শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনির ৫৪ পরিবার জিম্মি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০:৩২

শেয়ার করুনঃ
চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনির ৫৪ পরিবার জিম্মি!

ভোলার চরফ্যাশনে চর কচ্ছপিয়ায় চার্চ কলোনির ৫৪ অসহায় পরিবার জিম্মি সাইদ ফরাজীর কাছে। গরিব অসহায় হত দরিদ্র এসব পরিবারকে ডায়েসিসান ট্রাস্ট চার্চ অফ বাংলাদেশের জমি রেজিষ্ট্রি করে দেয়ার নামে চার্চ কলোনি থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা উত্তোলন করে  সাইদ ফরাজী ও তার ছেলে রফিক ফরাজী। এছাড়া ট্রাস্টি চার্চ অফ বাংলাদেশের টমাস সংকর বিশ্বাস ও স্বপনের যোগসূত্রে অসহায় পরিবারের আঙ্গিনায় সৃজিত গাছ ও পুকুরে মাছ বিক্রি করে প্রায় ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবারদের পক্ষে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে চরফ্যাশন আদালতে একটি মামলা দায়ের করেছে। 

উপকূলীয় এলাকা ভোলার চরফ্যাশনে ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে আশ্রয়হীন হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনে চার্চ অফ বাংলাদেশ চর মানিকা ইউনিয়নে চর কচ্ছপিয়া গ্রামে ৫৪ টি পরিবারকে বসবাস ও তাদেরকে আয়বর্ধক কর্মসংস্থান মূলক কার্যক্রম পরিচালনায় ও তাদের প্রশিক্ষনের জন্য উপকূলের বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টকে ৪ একর জমি হস্তান্তর করে। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ “চার্চ কলোনীতে বসবাসকারী ৫৪ পরিবার যৌথ ভাবে পুকুরে মাছ চাষ ও নিজ নিজ আঙ্গিনায় গাছপালা লাগিয়ে আয়বর্ধন কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। 

সরেজমিন কচ্ছপিয়া  এলাকায় বসবাসরত ছিন্নমূল অসহায় পরিবারদের সাথে কথা বলে জানা যায়, তারা এখন এক অজানা আতঙ্কের মধ্যে আছে। স্থানীয় সাইদ ফরাজী ও তার ছেলেসহ কিছু সংখ্যক প্রভাবশালী ও ক্যাডারদের কাছে জিম্মি চার্চ কলোনী বাসী। কলোনীর বাসিন্দা তোফায়েল, জাহাঙ্গির, শাহে আলম, রহিমা বেগম, সফুরা খাতুন বলেন, কলোনীর বসত ভিটা রেজিষ্ট্রি না করলে তাদেরকে ভিটা বাড়ী থেকে উচ্ছেদের হুমকি দিয়ে টমাস সংকর ও স্বপনের দেহাই দিয়ে কয়েক দফা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। বিষয়টি আমরা বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টকে অবহিত করেছি।

আরও

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ট্রাস্টির রক্ষনাবেক্ষন সংস্থা হিসেবে কোস্ট ট্রাস্ট আমাদেরকে আয় বর্ধন মূলক বিভিন্ন প্রশিক্ষন ও আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করতে সহায়তা করছে। হত দরিদ্ররা আয়মূলক কাজে স্বাবলম্বী হওয়ায় ট্রাস্টি থেকে স্ব স্ব বসত ভিটা রেজিষ্ট্রি করতে হবে বলে সাইদ ফরাজী স্থানীয় কিছু সন্ত্রাসীদের নিয়ে উচ্ছেদের ভয়ভীতি দেখিয়ে দরিদ্রদের কাছ থেকে টাকা উত্তোলন করে। নিয়ম অনুযায়ী চার্চ বাংলাদেশের কোন কর্মকর্তা-কর্মচারী ট্রাস্টির সম্পত্তি ব্যক্তি মালিকানায় দলিল দেয়ার কোন বৈধতা নেই।

বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

চার্চ কলোনী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ট্রাস্টি চার্চ অব বাংলাদেশের ডিনারী সেনেটারী টমাস সঙ্কর বিশ্বাস ও ম্যানেজার ল্যান্ড স্বপনের যোগসাজসে চার্চ কলোনীতে বসবাসরত পরিবারগুলোকে বসত ভিটা রেজিষ্ট্রি করে দেওয়ার নামে কচ্ছপিয়া এলাকার সাইদ ফরাজি ও তার ছেলে রফিক ফরাজী বিভিন্ন সময়ে নগদ টাকা, কলোনীর পুকুরের মাছ ও গাছ বিক্রি করে মোট প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা উত্তোলন করে। ঘর ভিটা রেজিষ্ট্রি করার নামে দফায় দফায় হত দরিদ্র পরিবার থেকে টাকা নিয়ে তারা আত্মসাৎ করেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

চার্চ কলনীর অসহায় পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলনকারী মামলায় অভিযুক্ত সাইদ ফরাজী বলেন,চার্চ অফ বাংলাদেশ ট্রাস্টির কর্মকর্তারা আমাকে কলোনীর সম্পত্তি রক্ষানাবেক্ষনের জন্য দায়িত্ব দিয়েছে। আমি উক্ত কলোনীর পুকুর সেচ দিয়ে ২৮ হাজার টাকার মাছ বিক্রি করেছি। আমি কলোনী থেকে কোন টাকা উত্তোলন কিংবা আত্মসাৎ করিনি। উপকূলীয় ভোলা জেলার বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সহকারি পরিচালক রাশিদা বেগম এ ব্যপারে জানান, 

চার্চ কলোনীতে বসবাসরত দরিদ্র অসহায় ৫৪ পরিবারকে স্বাবলম্বী ও আর্থিক পুর্নবাসনে কোস্ট ট্রাস্ট কাজ করছে। চর মানিকা এলাকায় গরীব মানুষকে বিভিন্ন আয় সহায়তা মূলক কর্মসংস্থানে প্রশিক্ষন দিয়ে আসছে। ১৯৯১ সালে চার্চ অব বাংলাদেশ ঘুর্ণিঝড়ে আশ্রয়হীন ৫৪ পরিবারকে পরিচালনার জন্য কোস্ট টাস্টকে ৭০ শতাংশ সহ ৪ একর জমি হস্তান্তর করে। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ সুবিধাভোগী এসব হত দরিদ্র পরিবার ও কোস্ট ট্রাস্ট চার্চ অব বাংলাদেশের সম্পত্তি ভোগদখল করছে।

আরও

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় তেল নিতে এসে জরিমানা গুনলেন তিন মোটরসাইকেল চালক

দৌলতদিয়ায় তেল নিতে এসে জরিমানা গুনলেন তিন মোটরসাইকেল চালক

যুদ্ধবিরতিতে হরমুজ উন্মুক্ত, কৃতজ্ঞতা ট্রাম্পের !

যুদ্ধবিরতিতে হরমুজ উন্মুক্ত, কৃতজ্ঞতা ট্রাম্পের !

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১০ নাম চূড়ান্ত

লেবানন থেকে ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়েছে- ইরান প্রেসিডেন্ট

লেবানন থেকে ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়েছে- ইরান প্রেসিডেন্ট

ইরানে প্রতিরক্ষায় ২৬ মিলিয়ন নাগরিক স্বেচ্ছাসেবী নিবন্ধিত

ইরানে প্রতিরক্ষায় ২৬ মিলিয়ন নাগরিক স্বেচ্ছাসেবী নিবন্ধিত

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল

চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে দলটির মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কাউন্সিল শেষে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনার কথাও জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে চলতি বছরের মধ্যেই তা আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে।

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, যা দেশের জ্বালানি খাতে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি সংকট ও সরবরাহ অনিশ্চয়তার মধ্যে এই ছাড় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কার দেশের স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সমাজসেবা, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ২ শিশু সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের

ন্যায়বিচার নিশ্চিতেই রাজনৈতিক মামলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু

ন্যায়বিচার নিশ্চিতেই রাজনৈতিক মামলা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মনোয়ার হোসেন-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিকভাবে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী