পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৯৮৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ২৩৮ জন হজযাত্রী সৌদি গেছেন। বুধবার (২৯ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এস তথ্য জানানো হয়।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়। হেল্পডেস্কের তথ্যমতে, এখন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্পে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।বুধবার (২৯ মে) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সবার চোখ এখন ৮৭ উপজেলার নির্বাচনের দিকে।বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে এক লাখ ৪০ হাজার ৮৬১ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও সোয়া কোটির বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছেন। তাই এসব সংযোগ দ্রুত চালু করতে কাজ করা হচ্ছে।মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) তিন কোটি তিন লাখের বেশি
কুমিল্লার দেবীদ্বারে আলিফ নামে দু’বছরের এক শিশুর মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে সন্তানের নিথর দেহ কোলে নিয়ে বাড়ি ফেরার পথে বাবা মায়ের বুকফাটা আর্তনাদে ভারি হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ মে) বিকেল ৫টায় উপজেলার ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের ছালেমন্দের বাড়িতে। নিহত শিশু
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৭ শত ৭৫টি আবেদনের পৃক্ষিতে উম্মুক্ত লটারীর মাধ্যমে ২শত ৯৪ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার এর সভাপতিত্বে কৃষকের মাধ্যমে ১ হাজার শত ৪ শত ৪৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারী শুভ
'শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।মঙ্গলবার (২৮ মে) এ উপলক্ষে সকাল এগারোটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বাহির হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর
কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কলকাতা থেকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা খণ্ডিত অংশগুলো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ কি না, ডিএনএ টেস্টের পর তা জানা যাবে। কলকাতা থেকে সময় সংবাদের প্রতিবেদক সুব্রত আচার্য জানান,
মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রতিটি গাড়ির দাম এক কোটি টাকার বেশি হলেও, মূল দাম ৩৫ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা। বাকিটা কর। এসব গাড়ি দীর্ঘদিন চলবে। এসময় গত ৫ বছরে বিভিন্ন অনিয়মের জন্য ১৭৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সরকারি চাকরিতে বর্তমান শূন্য পদের সংখ্যাও জানান তিনি। বলেন, সরকারি চাকরিতে অনুমোদিত
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা শপথ পাঠ করেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুর একটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের কবলে মারা পড়েছে হরিণসহ অন্যান্য প্রাণী। সোমবার (২৭ মে) বিকেলে বনের কটকা ও দুবলা এলাকা থেকে দুইটি মৃত হরিণসহ আরও ৯টি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন বনরক্ষীরা।এছাড়া রিমালের তাণ্ডবে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুর। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৮ মে) দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে যাবেন। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পটুয়াখালীর অন্তত ৩ লাখ ২৭ হাজার মানুষ
তীব্র তাপদাহে পুড়ছে পাকিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সরদার সরফরাজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোমবার মোহেঞ্জোদারোতে যে তাপাত্রা রেকর্ড করা হয়েছে, তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। অসহনীয় গরম-তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মোহেঞ্জোদারোর জনজীবন। এ অঞ্চলের বাসিন্দা এবং রেস্টুরেন্ট মালিক ওয়াজিদ আলী (৩২) বলেন, ‘লোকজন পারতপক্ষে
শেরপুর থেকে মোবাইল কিনতে ৫০ হাজার নিয়ে ঢাকার একটি শপিং মলে আসে ১০ বছরের এক শিশু। এ ঘটনায় সোমবার (২৭ মে) শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গেছে, ঢাকার একটি শপিং মলে ভালো মানের মোবাইল ফোন পাওয়া যায়, ইউটিউবে এমন ভিডিও ও বিজ্ঞাপন দেখে শিশুটি শেরপুর থেকে ফোন কিনতে ঢাকায় আসে। এ বিষয়ে পুলিশ বলছে, ১০ বছরের ওই শিশুটি পরিবারের কাউকে না
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে গভীর রাতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়িতে ঢুকে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত নাতনিকে রাতেই কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বোরখা পরে এ হত্যাকাণ্ড ঘটায়।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের অন্যান্য জেলার মতো রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেই টিনের বেড়া, বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ এবং ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মরিয়ম বেগম (৪৫), লিজা আক্তার(১৫) এবং মো. রাকিব (২৫)। সোমবার (২৭ মে) রাতে রাজধানী ঢাকার খিলগাঁও এবং যাত্রাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের আলাদা তিনটি ঘটনায় তারা প্রাণ হারান।বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাদের ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনার হত্যা তদন্তে এই মূহুর্তে ভারতের কলকাতায় অবস্থান করছেন ডিবিপ্রধান হারুন অর রশিদ। তদন্তের স্বার্থে সোমবার (২৭ মে) সারাদিন বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। পরে সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবিপ্রধান, যেখানে তিনি বলেছেন, এমপি আনারকে হত্যার পর তার মরদেহটি কিমা করে পাবলিক টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে জড়িতরা। হারুন অর রশিদ বলেন, শনিবার (২৫
রোববার (২৬ মে) থেকে সোমবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ উপকূলীয় এলাকা। ঘরবাড়ি ভেঙে বিধ্বস্ত জনপদ। ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন জেলায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। মৃতরা হলেন: ভোলার লালমোহন উপজেলার চর
পুরনো কিছু বাঁশ আর টিনের তৈরি ছাপড়া ঘরে বসবাস করতেন সত্তর বছর বয়সি বৃদ্ধা ফতেমা বেগম। রোববার বিকেলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দিলে সন্ধ্যা রাতেই পাশের বাড়িতে আশ্রয় নেন তিনি। দূর্যোগকালীন সময় পাশের বাড়িতে আশ্রয় নিয়ে পরদিন সকালে নিজের বাড়ি এসে দেখেন তার ঘরখানা আর দাড়িয়ে নেই, মুখ থুবরে পড়ে আছে ভিটিতে। ঘূর্ণিঝড় রিমেল রাতেই তার থাকার শেষ আশ্রয়টুকু গুড়িয়ে
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত হয়েছে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি। সঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯০০ ঘরবাড়ি।সোমবার (২৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলাসহ উপকূলীয় ১৯
দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে উপকারভোগী কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ মে) বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কার্যালয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান ৩৫৭জন কৃষক নির্বাচন করা হয়। উন্মুক্ত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের
দেনার দায়ে টাঙ্গাইলের গোপালপুরে, একমাত্র কন্যা ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৪)কে ঘুমের ঔষধ প্রয়োগ ও বালিশ চাপায় হত্যার পর ভাদুরিচর গ্রামের মোশারফ হোসেনের পুত্র মাসরুল হোসাইন (৩৫) ও মীরা আফরোজ সাথী(৩০) দম্পতি আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন পুলিশ। জানা যায়, সোমবার ভোররাতে সন্তানের মৃত্যু নিশ্চিতের পর। স্বামী-স্ত্রী ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে,টের পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত একটি বাড়ি থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে ব্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র্যাব সদর দপ্তরের লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।প্রেস ব্রেসফিংয়ে দেয়া তথ্য থেকে জানা গেছে, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন একজন বাংলাদেশী বিট্রিশ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার আওতায় উপজেলার ৩৬ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসিমেয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে (প্রতি জনকে) ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৩৬ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ উপলক্ষে হাকিমপুর