শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

স্বাস্থ্যের ডিজির গাড়িচালক শতকোটি টাকার মালিক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ৫:২৩

শেয়ার করুনঃ
স্বাস্থ্যের ডিজির গাড়িচালক শতকোটি টাকার মালিক
ধানমন্ডি-উত্তরায় তার বিলাসবহুল তিনটি বাড়ি।সব কটি সাততলা।একাধিক স্ত্রী ও সন্তানের নামে রয়েছে ২৪টি ফ্ল্যাট। রাজধানীর তুরাগে ছেলের নামে গড়ে তুলেছেন 'ডেইরি ফার্ম'। সেখানে পালন করেন কোটি টাকার গবাধি পশু।নিজের এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে সঙ্গে রাখতেন অস্ত্রসহ 'গানম্যান।স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির এই কর্মচারীর নাম আব্দুল মালেক।

অধিদপ্তরের সাবেক ও বর্তমান মহাপরিচালকের (ডিজি) এই গাড়িচালক অবৈধভাবে উপার্জন করেছেন শতকোটি টাকা।অধিদপ্তরে বদলি, নিয়োগ বাণিজ্য, তদবির, টেন্ডারসহ সব ক্ষেত্রেই বিচরণ ছিল তার।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অল্প কিছুদিনেই হয়ে যান অঢেল সম্পদের মালিক।শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য।

আজ রবিবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, সম্প্রতি র‌্যাব জানতে পারে রাজধানীর তুরাগ এলাকায় আব্দুল মালেক ওরফে 'মালেক ড্রাইভার' নামে এক ব্যক্তি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন।তার এই সম্পদের নিরাপত্তায় বিদেশি অস্ত্র ব্যবহার করেন।গতকাল রাতে অভিযান চালিয়ে তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ জাল টাকা এবং ল্যাপটপ।তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং গাড়িচালক। এ ছাড়া তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারদের শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন
 

একাধিক সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের এই গাড়িচালকের ঢাকায় ২৪টি ফ্ল্যাট রয়েছে।ধানমন্ডি, উত্তরাসহ কয়েকটি জায়গায় রয়েছে বিলাসবহুল সাততলা তিনটি বাড়ি। কোটি টাকা খরচ করে ছেলের নামে রাজধানীর তুরাগে করেছেন ডেইরি ফার্ম।আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভারের রাতারাতি এত সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এরই মধ্যে তাকে কমিশন থেকে তলব করা হয়েছে।এ ছাড়া তার অর্থনৈতিক বিষয়ে হিসাব দাখিলের জন্য চিঠি দেওয়া হয়েছে।র‌্যাবের মুখপাত্র বলেন, গ্রেপ্তারের সময় অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় মালেকের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে এবং জাল টাকা রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে তুরাগ থানায় একটি মামলা করেছে।'

ঢাকা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
প্রাথমিকভাবে তার সম্পদ ১০০ কোটি টাকার উপরে বলে জানতে পেরেছে র‌্যাব।এরই মধ্যে তার বিরুদ্ধে দুদক ও সিআইডি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। এ ছাড়া জাল টাকার বিষয়ে র‌্যাব অনুসন্ধান করছে বলেন জানান এলিট ফোর্সটির মুখপাত্র।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক র‌্যাবকে জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেই তিনি জাল টাকার কারবার করতেন।স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মচারী ১৯৮২ সালে মাস্টার রোলে চাকরি শুরু করেন।অষ্টম শ্রেণি পাস এই গাড়িচালক ৮৬ সালে তৃতীয় শ্রেণিতে পদোন্নতি পান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার বা ভালো সম্পর্ক রাখার মাধ্যমে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হন।

পারিবারিক জীবনে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা একাধিক বিয়ে করেছেন। তার অনেকগুলো সন্তান রয়েছে। ফ্লাট ও ডেইরি ফার্ম করে দিয়ে তিনি তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছেন।ডেইরি ফার্মে ৬০ থেকে ৭০টির মতো গবাধি পশু আছে।এই সম্পদ তিনি বদলি বাণিজ্য, বিভিন্ন দপ্তরে তদবির করে উপার্জন করেন।সাবেক পরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কি না এমন প্রশ্নে র‌্যাব মুখপাত্র বলেন, আব্দুল মালেক সাবেক স্বাস্থ্য মহাপরিচালকের গাড়ির ড্রাইভার ছিলেন।এ ছাড়া তিনি অধিদপ্তরের নতুন পরিচালকের গাড়িচালক।এর বাইরে 'গাড়িচালক ইউনিয়নের সভাপতি' হিসেবে তার একটি আলাদা প্রভাব ছিল। এই বিষয়গুলো পুঁজি করেই মূলত তিনি বিপুল অর্থের মালিক হন।

আরও

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ
 

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হাসিনা ইস্যুতে কূটনৈতিক বার্তা, প্রথম প্রতিক্রিয়ায় যা বলল দিল্লি

হাসিনা ইস্যুতে কূটনৈতিক বার্তা, প্রথম প্রতিক্রিয়ায় যা বলল দিল্লি

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লড়াই করেও মিডল অর্ডার ব্যর্থতায় হারল বাংলাদেশ

লড়াই করেও মিডল অর্ডার ব্যর্থতায় হারল বাংলাদেশ

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে দলটির মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কাউন্সিল শেষে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনার কথাও জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে চলতি বছরের মধ্যেই তা আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দেশের জ্বালানি খাতে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি সংকট ও সরবরাহ অনিশ্চয়তার মধ্যে এই ছাড় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কার দেশের স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সমাজসেবা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ২ শিশু সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের

ন্যায়বিচার নিশ্চিতেই রাজনৈতিক মামলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু

ন্যায়বিচার নিশ্চিতেই রাজনৈতিক মামলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেন-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিকভাবে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী