ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।বৃহস্পতিবার (২৩ মে) এই শোক পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।রাইসি ও তার সহযাত্রীদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোট শুরুর প্রথম চার ঘণ্টায়, সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।মঙ্গলবার (২১ মে) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানান।তিনি বলেন, ১৩ হাজার ১৫৫ ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ভোটকেন্দ্রের ভোটের হার দুপুর ১২টা
সরকারি জায়গা দখলদারের স্থাপনা উচ্ছেদ করতে চিঠির প্রেরণ করাই। গতকাল রবিবার দখলদাররা মামলার হুমকি দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়াকে। ইউএনও সরকারি কার্যলয়ে ঢুকে এ মামলার হুমকি দেন অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল বাজারের নদীর জায়গা দখলকারী কয়েক জন। যার সততা সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া স্বীকার করেছেন। সরাইল উপজেলা ৯ টি ইউনিয়ন নিয়ে
দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল (অব.) আজিজ আহমেদকে,
সারাদেশে আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে, সেই পূর্বাভাস দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২১ মে) সকালে দেওয়া সেই পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তিতে এটি ঘণীভূত হতে পারে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রকে আনসারের পোষাক পড়ে নির্বাচনে ডিউটি করছেন। চাচা আলামিনের পরিবর্তে তিনি নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছেন বলে ওই স্কুল ছাত্র জানিয়েছেন। তবে তিনি কিভাবে ডিউটিতে এসেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায় হোসাইন (১৪) নামে এক কিশোর আনসারের পোশাক পড়ে নির্বাচনের ডিউটি করছেন। এসময়
নাটোরের বড়াইগ্রামে মাটি টানা গাড়ির নিচে চাপা পড়ে মেহেদী হাসান (২০) নামে এক চালক নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে সদর ইউনিয়নের প্রিয়ভাগ গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত চালক নওগাঁ জেলার ধামইরহাটি উপজেলার চক ভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে। ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক বলেন, কয়েক মাস যাবত উপজেলার ভরতপুর গ্রামের সুজাব হোসেন নামের এক মাটি ব্যবসায়ী সদর ইউনিয়নের প্রিয়ভাগ গ্রামের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা প্রায় সাড়ে সাত মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার বাহিনীর অব্যাহত হামলা ও অভিযানে উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আদালতে। গণহত্যা বন্ধের দাবি তুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ইসরায়েলের পক্ষে জোরালো
বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। তার লেখক বাবর আলী। আজ (মঙ্গলবার) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট, বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী জয় করেছেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। তিনদিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেছেন তিনি। এটিই বাংলাদেশের কারো প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।এর আগে
মঙ্গলবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অতিরিক্ত সচিব বলেন, এ ধাপের ১৫৬ উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারীরিক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ভোটগ্রহণ চলছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্যে একেক অঞ্চলে বিভিন্ন হারে
আর মাত্র এক মাস পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। তবে এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে লড়বে তারা।সোমবার (২০ মে) ইকুয়েডর ও গুয়াতেমালা ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আগামী ১০ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, দুই প্রীতি ম্যাচের স্কোয়াড
টেকনাফ হয়ে মেরিন ড্রাইভ পার হচ্ছিল সড়ক ও জনপদ বিভাগের লোগো লাগানো বিলাস বহুল (এসইউভি) পাজেরো গাড়ি। ওই গাড়িতে পাওয়া যায় ৭ লাখ ইয়াবা। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। গাড়িতে তল্লাশি চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণকৃত ইয়াবাকারবারি আবদুল আমিনকে (৪০) তার ৩ সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। সোমবার (২০ মে) দিবাগত
দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার ভোট আগামীকাল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে বিকেল ৪টায়। ভোট ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।১৫৬ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, প্রচার শেষ করতে
ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীকে কোনো ধরনের বাড়তি সুযোগ নিতে দেওয়া হবে না। অবাধ-সুষ্ঠু-গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাশুনি উপজেলার এই নির্বাচন হবে সারা দেশে একটি মডেল নির্বাচন। সোমবার (২০ মে) সকাল ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী খালে নিখোঁজ হওয়া শিশু মো. মোফাচ্ছেলের (১১) লাশ অবশেষে দীর্ঘ ২২ ঘন্টা পর উদ্ধার হয়েছে। রবিবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে ইছামতী খালের পারুয়া ইউনিয়নের আদর্শপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, পারুয়া ইউনিয়নের বাসিন্দা মো. মোজাম্মেলের ছেলে গত (১৮মে) দুপুর ২ টার দিকে নিখোঁজ হয় শিশুটি। স্থানীয়রা জানান, মোফাচ্ছেলের বাবা খাল থেকে বালু তুলে জীবিকা নির্বাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করেছে বাংলাদেশ। এ জন্য আজ সোমবার (২০ মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সভাপতিত্বে তার কার্যালয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি স্বরুপ এই পদক দেওয়া হবে প্রতি দুই বছর
ঢালিউড সুপারস্টার শাকিব খান ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন বলে সংবাদ চাউর হলে মিষ্টি জান্নাত ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সেই পাত্রী তিনি। তবে গণমাধ্যমকে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। এদিকে গণমাধ্যম অনুযায়ী, শাকিবের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, কেন শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকবে না? অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা। অন্যদিকে,
অপ্রত্যাশিতাবে হেলিকপ্টায় দুর্ঘটনায় ৬৩ বছর বয়সে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার (১৯ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে। রাইসি তার কট্টরপন্থী অবস্থান এবং দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তিনি ১৯৮৮ সালে দেশটির হাজার হাজার কারাবন্দির মৃত্যুদণ্ড কার্যকর ও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরে উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২১ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট
বরিশালে বেশকিছু দিন যাবত ভ্যবসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। তীব্রগরমে সবচেয়ে কস্ট পোহাচ্ছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম অনুভুত হচ্ছে বেশ। সকাল থেকেই প্রচন্ড গরম অনুভূত হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতাও। তবে বেলা সাড়ে ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক বজ্রপাতে জাকির ফকির (৩৩) নামক এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির ওই ইউনিয়নের মস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জহির জানান, জাকির মহাসড়কের খলিলপুর গ্রামে রেজাউলের বাড়িতে কাজ করছিল। এময় গুঁড়ি বৃষ্টি পরছিল। আকস্মিক বজ্রপাত ঘটলে জাকির আহত হয়। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহির্বিশ্বের সাথে মিল রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ মে) সকালসাড়ে ৯ টায় বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নওগাঁর আত্রাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা সেবিকাদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলার ভবানীপুর শাখার উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থাটির সিনিয়র শাখা ব্যবস্থাপক মো.আব্দুস ছাত্তার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, শিক্ষা সুপারভাইজার সাইফুল ইসলাম। দুই দিন ব্যাপী
পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ শিল্প মেলার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম । কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল আহসান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির ও রিপোর্টার্স ইউনিটির