প্রতি কেজি শিং (আকার ভেদে) ২৮০ থেকে ৫০০ টাকায়, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকায়, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৬০০ টাকায়, বাগদা ৫০০ থেকে ৯৫০ টাকায়, হরিণা ৩৫০ থেকে ৪৫০ টাকায়, দেশি চিংড়ি (ছোট) ৩২০ থেকে ৪৮০ টাকায়, রুই আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকায়, মৃগেল ১৮০ থেকে ৩০০ টাকায়, পাঙ্গাস ১১০ থেকে ১৮০ টাকায়, তেলাপিয়া ১০০ থেকে ১৬০ টাকায়, কৈ ১৭০ থেকে ১৯০ টাকায়, কাতল ১৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।মাছের দাম গত সপ্তাহের মতোই আছে, ছবি: জিএম মুজিবুরআর এক কেজি ওজনের একেকটি ইলিশ ৯৫০ থেকে এক হাজার টাকায়, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা থেকে ৭৫০য়, ৫০০ গ্রামের ইলিশ ৫০০ থেকে ৫৫০ টাকায়, ছোট ইলিশ আকার ভেদে ৩২০ থেকে ৪৯০ টাকায় বিক্রি হচ্ছে।