
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২০, ৪:১১

চট্টগ্রাম এক আসামির সঙ্গে নাম মিলে যাওয়ায় জীবন দিতে হয়েছে শিক্ষার্থী জয়নালকে। তবে বন্দুকযুদ্ধে নিহতের খবর গণমাধ্যমে দেখে আদালতে হাজির হয় আসল আসামি।জানা গেছে, দুই বছর আগে মারধরের অভিযোগে মামলা হয় চট্টগ্রাম আদালতে। এই মামলার অভিযোগপত্র দাখিল হয় গত বছরের ১৫ অক্টোবর। চার্জশিটে বলা হয়, আসামি জয়নাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আবেদন করা হয় অন্য আসামির বিচার শুরুর।

পুলিশ চার্জশিটেও এ মামলার আসামি জয়নাল বন্দুকযুদ্ধে মারা গেছে বলে উল্লেখ করেছে। আসামি জয়নাল যেহেতু জীবিত, তাই তাকে চার্জশিটভুক্ত করতে গত ৩ সেপ্টেম্বর আদালতে আবেদন করেছি। আদালত ৬ অক্টোবর এ আবেদন শুনানির দিন ধার্য করেছেন।এদিকে বুধবার (৭ সেপ্টেম্বর) উচ্চ আদালতের নজরে আনার পর বিস্ময় প্রকাশ করেন উচ্চ আদালত। বিচারিক আদালত কি পদক্ষেপ নেয় সে পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়।