সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

দানবকে পরাজিত করতেই বিএনপির এ সিদ্ধান্ত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ২০:২০

শেয়ার করুনঃ
দানবকে পরাজিত করতেই বিএনপির এ সিদ্ধান্ত

সরকারের সঙ্গে আপস করে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেয়ার জন্য স্পিকারের কাছে সময় চেয়ে তিনি কোনো আবেদন করেননি বলেও জানিয়েছেন বগুড়া থেকে নির্বাচিত এ জনপ্রতিনিধি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের সঙ্গে কোনো আপস কিংবা সমঝোতার যে কথা বলা হচ্ছে, সেটির প্রশ্নেই ওঠে না। সেটি যদি হতো, তবে কিছুদিন আগেও আমার নামে নতুন করে যে মামলা দেয়া হয়েছে সেটি নিশ্চয়ই হতো না। আমাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতাদের বিনাবিচারে জেলে থাকতে হতো না।

সংসদে যোগ দেয়ার যুক্তি হিসেবে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সুযোগ কাজে লাগাতেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংসদে, সংসদের বাইরে- সব জায়গায় প্রতিবাদের সুযোগ কাজে লাগাতে আমাদের এ সিদ্ধান্ত। দানবকে পরাজিত করতেই বিএনপির এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আমরা সংসদে, সংসদের বাইরে সরকারের সব অন্যায়ের প্রতিবাদ জানাব। আপনারা দেখেছেন, গতকাল শপথ নিয়েই আমাদের একজন এমপি (হারুন-উর রশিদ) সংসদে গিয়ে কথা বলেছেন, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বিদেশিদের চাপে বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন, না, বিদেশিদের কাছ থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা তাদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে নিয়মিতই কথা বলছি। আমরা বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করছি। আঞ্চলিক রাজনীতি পর্যবেক্ষণ করছি। সব মিলিয়ে এই (সংসদে যাওয়ার) সিদ্ধান্ত। শপথ নেয়ার জন্য সময় চেয়ে সংসদে কোনো আবেদন করেননি জানিয়ে বগুড়া থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি বলেন, পত্রিকায় দেখলাম আমি নাকি শপথ নেয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছি। বিষয়টি সঠিক নয়। আমি কোনো আবেদন করিনি।

আরও

ইলিয়াস আলী গুম: জিয়াউল আহসানের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষ্য

ইলিয়াস আলী গুম: জিয়াউল আহসানের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষ্য

সাংবাদিকতার নীতি বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকা লিখেছে- মির্জা ফখরুলের সংসদে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি শপথ না নিই সে ক্ষেত্রে কী হবে? আপনার সাংবাদিকতা কোথায় যাবে? তাই আপনাদের কাছে অনুরোধ- রিপোর্ট করার আগে জার্নালিস্ট ইথিকস বজায় রাখবেন। সঠিক সংবাদ প্রকাশ করবেন। প্রসঙ্গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের ফল বর্জন করা বিএনপি প্রথমে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোমবার শপথ নেয়ার শেষ দিনে এসে বিএনপি থেকে নির্বাচিত চার জনপ্রতিনিধি সংসদে যোগ দিয়েছেন। এর আগে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

আরও

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা বিএনপির

সর্বশেষ সংবাদ

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টন ও বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিরোধী দলের বক্তব্যের সময় কমিয়ে দিয়ে সরকারদলীয় সদস্যদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালী বিধি লঙ্ঘন করে বিল উত্থাপন করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি। সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, রোববার রাতে অনুষ্ঠিত সংসদ

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এর আগে রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের মধ্যে রাজনৈতিক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং দলের যুগ্ম

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasinaসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার চেষ্টা চলছে। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পাশাপাশি তাঁর ছেলে Sajeeb Wazed Joy এবং মেয়ে Saima Wazed Putul-এর বিরুদ্ধেও রেড