শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

‘ক্ষমতার লোভে সম্পদ বিক্রি করব, সেই বাপের মেয়ে আমি না’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ৫:৪৯

শেয়ার করুনঃ
‘ক্ষমতার লোভে সম্পদ বিক্রি করব, সেই বাপের মেয়ে আমি না’

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার লোভে জনগণের সম্পদ বিক্রি করব, সেই বাপের মেয়ে আমি না।শুক্রবার (২৩ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আমরা গ্যাস বিক্রি করতে চাইনি বলে ক্ষমতায় ফিরতে পারিনি। তখন মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল।প্রধানমন্ত্রী বলেন, জনগণের সম্পদ বেচবে, লুটপাট করবে, এটা এই দেশের মানুষ মেনে নেয়নি। ১৯৯৬ সালে ভোট চুরির কারণে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করে জনগণ।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা বাঙালি শিক্ষা-দীক্ষা সবদিক থেকেই পশ্চিম পাকিস্তানিদের চেয়ে অগ্রগামী ছিলাম। সবসময় আমাদের অধিকার কেড়ে নেওয়া হতো। ৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট আওয়ামী লীগের নেতৃত্বে জয়লাভ করে। কিন্তু বেশিদিন প্রাদেশিক ক্ষমতায় থাকতে পারেনি। যে অল্প কয়েকদিন ক্ষমতায় ছিল সে সময়ের মধ্যে শেরা বাংলা যে সরকার গঠন করেছিলেন তার মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে। যখন সংগঠনটি হয়, তখনও আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার দায়ে জেলে ছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শেখ হাসিনা বলেন, ঢাকা বিদ্যুৎ বোর্ড, ঢাকা ওয়াসা এবং তেজগাঁও শিল্প নগর সবই কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখন হয়েছে। তার বাদে কিছু হয়নি। শুধু তাই নয়, ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া এবং শহীদ মিনার নির্মাণ করার প্রকল্প আওয়ামী লীগই শুরু করেছিল। আমরা যখন ১৯৯৬ সালে সরকার গঠন করি তখন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব স্বীকৃতি অর্জন করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল এদেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির জন্য। আওয়ামী লীগ এদেশের মানুষকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে।আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। ১৯৪১ সালের এই দিনে পুরান ঢাকার আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা বর্তমানে তাঁর নাম অনুসারে মতিনগর নামে পরিচিত। ১৯৬৩ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন মতিউর রহমান।

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুতির কারণে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা সংবাদমাধ্যমকে ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা