
প্রকাশ: ১ আগস্ট ২০২০, ১৪:৪২

ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান।
মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। তবে মুসল্লিরা সবাই মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে। এদিকে নিরাপত্তা জন্য বায়তুল মোকাররম এলাকায় সাদা পোশাকের পাশাপাশি পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
