রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডে নোয়াখালীর ৪জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক মা ও তার দুই শিশু সন্তান রয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন, একই বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (২৮) ও তার দুই শিশু ছেলে আরহান
১২ বছর বয়সী নুরে জারিন নুদার। বর্তমান সময়েরর ছেলে-মেয়েদের থেকে একটু আলাদা। যে বয়সে মেয়েরা মুঠোফোন নিয়ে ব্যস্ত। ওই বয়সে ক্ষুদে এ শিক্ষার্থী হাতে কোরআন লিখে পার করছে ব্যস্ত সময়। তার গল্প শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। এই মাদরাসা শিক্ষার্থীর কোনো ক্লাসে পড়তে হয়নি প্রাইভেট। মাত্র ১০ মাসে নির্ভুল ভাবে সে পুরো আল-কোরআন হাতে লিখেছেন। তার দৃষ্টিনন্দন হাতের লেখা দেখলে
নোয়াখালীর সেনবাগ থানায় এক তরুণকে পেটানোর অভিযোগে উপপরিদর্শকের (এসআই) সঞ্জয় সিকদারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান (২৩) উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা মজুমদার বাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপারের দায়িত্বে থাকা নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। একই
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কার্যকরী সংসদের ব্যানারে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি'র ছবি ব্যবহার করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাতীবান্ধা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নূরনবী। অভিযুক্ত শিক্ষকরা হলেন, সুধাংশু ভুষন রায়, মাসুদা আক্তার বানু,রাব্বী গোলাম সারোয়ার মনিরুল ইসলাম তপু, সুলতান আহম্মেদ শিপু, আব্দুল জব্বার, মিজানুর রহমান
নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী এক শিশুর সুন্নতে খৎনা করার সময় লিঙ্গের সামনের অংশ কেটে মাটিতে ফেলে দেওয়ায় হাজামা (খৎনাকারী) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত শিশু সাহাদাত হোসেনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তার মোহাম্ম মামুন (৩৫) সদর উপজেলার দাদপুর ইউনিয়নের মো.হানিফের ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে উপজেলার বুরপিট
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, গতকাল রাতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যেটি
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের
রাজধানীর বেইলি রোডের সাততলা ভবনে আগুনের ঘটনায় ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসারসহ (৪২) একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, তাদের প্রত্যেকেরই সপ্তাহ খানেক পরই ইতালি চলে যাওয়ার কথা। তিনদিন আগেই পরিবারের প্রত্যেকের ভিসা মিলেছে। শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান নিহতের স্বজন মোস্তাফিজুর রহমান শাহীন।তিনি বলেন, কাউসার দীর্ঘদিন ধরে ইতালিতে থাকতেন। এক
বেইলি রোডের রেস্তোরাঁয় বান্ধবী আর তুতো বোনদের নিয়ে খেতে গিয়েছিল নিমু। ভবনে আগুন লাগলে তারা ছয়জন ভেতরে আটকা পড়ে। আগুন যখন নিচ থেকে ওপরের দিকে ক্রমশ তীব্র হচ্ছিল, তখন ১৮ বছর বয়সি নিমু ফোন করেন তার বাবাকে। বাঁচার আকুতি জানিয়ে নিমু তার বাবাকে বলেন, ‘বাবা, আমাকে বাঁচাও, আমি আটকে পড়েছি।’ এর কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় নিমুর মোবাইল ফোন। বাবা আবদুল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। যদিও ইসরায়েলি বর্বর হামলায় ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।অবশ্য গাজায় ইসরায়েলের নিরলস বর্বর হামলা এখনও চলছে এবং এতে করে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলেই মনে
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মুজিবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার জায়গায় প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এর
রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগে। ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম। নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে। বেইলি রোডের আগুনের ঘটনায় ৪৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রাত ২টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২ জনের সবার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৩৩ জন এবং পাশের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন
মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে। রোববার (৩ মার্চ) বিকেলে এ নতুন দাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন
পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নবীরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। বাড়তি বিদ্যুতের মূল্য ফেব্রুয়ারি মাস থেকেই গ্রাহককে পরিশোধ করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২৩০ কেভি সঞ্চালন লাইনের বিদ্যুতের পাইকারি দাম নির্ধারণ করা হয়েছে ৮ টাকা
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ সংকলন করা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে ‘সকলের তরে সকলে আমরা’ এবং ‘আহ্বান’ নামের দুই বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী জাতিসংঘে ১৯টি ভাষণ দিয়েছে। এসব ভাষণের সংকলিত বইয়ের নাম ‘সকলের
পরিছন্নকর্মীর ডেলিভারিতে মাদারীপুরের কালকিনিতে মোসাঃ রহিমা বেগম-(৩২) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সাহেবরামপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে ডাক্তার উপস্থিত না থাকায় ওই গৃহবধুর নরমাল ডেলিভারি করেছেন পরিছন্ন কর্মী। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর
পিরোজপুরের কাউখালীতে ইয়াবা সহ ব্যবসায়ী গ্রেফতার। জানা গেছে, কাউখালী থানা পুলিশ উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের জোলাগাতি গ্রামের জাকির হোসেনের ছেলে ইয়াবা ব্যবসায়ী কুখ্যাত ডাকাত আলামিন ওরফে ইমরানকে বুধবার উপজেলার তালুকদার হাট থেকে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী থানার এসআই আবুল কালাম আজাদ। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, তার বিরুদ্ধে কাউখালী সহ একাধিক থানায় মামলা রয়েছে।
পেয়ারার লোভ দেখিয়ে ঠাকুরগাঁওয়ে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় এক কিশোরকে আসামী করে থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। পরবর্তিতে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির পাশের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয়ায় এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উত্তর কুরালি পাড়া গ্রামে। অভিযুক্ত ওমর ফারুক (১৭) একই এলাকার হায়দার আলীর ছেলে। সে এবার
বরিশালে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ১নং ওয়ার্ডের অধ্যক্ষ ইউনুস খান সড়ক (খালপাড় সড়ক) অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা দ্রুত এ সড়কটি মেরামত করার জন্য মেয়রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন সংস্কার না করা এবং মাঝপথে সংস্কার কাজ বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সড়কে যানবাহন
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট কিন্ডার গার্টেন (কে.জি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও ধামইরহাট কে.জি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আসমা খাতুনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক
শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তার নিজ উপজেলা আশাশুনির বুধহাটার জন্ম স্থানে ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বুধহাটা আশাশুনি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় । আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসান ও শিক্ষক হাসান ইকবাল মামুনের
পিরোজপুরে মঠবাড়িয়ায় ঋনের দায়ে দায়ের হওয়া মামলায় পুলিশের গ্রেফতার এড়াতে মো. আব্দুল হালিম মৃধা (৪৫) নামের এক ঠিকাদার আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সভার সবুজ নগর এলাকায়। নিহত হালিম মৃধা ওই এলাকার মান্নান মৃধার ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারী) দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের মেঝো ভাই মামুন মৃধার সাথে মুঠো
সাত বছর বয়সী এক শিশুর সুন্নতে খৎনা করার সময় লিঙ্গের সামনের অংশ কেটে মাটিতে ফেলে দিয়েছে হাজামা (খৎনাকারী)। এ ঘটনায় গুরুতর আহত শিশু সাহাদাত হোসেনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের বুরপিট গ্রামের বুরপিট দক্ষিণ সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন অভিযুক্ত হাজামা (খৎনাকারীকে) মামুনকে