্ন ক্যাটাগরিতে ভোলার তিন উপজেলার ২১০ নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মধ্যে এ ল্যাপটপ বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরামে ‘হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত প্রযুক্তির সহায়তায় ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পে অধীনে প্রশিক্ষণার্থীদের মধ্যে এ ল্যাপটপ বিতরণ করা হয়। ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের
আজ বৃহস্পতিবার সকালের দিকে সরাইলের আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। দুপুর ১২টার দিকে মেঘ ও রোদের লুকোচুরি চললেও রোদের দাপট ছিল খুব কম। এর কিছু সময় পর আকাশে কালো মেঘ জড়ো হওয়ার পাশাপাশি ভ্যাপসা গরম শুরু হয়। বেলা একটার দিকে টিপটিপ বৃষ্টির পর শুরু হয় মুষলধারায় বর্ষণ। টানা চলতে থাকা কয়েক ঘণ্টার বৃষ্টিতে সরাইল উপজেলা বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে । দুপুর আড়াইটার
'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং হোক আমাদের প্রত্যাশা' এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৭ তম জম্মবার্ষিকী ও বিপি দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি অমিত রায়
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদ্যসের প্রতিনিধি দলের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পানি সম্পদ সচিব নাজমুল আহসান এসময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ খাতসহ স্মার্ট অবকাঠামো খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময়
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল পরিক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি
নওগাঁর ধামইরহাটে টানা ৩য় বারের মত বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ধামইরহাট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় শিক্ষক নেতা আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদালাপি ব্যক্তিত্ব মো. শাহজাহান কবির। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের উপস্থিতিতে ৩শত শিক্ষকের কন্ঠভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারী দুপুর
পিরোজপুরের কাউখালীতে মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই আপন ভাই। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের আবুল হোসেন মল্লিকের দুই ছেলে সাইফুল ইসলাম ও মোঃ আসাদ তাদের মায়ের লাশ ঘরে রেখে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ভান্ডারিয়া উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছে। উল্লেখ্য বুধবার রাতে আবুল হোসেন মল্লিক এর
নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে সম্প্রতি আশঙ্কাজনকভাবে গরু ও ব্যাটারি চালিত ভ্যান ও মোবাইল ফোন চুরি বৃদ্ধি পেয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আশঙ্কাজনক হারে চুরিসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আর এসব অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হলেও থামানো যাচ্ছে না অপরাধমূলক কর্মকান্ড। হঠাৎ করেই চুরি বৃদ্ধি পাওয়ায় গ্রামের সাধারণ মানুষ