সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে হত্যার ছক এমপি পরিবারের!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০:৪৭

শেয়ার করুনঃ
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে হত্যার ছক এমপি পরিবারের!

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বায়জিদ আহমেদ খানকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই এলাকার (পিরোজপুর-৩ আসন) স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ এবং তার তিন ভাই মিলে এমন পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন বায়জিদ। এমপির ভাইদের মধ্যে একজন বর্তমানে পুলিশ সুপার আর বাকি দুজন সাবেক উপজেলা চেয়ারম্যান। হত্যার ষড়যন্ত্রের বিষয়টি নিজেই প্রকাশ্যে এনেছেন উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহমেদ। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন মহলে জানানোর পাশাপাশি নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে গত ৪ জুলাই (বৃহস্পতিবার) মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে জেলার সব উপজেলা চেয়ারম্যান, ২০ থেকে ২৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্যসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেখানে বায়জিদ আহমেদ খান দাবি করেন, ‘ঈদুল আজহার রাতে মঠবাড়িয়ার আমগাছিয়ায় নিজ বাড়িতে একত্রিত হয়ে পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি শামীম শাহনেওয়াজ পরিবারের চার ভাই তাকে হত্যার পরিকল্পনা করেছেন।’

বায়জিদ বলেন, ‘চার ভাই এই ঈদুল আজহার রাতে বাড়িতে একত্রিত হয়ে গোপন বৈঠক করেছেন দু-একজন আত্মীয়স্বজন নিয়ে। সেখানে তারা আলোচনা করেন, যেহেতু মঠবাড়িয়ার মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, আমরা কী করতে পারি … সামনের দিনেও জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে…তাহলে বায়জিদ আহমেদ খানকে সরিয়ে দিতে হবে… তাড়িয়ে দিতে হবে—এ ধরনের পৈশাচিক পরিকল্পনার মধ্য দিয়ে হত্যা পরিকল্পনার মতো জঘন্য কার্য করেছেন। এমপি শামীম শাহনেওয়াজ এবং দুর্নীতিবাজ এসপি মিটিংয়ে বলেছেন, বায়জিদকে ফেলে দিতে হবে।’

বক্তব্যে বায়জিদ খান জানান, বিষয়টি তিনি পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন এবং প্রমাণ হিসেবে ওই হত্যা পরিকল্পনার মিটিংয়ে উপস্থিত ছিলেন—এমন এক ব্যক্তির ভিডিও সাক্ষাৎকারও তাদের দেখিয়েছেন বলে উল্লেখ করেন। পরে ঊর্ধ্বতন প্রশাসনের পরামর্শে তিনি মঠবাড়িয়া থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও দাখিল করেছেন।

বায়জিদ আহমেদ খান আরও দাবি করেন, মঠবাড়িয়ার এমপি পরিবারের চার ভাই-ই নানা অপকর্মে জড়িত। এমপি পরিবার হঠাৎ করেই বিপুল পরিমাণ টাকার মালিক বনে গেছে। গত ১০ বছরে মঠবাড়িয়ার বিভিন্ন নির্বাচনে এই পরিবার ১০০ থেকে দেড়শ কোটি টাকা খরচ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বায়জিদ আহমেদ খান আরও দাবি করেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বর্তমান সংসদ সদস্য পরিবারের ছোট ভাই আশরাফুর রহমান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মঠবাড়িয়ায় নির্বাচন করে হেরেছিলেন। সে সময় এই এসপি সরকারি চাকরিজীবী হয়েও নানা উপায়ে ভাইয়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণা ও প্রভাব বিস্তার করেছিলেন।

তিনি এমপি পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে অনুরোধ করেন।

বায়জিদ আহমেদ খানের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মঠবাড়িয়া উপজেলাসহ গোটা পিরোজপুর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। চায়ের দোকান থেকে রাজনৈতিক অঙ্গনের সর্বত্র বিষয়টি আলোচিত হয়।

গত উপজেলা নির্বাচনে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি শামীম শাহনেওয়াজের সেজো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন বায়জিদ আহমেদ খান। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীকে পরাজিত করেন শামীম শাহনেওয়াজ। তার আরেক ভাই আশরাফুর রহমানও মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরপর দুটি নির্বাচন কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে মঠবাড়িয়ায় আওয়ামী লীগের মধ্যে চরম বিভক্তি তৈরি হয়েছে। উপজেলা নির্বাচনের প্রচারণার সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনে বায়জিদ আহমদ খান জয়ী হওয়ার পরও পরাজিত প্রার্থী রিয়াজউদ্দীন আহমেদের সমর্থকরা সংঘাতে জড়িয়েছেন। সেই রেশ কাটার আগেই হত্যা পরিকল্পনার মতো গুরুতর অভিযোগ আনলেন উপজেলা চেয়ারম্যান।

যোগাযোগ করা হলে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহমেদ খান জানান, কোনোরকম রাজনৈতিক ফায়দা হাসিল কিংবা বিষোদ্গারের জন্য নয়, তথ্যপ্রমাণ হাতে নিয়েই তিনি ওই বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাকে হত্যা করার জন্য এমপি ও তার ভাইয়েরা তাদের এক চাচাতো ভাইকে দায়িত্ব দিয়েছেন। ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর কারাগারে দীর্ঘদিন বন্দি থাকা আসামিদের জামিনে বের করে তাদের মাধ্যমে মিশন সফল করার পরিকল্পনা করা হয়েছে।’

বায়জিদ খান আরও দাবি করেন, ‘অবৈধ উপায়ে এসপি কোটি কোটি টাকা উপার্জন করে তা মঠবাড়িয়ায় তার ভাইদের রাজনীতির কাজে ব্যবহার করছেন। মঠবাড়িয়া থানায় ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক কাজে এসপি ফোন করে নানাভাবে তার ভাইদের রাজনৈতিক কাজে প্রভাব বিস্তার করেন।’

তিনি বলেন, ‘মঠবাড়িয়ায় একটি পারিবারিক সিন্ডিকেটের আধিপত্য তৈরি করা হয়েছে। তাদের কাছে সবাই জিম্মি। তাদের নিজস্ব বাহিনী রয়েছে। এখানে কাউকেই নির্বাচন করতে দিত না। কেউ নির্বাচন করতে চাইলে তাদের বাহিনী পাঠিয়ে মারধরের হুমকি দেওয়া হতো। ভোটারদের ভোট দিতে দেওয়া হতো না। কিন্তু এবার তারা এটা পারেননি। যে কারণে জনগণের রায় তাদের বিপক্ষে গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে বেছে নিয়েছেন। তাই তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছেন। আমি ভীতসন্ত্রস্ত, জীবন নিয়ে আতঙ্কে আছি।’

বায়জিদ আহমেদ আরও জানান, ‘হত্যার জন্য শাহাদাত নামের ডাকাতকে জামিনে বের করা হয়েছে। শাহাদাতের স্ত্রী আমাকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া পরিকল্পনার সময় তাদের দুঃসম্পর্কের এক আত্মীয় সেখানে ছিলেন। তিনিও আমাকে বিষয়টি অবহিত করেছেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি করেছি।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান  বলেন, ‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করেছি। ঊর্ধ্বতন পর্যায়েও বিষয়টি জানানো হয়েছে। আমরা উনাকে (উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহমেদ) বলেছি, যে কোনো প্রয়োজনে যেন আমার বা আমাদের ঊর্ধ্বতনদের অবগত করেন। আমরা তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

হত্যা পরিকল্পনার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ  বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এমন কোনো পরিকল্পনা করার প্রশ্নই আসে না।’

ডাকাত শাহাদাতকে জামিনে বের করে আনার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমি তাকে চিনি না।’

চেয়ারম্যান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক,

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসুতে’ রূপ নিয়েছে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড়টি সোমবার রাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তি নম্বর-৭-এ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

কক্সবাজারের টেকনাফে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক অভিযানের বিষয়টি

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তিনটি সীমান্ত ফাঁড়ির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা। রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন বিরামপুর, কাটলা ও রুদ্রাণী বিওপির স্থায়ী