বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

স্বতন্ত্র হলে ছাড় নয়, কঠোর অবস্থানে বিএনপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৮

শেয়ার করুনঃ
স্বতন্ত্র হলে ছাড় নয়, কঠোর অবস্থানে বিএনপি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে সংশ্লিষ্ট নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে—এমন প্রত্যাশা জনগণের। তবে নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি জনগণের যে আস্থা রয়েছে, বিএনপি বিশ্বাস করে সরকার সেটি রক্ষা করবে। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়, তাহলে সেটি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনকে ঘিরে ঐক্যবদ্ধভাবে এগোতে চায়। দলের ভেতরে বিভাজন সৃষ্টি করার কোনো সুযোগ নেই। নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান তিনি।

জাতীয়নির্বাচনআসনসমঝোতাবিএনপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

সর্বশেষ সংবাদ

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

হাকিমপুরে সবার প্রিয় সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

হাকিমপুরে সবার প্রিয় সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, অবশেষে গ্রেফতার

বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, অবশেষে গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে সামনে এগোতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন,

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে অধিকার ক্ষুণ্নের অভিযোগ জামায়াতের

জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান। পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির। সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ শিবির অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয়

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রদান করার পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পরিবর্তন দেখলেও