সোমবার, ৪ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নবী-রাসূলদের তাকওয়ার দাওয়াত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ মে ২০২১, ১২:৪৬

শেয়ার করুনঃ
নবী-রাসূলদের তাকওয়ার দাওয়াত
আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘হে বিশ্বাসীগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সূরা আল বাকারা-১৮৩) এ আয়াতে রোজার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। আর তা হলো তাকওয়া। তাকওয়া শব্দটি আরবি। এর অর্থ বিরত থাকা, আত্মরক্ষা, বেঁচে থাকা, পরিহার করা, বর্জন করা ইত্যাদি।



পরিভাষায় পরকালে ক্ষতিকর এমন সব কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখাকে তাকওয়া বলা হয়। আমিরুল মুমিনিন হজরত আলী রা: বলেছেন, ‘তাকওয়া হলো অল্পে তুষ্ট থাকা, কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা এবং সদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। সার কথাÑ তাকওয়া হলো একটি সচেতনতা যা বান্দাকে প্রতি মুহূর্তে কোনটি উপকারী ও কোনটি ক্ষতিকর তা স্পষ্টভাবে করে জ্ঞাত করে।


নবী-রাসূলদের তাকওয়ার দাওয়াত : সব নবী-রাসূল তাদের উম্মতকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। যেমন
১. হজরত নুহ আ:-এর দাওয়াত : তিনি শরিয়তের প্রথম নবী। তাঁর দাওয়াত প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের ভাই হজরত নুহ আ: বলেছেন, তোমরা কি আল্লাহভীতি অর্জন করবে না?’ (সূরা শুয়ারা-১০৬)
২. হজরত হুদ আ:-এর দাওয়াত : তার দাওয়াত প্রসঙ্গে বলা হয়েছে, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের ভাই হুদ বললেন, তোমরা কি পরহেজগারি অর্জন করবে না?’ (সূরা শুয়ারা-১২৪)
৩. হজরত সালেহ আ:-এর দাওয়াত : আল্লাহ তায়ালা বলেন, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের ভাই হজরত সালেহ আ: বললেন, তোমরা কি আল্লাহভীতি অর্জন করবে না?’ (সূরা শুয়ারা-১৪২)
৪. হজরত লুত আ:-এর দাওয়াত : আল্লাহ ইরশাদ করেন, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের ভাই লুত আ: (তাঁর কাওমকে) বললেন, তোমরা কি আল্লাহভীতি অর্জন করবে না?’ (সূরা শুয়ারা-১৬১)। ৫. হজরত শুয়াইব আ:-এর দাওয়াত : আল্লাহর বাণী, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের ভাই হজরত শোয়াইব আ: (তাঁর কাওমকে) বললেন, তোমরা কি পরহেজগারি অর্জন করবে না?’ (সূরা শুয়ারা-১৭৭)
৬. হজরত ইলিয়াস আ:-এর দাওয়াত : তাঁর দাওয়াত প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন তাদের ভাই হজরত ইলিয়াস আ: বললেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না?’ (সূরা আস সাফফাত-১২৪)

৭. হজরত ইবরাহিম আ:-এর দাওয়াত : আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘স্মরণ করো সে সময়ের কথা যখন হজরত ইবরাহিম আ: বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। (সূরা আনকাবুত-১৬) সুতরাং প্রত্যেক মুমিনের উচিত নিজে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া এবং অপর ভাইকে তাকওয়ার দাওয়াত দেয়া।
তাকওয়ার প্রয়োজনীয়তা : তাকওয়াহীন জীবন মূল্যহীন। ফলে মুমিন জীবনে তাকওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাকওয়া কেন প্রয়োজন এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা ইরশাদ করেন
১. কুরআন থেকে হেদায়েত গ্রহণের জন্য : আল্লাহ তায়ালা বলেন, আলিফ-লাম-মিম। এটি সে-ই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য পথপ্রদর্শনকারী।’ (সূরা বাকারা-১)


২. গুনাহ মাফের জন্য : আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের মধ্যে ফায়সালা করে দেবেন, তোমাদের থেকে তোমাদের পাপকে দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন।’ (সূরা আনফাল-২৯) ৩. দারিদ্র্য বিমোচনের জন্য : আল্লাহ তায়ালা বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতিত জায়গা থেকে রিজিক প্রদান করবেন।’ (সূরা আত তালাক-২)


৪. কঠিন কাজকে সহজতর করার জন্য : আল্লাহর বাণী, ‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।’ (সূরা আত তালাক-৪)
৫. প্রভুর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য : কুরআনের বাণী, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা মুত্তাকি ও সৎকর্মশীল।’ (সূরা নাহল-১২৮) ৬. আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য : আল্লাহর বাণী, ‘নিশ্চয় আল্লাহর কাছে সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক মুত্তাকি।’ (সূরা হুজরাত-১৪) ৭. চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য : আল্লাহর বলেন, ‘নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তারাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্যই নির্ধারিত রয়েছে।’(আরাফ-১২৮)



৮. পরকালে মুক্তি লাভের জন্য : আল্লাহর বাণী, অতঃপর আমি মুত্তাকিদের উদ্ধার করব এবং জালেমদের সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেবো।’ (সূরা মরিয়ম-৭২) ৯. বরকতের দরজা উন্মুক্ত করার জন্য : আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘যদি গ্রামবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তাহলে আমি আসমান এবং জমিনের সব বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম।’
১০. আল্লাহর ভালোবাসা লাভের জন্য : আল্লাহর বাণী, ‘নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।’ (সূরা তাওবা-৪)



১১. সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করার তৌফিক লাভের জন্য : আল্লাহ ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ফায়সালা করে দেবেন।’ (সূরা আনফাল-২৯) ১২. আল্লাহর রহমত লাভের জন্য : আল্লাহ বলেন, আর আমার রহমত প্রতিটি বস্তুর ওপর পরিব্যাপ্তি। সুতরাং তা তাদের জন্য লিখে দেবো যারা ভয় রাখে, জাকাত দান করে এবং যারা আমার আয়াতগুলোর ওপর বিশ্বাস রাখে।’ (সূরা আরাফ-১৫৬)
১৩. ক্ষতি থেকে মুক্তির জন্য : আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ এহেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।’ (সূরা ইউসুফ-৯০)



১৪. দ্বিগুণ সওয়াব লাভের জন্য : আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি নিজ অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদের প্রদান করবেন।’ (সূরা হাদিদ-২৮)
১৫. জান্নাত লাভের জন্য : আল্লাহ বলেন, ‘আর জান্নাত মুত্তাকিদের জন্য নিকটবর্তী করা হবে।’ (সূরা শুয়ারা-৯০)
১৬. বন্ধুত্ব ঠিক রাখার জন্য : আল্লাহ তায়ালা ইরশাদ করেন, বন্ধুবর্গ একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা নয়।’ (সূরা জুখরুফ-৬৭)
১৭. জান্নাতে গৃহ লাভের জন্য : আল্লাহ বলেন, ‘আর পরকালের গৃহ আরো উত্তম। মুত্তাকিদের গৃহ কি চমৎকার?’ (সূরা আন নাহল-৩০)


১৮. জান্নাতে চাহিদামতো সব কিছু লাভের জন্য : আল্লাহ ইরশাদ করেন, ‘সর্বদা বসবাসের উদ্যান, তারা যাতে প্রবেশ করবে। এর পাদদেশে দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয়। তাদের জন্য তাতে তাই রয়েছে, যা তারা চায়। এমনিভাবে আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দেবেন।’ (সূরা আন নাহল-৩১)
১৯. স্বীয় প্রভুর কাছে যোগ্য অবস্থান লাভের জন্য : আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে। যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।’ (সূরা কামার-৫৪)


তাকওয়া অর্জনের উপায় : তাকওয়া অর্জনের উপায় হলোÑ ইবাদত করা, আত্মাকে নিয়ন্ত্রণে রাখা, পাপাচার থেকে মুক্ত থাকা, রমজানের সিয়াম পালন করা, জিকির-আসকার করা, আল্লাহর কাছে দোয়া করা ইত্যাদি। আল্লাহ তায়ালা আমাদেরকে মাহে রমজানে তাকওয়া অর্জন করে নিজের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন। আমিন।



লেখক : প্রধান ফকিহ, আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী।

নবীরাসূলতাকওয়াদাওয়াত
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সর্বশেষ সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

বর্তমান সময়ে দ্রুতগতির জীবনে মানুষ নানা প্রতিযোগিতা ও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নৈতিকতা অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে। অথচ ইসলাম মানুষকে শুধু ইবাদতের দিকেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে নৈতিকতার উপর গুরুত্ব দিতে শিক্ষা দেয়। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ—এসব গুণ একজন মুসলমানের পরিচয়ের মূল ভিত্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।”

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে  নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" হজ্জ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত