
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ২২:১২

আগামী চার মাসের মধ্যে চীনের সিনোভেক কোম্পানির তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ট্রায়াল শেষ হবে বলে জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ভাইরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।রোববার (১৯ জুলাই) চীনের তৈরি এ টিকার তৃতীয় ধাপের পরীক্ষার (ক্লিনিক্যাল ট্রায়াল) অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এ ট্রায়াল করবে।চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা দেশে ট্রায়ালের সুবিধা কী এবং কেন করা হচ্ছে-এসব বিষয়ে ইনিউজ৭১ এর সঙ্গে কথা বলেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

বিভিন্ন স্থানে বিভিন্ন রকম এক্সপোজড হবে। সেজন্যই ঢাকার এই মেডিক্যাল পারসনদের নেওয়া হচ্ছে যারা হেভিলি এক্সপোর্ট হয়েছে। এছাড়াও ঢাকাতে নেওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যেন এটা কন্ট্রোলের মধ্যে থাকে। তাই অনেক দূরে এই ট্রায়াল করলে কন্ট্রোল করা কঠিন হয়ে যেতে পারে। যোগাযোগ ব্যবস্থাসহ আনুষঙ্গিক অন্য বিষয় বিবেচনা করেই ঢাকার হাসপাতালগুলোকে নির্বাচন করা হয়েছে।