বুধবার, ৭ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ব্যবসায়ীরা চান চামড়ার দাম অর্ধেক কমাতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ৩:২৯

শেয়ার করুনঃ
ব্যবসায়ীরা চান চামড়ার দাম অর্ধেক কমাতে

করোনাভাইরাস প্রাদুর্ভাবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমে যাওয়া, কাঁচা চামড়া কিনতে নগদ টাকার সংকট, তীব্র গরমে সংরক্ষণের প্রক্রিয়াকালে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কাকে কারণ হিসেবে তুলে ধরে কাঁচা চামড়ার দাম অর্ধেক কমিয়ে নির্ধারণ করতে চান ট্যানারি মালিকরা।প্রতি বর্গফুট চামড়ার দাম গত বছরের চেযে ২০ থেকে ২৫ টাকা কমিয়ে ব্যবসায়ীরা তিন স্তরে দাম নির্ধারণের প্রস্তাব করবেন বলে জানা গেছে।তাদের প্রস্তাবিত দাম নির্ধারণ হলে ১২ থেকে ১৫ বছরের মধ্যে কাঁচা চামড়ার দাম হবে সর্বনিম্ন।ইতোমধ্যে গত বছরের থেকে ৩৩ শতাংশ কমিয়ে প্রতি বর্গফুট চামড়ার দাম ৩০ টাকা করার প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। এই দরেও রাজি নন ট্যানারি মালিকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দাম আরও কমানোর প্রস্তাব করবেন তারা।

রোববার (২৬ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে চামড়ার দর প্রস্তাব তুলে ধরবেন ব্যবসায়ীরা। কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চামড়া খাতের সংগঠনসহ সংশ্নিষ্টদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ট্যানারি মালিক ও আড়ৎদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে ট্যানারি মালিকরা চামড়ার দাম কমানোর বিষয়ে দেশের ও আন্তর্জাতিক বাজারে চামড়া খাতের দুরাবস্থার চিত্র তুলে ধরবেন।

তারা এবার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় ২৫ থেকে ৩০ টাকা ও ঢাকার বাইরে  উত্তরাঞ্চলের জন্য ২০ থেকে ২৫ টাকা এবং দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রামের জন্য ১৫ থেকে ২০ টাকা করার প্রস্তাব করবেন। গত বছর এ দর ছিল যথাক্রমে ৪৫ থেকে ৫০ টাকা ও ৩৫ থেকে ৪০ টাকা। এ বছর করোনা ও আন্তর্জাতিক বাজারে চাহিদা কম ও পর্যাপ্ত মজুত থাকায় দাম কমানোর প্রস্তাব দেবেন চামড়া ব্যবসায়ীরা।অন্যদিকে সারাদেশে খাসির চামড়া ১০ থেকে ১২ টাকা, বকরির চামড়া ৭ থেকে ১০ টাকা এবং মহিষের চামড়া ১০ থেকে ১২ টাকা ধরা হতে পারে। গত বছর খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকা ছিল।

আরও

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আমরা বলতে চাই বর্তমানে দেশ ও আন্তর্জাতিক বাজার অনুযায়ী দাম যেন নির্ধারণ করা হয়। অবাস্তব কোন দাম নির্ধারণ করলে ট্যানারি মালিকরা চামড়া কিনবে না। সরকারকে একটা যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে, যাতে মৌসুমি ব্যবসায়ীসহ আড়ৎদাররা দুই-চার পয়সা লাভ করতে পারে এবং ট্যানারি মালিকরাও যাতে কিনতে পারে।

তিনি বলেন, গত বারের থেকে এবার ৩৩ শতাংশ দাম কমিয়ে প্রতি বর্গফুট চামড়ার দাম ৩০ টাকা করার প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। কিন্তু করোনার কারণে স্থানীয়সহ বৈশ্বিক বাজারে চামড়ার চাহিদা কমে গেছে। চাহিদা না থাকলে চামড়া কিনে কী করব। এজন্য দাম নির্ধারণের আগে আমাদের রপ্তানি কী পরিমাণ হচ্ছে সেটা বিবেচনায় নিতে হবে। বর্তমানে আমাদের তিন হাজার কোটি টাকার চামড়া মজুত রয়েছে। তাই অনেক ট্যানারি মালিক চামড়া কিনতে চাইবে না। কারণ, তাদের গুদামে অবিক্রিত অনেক চামড়া পড়ে আছে। আগামী এক থেকে দুই বছর কোভিড-১৯-এর প্রভাব যায় কিনা সেটা ভাবার বিষয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে
শাহিন আহমেদ আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চল যেমন চট্টগ্রামের চামড়া হয় একেবারে খারাপ, সেজন্য সেটার একটা আলাদা দাম। ঢাকার চামড়ার একটা আলাদা দাম ও উত্তরাঞ্চলের জন্য আলাদা দাম নির্ধারণের একটা প্রস্তাব আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছি। দেখা যাক আগামীকাল রোববার কী হয়। চট্টগ্রামের লবণযুক্ত চামড়ার দাম ১৫ থেকে ২০ টাকা প্রতি বর্গফুট, ঢাকার চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং উত্তরাঞ্চলের চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা করার একটি প্রথমিক প্রস্তাব আমরা দিয়েছি। কাল বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। কিন্তু ট্যারিফ কমিশন ঢাকার ভেতরের চামড়ার দাম ৪০ টাকা প্রতি বর্গফুট আর ঢাকার বাইরে সারা দেশের জন্য ৩০ টাকা নির্ধারণ করেছে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা দাম কমানোর জন্য বলেছি।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব হোসেন বলেন, ট্যারিফ কমিশন ইত্যোমধ্যে প্রতি বর্গফুট চামড়া ৩০ টাকা সাম্ভব্য দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা তো বিক্রি করি। কিন্তু ট্যানারি মালিক তো ক্রয় করেন। আমরা তাদের কাছে ১৩০ টাকা ফুট চামড়াও বিক্রি করেছি আবার ৩০ টাকা ফুটও বিক্রি করেছি, সেই রেকর্ডও আছে। তাই তাদের সাথে আলোচনা করে দাম নির্ধারণ করলে আমরা সবাই লাভবান হবে। সারা পৃথিবীতে ক্রেতারাই দাম নির্ধারণ করে। দাম নিয়ে আমাদের কোন সমস্যা নেই। আমাদের সমস্যা হলো ট্যানারি মালিকরা যদি আমাদের বকেয়া টাকাটা দেয় তাহলে আমরা চামড়া কিনতে পারব। বাজার স্থিতিশীল থাকবে। গত বছর যে রকম অবস্থা হয়েছে সে রকম কোন কিছু হবে না। তাই আমরা দাম নিয়ে চিন্তিত না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এবার কোরবানিযোগ্য পশু রয়েছে ১ কোটি ৯ লাখ। যার মধ্যে গরু-মহিষ প্রায় সাড়ে ৪২ লাখ। সারা বছরের মোট চামড়ার অর্ধেকই আসে কোরবানির পশু থেকে।গত বছর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দর ছিল ৪৫ থেকে ৫০ টাকা। সেই অনুযায়ী মাঝারি আকারের গরুর চামড়ার দাম হওয়ার কথা ছিল ৯০০ থেকে ১৭৫০ টাকা। কিন্তু ট্যানারি মালিকরা তা কিনেছেন মাত্র ৩০০ থেকে ৫০০ টাকায়।ব্যবসায়ীদের দাবি মেনে প্রতিবছরই কাঁচা চামড়ার দাম কমিয়েছে সরকার। ২০১৪ সালের ৭৫ টাকা বর্গফুটের চামড়া ২০১৯ সালে নেমে এসেছে ৪৫ টাকায়। এ বছর তা ৩০ টাকা করার প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। কিন্তু তাতেও নাখোশ চামড়া ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ছে, মৃত্যুহার নামছে সর্বনিম্ন

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ছে, মৃত্যুহার নামছে সর্বনিম্ন

বৈধ ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে শ্রমদাস বানানোর ফাঁদ

বৈধ ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে শ্রমদাস বানানোর ফাঁদ

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

আর্জেন্টিনার জার্সিতে শেষবার জাদু দেখিয়ে বিদায় মেসির

আর্জেন্টিনার জার্সিতে শেষবার জাদু দেখিয়ে বিদায় মেসির

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের তফসিলে সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হবে। সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্পষ্ট বলেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংশোধনী বিল সংসদে তোলা হবে। নোট অব ডিসেন্টসহ দলগুলো যেভাবে সনদে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন